কর্ডেলিয়াকে তার বাবা রাজা কিং লিয়ার রাজার স্নেহ এবং রাজত্ব থেকে বঞ্চিত করলেও ফ্রান্সের যুবরাজ তাকে বিয়ে করতে চায়। কারণ ফ্রান্সের যুবরাজ বুঝতে পেরেছেন কর্ডেলিয়া রমণীকূলে রত্নস্বরূপ।
রাজা কিং লিয়ার তিন মেয়ের মধ্যে রাজ্য ভাগ করে দিতে চান। এজন্য তিনি সবাইকে রাজসভায় ডেকে নেন। তিনি তিন মেয়েকে পৃথকভাবে জিজ্ঞেস করেন তাকে কে কতটা ভালোবাসে। রাজার বড়ো দুই মেয়ে তোষামোদবাক্য দিয়ে রাজাকে খুশি করলেও কর্ডেলিয়া স্বার্থসাধনের জন্য তোষামোদ বাক্য সাজিয়ে রাজাকে খুশি করতে চায়নি। তাই সে রাজাকে প্রকৃত সত্য বলে। এতে রাজা ক্ষুব্ধ হলেও কর্ডেলিয়ার আচরণে যুবরাজ মুগ্ধ হয় এবং সে কর্ডেলিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি হয়।
'কিং লিয়ার' উইলিয়াম শেক্সপিয়র রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি। রাজা লিয়ারের অবিচক্ষণ সিদ্ধান্ত কীভাবে তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায় তাই বর্ণিত হয়েছে প্রদত্ত রচনায়। রাজা লিয়ার তাঁর বড়ো দুই মেয়ের স্বার্থবাদী অন্তঃসারশূন্য তোষামোদ শুনে তাদের পুরস্কৃত করেন আর সত্য বলার জন্য ছোটো মেয়ে কর্ডেলিয়াকে ত্যাজ্যকন্যা ঘোষণা করেন। এ কারণে আর্ল অব কেন্ট প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন।
ব্রিটেনের রাজা লিয়ার তাঁর রাজ্য তিন মেয়েকে সমানভাগে ভাগ করে দিতে চান। এজন্য তিনি সবাইকে রাজদরবারে ডাকেন। রাজ্য ভাগ করার প্রক্রিয়া হিসেবে তিনি তিন মেয়ের মধ্যে কে তাকে কতটা ভালোবাসে শুনতে চান। বড়ো মেয়ে গনেরিল পিতার প্রতি তার ভালোবাসা যে অসীম তা প্রকাশ করে। এমনকি সে এও বলে তার সমগ্র জীবনের চেয়ে সে রাজাকে বেশি ভালোবাসে। রাজা গনেরিলের অন্তঃসারশূন্য এই তোষামোদ শুনে খুশি হন এবং রাজ্যের এক-তৃতীয়াংশ তাকে দান করেন। এরপর মেজো মেয়ে রিগানও রাজাকে তোষামোদে ভাসিয়ে তুলেন। সে জানায় রাজার ভালোবাসা ছাড়া তার জীবনের অন্যসব সুখ-আনন্দ তুচ্ছ। রাজা আবারও রিগানের প্রশস্তি শুনে খুশি হয়ে তাকে রাজ্যের অপর এক- তৃতীয়াংশ দান করেন।
সবশেষে কর্ডেলিয়াকে রাজা একই কথা জিজ্ঞেস করলে কর্ডেলিয়া অন্তঃসারশূন্য তোষামোদ করে না। তার মনে হয় ভালোবাসার কথা প্রকাশ করলে তার মর্যাদাহানি হবে। এজন্য সে রাজাকে জানায়, একটি মেয়ের তার পিতাকে যতখানি ভালোবাসা কর্তব্য, ঠিক ততখানিই সে রাজাকে ভালোবাসে। এর চেয়ে বেশিও নয়, কমও নয়। রাজা লিয়ার কর্ডেলিয়ার কথা শুনে ক্রুদ্ধ হন। তাকে তার কথা ফিরিয়ে নিতে বলেন। কিন্তু কর্ডেলিয়া তার সত্যে অবিচল ছিল। এজন্য রাজা ক্রোধে, অপমানে, দুঃখে কর্ডেলিয়াকে ত্যাজ্যকন্যা ঘোষণা করেন।
রাজা কিং লিয়ারের অবিবেচক সিদ্ধান্তে সভাসদবর্গ সকলে বিস্মিত, হতচকিত হয়ে যায়। কিন্তু রাজার ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তবে রাজার সভদসবর্গের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত আর্ল অব কেন্ট রাজার এই অবিচারের প্রতিবাদ করেন। তিনি রাজাকে কর্ডেলিয়ার ভালোবাসা সম্পর্কে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু অবিচক্ষণ রাজা কর্ডেলিয়ার সত্য বচনের চেয়ে বড়ো দুই মেয়ের অন্তঃসারশূন্য তোষামোধবাক্যকে বেশি প্রাধান্য দেন। এজন্য আর্ল অব কেন্টকে উদ্দেশ্য করে প্রশ্নোক্ত মন্তব্যটি করেন।
Related Question
View Allসম্মিলিত সেনাবাহিনীর কাছে কর্ডেলিয়ার অপ্রতুল সেনাবাহিনী পরাজিত হয়।
বড় দুই মেয়ের অমানুষিক নিষ্ঠুরতার কারণে মানসিক যন্ত্রণায় রাজা উন্মাদ হয়ে গেলেন।
'কিং লিয়ার' গল্পে গনেরিল পিতা লিয়ারের সঙ্গে ভালো করে কথা বলে না, পিতার অনুচর যোদ্ধারক্ষীদের কাজে খুঁত ধরে, তাঁকে যথাযোগ্য সম্মান করে না। তাই রাজা অকৃতজ্ঞ কন্যার প্রাসাদ ছেড়ে রিগানের কাছে চলে যেতে কাইয়াসকে দিয়ে চিঠি পাঠান। এ বিষয় জানতে পেরে গনেরিল রিগানকে চিঠি লিখে জানায় যে, সে যেন রাজাকে পাত্তা না দেয়। রিগান স্থির কণ্ঠে পিতাকে জানায় যে, লিয়ার এবং তাঁর রক্ষীদের সমাদর করতে প্রস্তুত নয়। এরূপ অমানবিক আচরণে কিং লিয়ার মনের কষ্টে উন্মাদ হয়ে যান।
উদ্দীপকটি কিং লিয়ারের প্রতি তাঁর বড় দুই মেয়ের অমানবিক আচরণের দিক থেকে বৈসাদৃশ্যপূর্ণ।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানবিক আচরণই মানুষ প্রত্যাশা করে। যারা মানুষের প্রতি অমানবিক আচরণ করে তারা ভালো মানুষ নয়।
উদ্দীপকে মানুষের প্রতি মানুষের মানবিক আচরণের দিকটি তুলে ধরা হয়েছে। এখানে বাবু ইয়ারের ওপর অত্যন্ত রাগ করলেও শেষ পর্যন্ত তার বাড়িতেই উদ্দীপকের ব্যক্তির থাকা-খাওয়ার ব্যবস্থা করেন। এ বিষয়টি 'কিং লিয়ার' গল্পের রাজা লিয়ারের প্রতি তার বড় দুই মেয়ে গনেরিল ও রিগানের আচরণের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। কারণ প্রথমে গনেরিল পিতার সঙ্গে অমানবিক আচরণ করলে রাজা লিয়ার রিগানের কাছে যান। রিগান বড় বোনের কথামতো স্থির কণ্ঠে জানায় যে, লিয়ার এবং তার রক্ষীদের সমাদর করতে সে প্রস্তুত নয়। পিতার সঙ্গে রিগান অমানবিক আচরণ করে।
উদ্দীপকে 'কিং লিয়ার' গল্পের একটি বিশেষ দিকের প্রতিফলন লক্ষ করা যায়, পুরো বিষয় সেখানে অনুপস্থিত- মন্তব্যটি যথার্থ।
সন্তানের প্রতি পিতা-মাতার যেমন দায়িত্ব ও কর্তব্য আছে, তেমনই পিতা-মাতার প্রতিও সন্তানের দায়িত্ব ও কর্তব্য আছে। যারা স্বার্থের কারণে পিতা-মাতাকে কষ্ট দেয় তারা নির্বোধ ও অমানুষ।
উদ্দীপকে মানুষের প্রতি মানুষের মানবিক আচরণের দিকটি প্রতিফলিত হয়েছে। নিজের বাড়িতে একটি লোকের আশ্রয় ও আহারের ব্যবস্থা করতে না পারায় বাবু তার ইয়ার দোস্তের ওপর রাগ করলেও আশ্রয়প্রার্থীর জন্য তিনি আশ্রয় ও আহারের ব্যবস্থা করেছেন। এ বিষয়টি 'কিং লিয়ার' গল্পের একটি বিশেষ দিকের বৈসাদৃশ্য মাত্র। কারণ এখানে ছোট মেয়ে কর্ডেলিয়ার প্রতি কিং লিয়ারের এবং তাঁর প্রতি বড় দুই মেয়ের যে অমানবিকতা প্রকাশ পেয়েছে তার বিপরীত চিত্রই উদ্দীপকে লক্ষ করা যায়।
'কিং লিয়ার' গল্পে রাজা লিয়ার বড় দুই মেয়ের অন্তঃসারশূন্য তোষামোদ বাক্যে বিশ্বাস করে ছোট মেয়েকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেন। তাঁর বিশ্বস্ত সভাসদ কেন্টের প্রতিবাদ, অসহায় কর্ডেলিয়াকে বার্গান্ডির ডিউকের বিবাহ, কিং লিয়ারের প্রতি বড় দুই মেয়ের অমানবিক আচরণ ইত্যাদি বিষয় উদ্দীপকে নেই। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
"এত কম তোমার বয়স, এখনই এমন কঠিন তোমার মন?"-কথাটি রাজা লিয়ার তার ছোটো মেয়ে কর্ডেলিয়াকে বলেছেন।
রাজা লিয়ারের, ছিল তিন মেয়ে। বৃদ্ধ রাজা স্থির করলেন তিনি তিন মেয়েকে সমস্ত সম্পত্তি ভাগ করে দেবেন। সেই উদ্দেশ্যে রাজসভা ডেকে সভাসদদের সামনেই তিন মেয়েকে একে একে জিজ্ঞেস করলেন কে তাকে কতটুকু ভালোবাসে? বড়ো দুই মেয়ে বলে দিল তারা তাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে বাবাকে। রাজা ভীষণ খুশি হলেন। তিনি ছোট মেয়ে কর্ডেলিয়াকে ভালোবাসতেন সবচেয়ে বেশি। তাই তিনি তার কাছে আরও বেশি আবেগপূর্ণ তোষামুদে বাক্য আশা করেছিলেন। কর্ডেলিয়ার ভালোবাসা ছিল অন্তরে প্রোথিত এবং তা এত গভীর যে, জিভের ডগায় আনলে তার মর্যাদাহানি হবে বলে সে মনে করল। তাই সে শুধু বলল যে, একটি মেয়ের তার বাবাকে যতটা ভালোবাসা কর্তব্য ততটাই সে ভালোবাসে। এর বেশিও নয়, কমও নয়। এভাবে রাজা সামনে অকপটে কিছু সত্য কথা সে বলল। তার বাক্যে তোষামুদে ভাব ছিল না। রাজা লিয়ার এতে খেপে গেলেন এবং মেয়েকে ভুল বুঝে বললেন, “এত কম তোমার বয়স, এখনই এমন কঠিন তোমার মন?"
কিং লিয়ার তোষামুদে তুষ্ট হয়ে নিজের জীবনে করুণ পরিণতি ডেকে এনেছিলেন।
ব্রিটেনের বৃদ্ধ রাজা লিয়ার সিদ্ধান্ত নিলেন তাঁর তিন মেয়ে গনেরিল, রিগান আর কর্ডেলিয়াকে রাজ্য ভাগ করে দেবেন। তাঁর বড়ো দুই মেয়ে ছিল বিবাহিত এবং কর্ডেলিয়া ছিল কুমারী। রাজা লিয়ার রাজদরবারে সবাইকে ডাকলেন। তিনি সভাসদদের সামনে সম্পত্তি ভাগ করে দেওয়ার ঘোষণা দিলেন এবং তার আগে তিন মেয়েকে একে একে জিজ্ঞেস করলেন কে তাঁকে কতটুকু ভালোবাসে। বড়ো মেয়ে গনেরিল বলল, "পিতা, আপনার প্রতি আমার ভালোবাসা আমি কথায় প্রকাশ করতে অক্ষম। এই পৃথিবীতে যা কিছু মহান, সুন্দর, জীবনের যা কিছু কাম্য, আরাধ্য সবকিছুর চেয়ে, আমার এই দুই চোখের জ্যোতির চেয়ে, আমার সমগ্র জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি।” তার কথায় রাজা খুর সন্তুষ্ট হলেন এবং তাকে রাজ্যের সেরা এক-তৃতীয়াংশ দান করলেন। এরপর রিগান বলল, "আমার বড়ো বোন দেখি আমারই মনের কথাগুলো সব বলে দিয়েছে। তবে একটা কথা সে বলতে পারেনি, তা হলো আপনার ভালোবাসা ছাড়া আমার জীবনের অন্যসব সুখ-আনন্দ তুচ্ছ।” রাজা রিগানের প্রশস্তি শুনে পরম হৃষ্টচিত্তে তাকে রাজ্যের অপর এক-তৃতীয়াংশ দান করলেন। ছোটো মেয়ে কর্ডেলিয়াকে রাজা ভালোবাসতেন বেশি। তাই তার কাছে প্রত্যাশাও ছিল বেশি। কিন্তু কর্ডেলিয়া রাজাকে হতাশ করল। কর্ডেলিয়া মনে করে, তার ভালোবাসা কারও চেয়ে কম নয়; বরং তা এত গভীর যে, জিভের ডগায় আনলে তার মর্যাদাহানি হবে। সে রাজাকে বলল, "পিতা আমার মনের কথা মুখে আনতে পারছি না। তার জন্য আমার অশান্তির সীমা নেই। একটি মেয়ে তার পিতাকে যতখানি ভালোবাসা কর্তব্য, ঠিক ততখানিই আপনাকে ভালোবাসি। তার বেশিও নয়, কমও নয়।” এ কথা শুনে রাজা স্তম্ভিত হলেন, তাঁর মুখ অপমানে কালো হয়ে গেল। কর্ডেলিয়ার অকপট সত্য রাজা মেনে নিতে পারলেন না। তিনি কর্ডেলিয়াকে ত্যাজ্য করলেন। তাকে রাজ্য থেকে বের করে দিলেন এবং সম্পূর্ণ রাজ্য বড়ো ও মেজো মেয়ের মধ্যে ভাগ করে দিলেন। রাজা তোষামুদেবাক্যকেই মর্যাদা দিলেন। রাজা লিয়ারের এমন অবিচক্ষণ সিদ্ধান্ত তাঁর জীবনের জন্য কাল হলো। সমুদয় রাজ্য দুই মেয়েকে দান করায় তিনি তাদের করুণার পাত্র হয়ে পড়লেন। কিছুদিন পর দুই বোনের আসল স্বরূপ বেরিয়ে এলো। তারা রাজাকে অপমানজনক অবস্থায় ফেলল এবং রাজা রাজবাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য হলেন। রাজার জীবনে নেমে এলো দুঃসহ গ্লানি আর দুঃখ। তিনি বুঝতে পারলেন তাঁর বড়ো দুই মেয়ের ভালোবাসা ছিল মেকি এবং ছোটো মেয়ের ভালোবাসাই ছিল আসল। একপর্যায়ে তিনি প্রায় উন্মাদ হয়ে যান। এই দুঃসময়ে কর্ডেলিয়াই তার পাশে এসে দাঁড়ায়। তবে কর্ডেলিয়ারও প্রাণসংহার হয়। মানুষ তাঁর ভুলের জন্য দুঃখ-কষ্ট আর বিপর্যয়ের মধ্যে পড়ে। কিং লিয়ারও তোষামোদে তুষ্ট হয়ে তাঁর জীবনে করুণ পরিণতি ডেকে এনেছেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
