'তালগাছ' কবিতায় তালগাছের মনে হয় সে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার মনে তাই উড়াল দিতে ইচ্ছা হয়। নিজের মাথার উপর পাতাগুলোকে তার ডানা মনে হয়। ঝড়ে তার মনে হয় সে উড়ে বেড়াচ্ছে। হাওয়া থেমে গেলে বুঝতে পারে সে যেখানে ছিল সেখানেই আছে। পায়ের নিচের মাটিকেই তার আপন মনে হয়।