জাহাজ মালিক, জাহাজের কাপ্তান বা অন্যান্য কর্মচারীদের অসাবধানতার কারণে কোনো ক্ষতি সাধিত হলে, সেই ক্ষতি থেকে রক্ষার জন্য যে বিমা করেন তাকে নৌ দায় বিমা বলে।
যাত্রার বৈধ্যতা নৌ বিমার অব্যক্ত শর্ত।
আগেকার দিনে সমুদ্রপথে জাহাজ বা নৌযান চলাচলে জলদস্যুর আক্রমণ এক বড় ধরনের সামুদ্রিক বিপদ হিসেবে গণ্য হতো। এখন নিরাপত্তা ব্যবস্থা উন্নত হওয়ায় জলদস্যুর আক্রমণের সম্ভাবনা হ্রাস পেয়েছে। তবে জাহাজ ছিনতাই হলে ও লুণ্ঠিত হলে তা জলদস্যুতা হিসেবে গণ্য হতে পারে।
উদ্দীপকে উল্লিখিত জাহাজটি জাহাজের বিশেষ আংশিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
আকস্মিক কোনো দুর্ঘটনা বা বিপদের কারণে সম্পূর্ণ জাহাজটি বিনষ্ট না হয়ে এর অংশবিশেষ বিনষ্ট হলে তাকে জাহাজের বিশেষ আংশিক ক্ষতি বলে। এক্ষেত্রে যতটুকু ক্ষতি হয়েছে তার মেরামতের খরচ বিমাদাবি হিসেবে প্রদান করা হয়।
উদ্দীপকে Z শিপিং কোম্পানি তাদের একটি জাহাজের বিমা করে। পরবর্তীতে জাহাজটি ঝড়ের কবলে পতিত হয় এবং এর দিকদর্শন যন্ত্রটি বিকল হয়ে যায়। যেহেতু জাহাজটির সামগ্রিক ক্ষতি না হয়ে নির্দিষ্ট একটি অংশের ক্ষতিসাধন হয়েছে তাই এটি জাহাজের বিশেষ আংশিক ক্ষতি হিসেবে গণ্য করা যায়।
উদ্দীপকে বিমা কোম্পানির বিমাদাবি পূরণের অস্বীকৃতি জানানো চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতির আলোকে যৌক্তিক। নৌ বিমার চূড়ান্ত সদ্বিশ্বাস নীতি অনুযায়ী বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই চুক্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য প্রকাশে বাধ্য।
উদ্দীপকে Z শিপিং কোম্পানি তাদের একটি জাহাজ, একটি বিমা কোম্পানির কাছে বিমা করে। পরবর্তীতে জাহাজটি ঝড়ের কবলে পড়ে এবং এর দিক দর্শন যন্ত্রটি বিকল হয়ে যায়। বিমাগ্রহীতা বিমাদাবি পেশ করলে, বিমা কোম্পানি তা দিতে অস্বীকৃতি জানায়। Z শিপিং কোম্পানিটি জাহাজ বিমা করার সময়, বিমা ফর্মের এক জায়গায় উল্লেখ ছিলো যে জাহাজটি আগে কোথাও বিমা করার প্রস্তাব দেয়া হয়েছিল কি না। কিন্তু শিপিং কোম্পানি পূর্বে জাহাজটির দুটি বিমা প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছিল তা উল্লেখ করেনি। এতে কোম্পানিটি চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি ভঙ্গ করেছে। নৌ বিমার চুক্তি অনুযায়ী বিমাগ্রহীতা সকল তথ্য নির্ভুল ও সত্য প্রদানে বাধ্য। কিন্তু উদ্দীপকের কোম্পানিটি তা অমান্য করেছে এবং প্রতারণার আশ্রয় নিয়েছে। তাই বিমা কোম্পানির বিমাদাবি পূরণের অস্বীকৃতি জানানো যৌক্তিক।
Related Question
View Allজাহাজ ও জাহাজস্থিত পণ্যকে সামুদ্রিক বিপদের হাত থেকে রক্ষার জন্য বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলে দেওয়াই পণ্য নিক্ষেপণ।
নৌ-বিপদের কারণে জাহাজ ও পরিবহন কোম্পানির সম্ভাব্য দায়ের বিপরীতে যে বিমা করা হয় তাকে নৌ দায় বিমা বলে।
পণ্য পরিবহনকালে জাহাজের কর্মচারীদের অসততা বা অবহেলার কারণে ক্ষতি হলে তার দায়ভার জাহাজ বা মালিকের ওপর পড়ে। এছাড়াও, নৌ-বিপদের কারণে জাহাজে কর্মকর্তা কর্মীদের শারীরিক ক্ষতি, জাহাজ বন্দরে ভিড়ানোর সময় অন্য জাহাজ বা সম্পত্তির ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। এ সব ঝুঁকি থেকে জাহাজ মালিকদের রক্ষা করার জন্য নৌ-দায় বিমা করা হয়।
উদ্দীপকে জাহাজটিকে প্রাকৃতিক নৌবিপদ মোকাবিলা করতে হয়েছে।
সমুদ্রপথে জাহাজ চলাকালে প্রাকৃতিক লকারণে সংঘটিত বিপর্যয়কে প্রাকৃতিক নৌবিপদ বলে। এরূপ বিপদে মানুষের কোনো হাত নেই। সতর্ক হওয়ার আগেই অনেক সময় এরূপ বিপদ ঘটে থাকে।
উদ্দীপকে তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ ০১-০৯-১৮ তারিখে যাত্রা শুরু করে। পথিমধ্যে একটি ভাসমান বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। সামুদ্রিক ঝড়, সমুদ্রগর্ভে নিমজ্জিত পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগা, ভাসমান বরফ খণ্ডের সাথে ধাক্কা লাগা, প্রভৃতি প্রাকৃতিক নৌবিপদের অন্তর্ভুক্ত। সুতরাং, উদ্দীপকে জাহাজটিকে প্রাকৃতিক নৌবিপদ মোকাবিলা করতে হয়েছে।
উদ্দীপকে তানিন শিপিং লি. মাশুল বা ভাড়া বিমা না করায় মাশুল আদায়ে ব্যর্থ হয়েছে।
জাহাজ ভাড়াজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিমা করা হয় তাকে মাশুল বিমা বলা হয়। জাহাজের মালিক আর্থিক ক্ষতি মোকাবিলা করার জন্য এ বিমা গ্রহণ করে থাকে। জাহাজ ও পণ্য বিমার মত এটিও নৌ-বিমার আওতাভুক্ত। উদ্দীপকে তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ যথাসময়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় জাহাজের ধাক্কাজনিত বিপদের জন্য বিমাচুক্তি করা হয়। পথিমধ্যে একটি ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। পরবর্তীতে, প্রতিষ্ঠানটি জাহাজ ও পণ্যের জন্য ক্ষতিপূরণ পেলেও মাশুল আদায় করতে পারেনি।
জাহাজ পরিবাহিত পণ্য ক্ষতিগ্রস্ত হলে পণ্যের মালিক জাহাজ ভাড়া পরিশোধ করতে চায় না। ফলে জাহাজ মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই তারা মাশুল বিমা করে। উদ্দীপকে তানিন শিপিং লি. মাশুলের জন্য বিমা না করে শুধু জাহাজ ও পণ্যের জন্য বিমা করে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির পক্ষে মাশুল আদায়ে ব্যর্থতা যৌক্তিক।
নৌ-বিপদের কারণে জাহাজ ও পরিবহন কোম্পানির সম্ভাব্য দায়ের বিপরীতে যে বিমা করা হয় তাকে নৌ দায় বিমা বলে।
জাহাজ বা জাহাজস্থ পণ্যকে বড় বিপদের হাত থেকে রক্ষা করতে বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলে দেওয়াকে পণ্য নিক্ষেপণ বলে।
এর মুখ্য উদ্দেশ্য পণ্যবাহী জাহাজকে কিছুটা হালকা করে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করা। এটি একটি সাধারণ আংশিক ক্ষতি। বিমাকারী আনুপাতিক হারে এ ক্ষতি পূরণ করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!