কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁক বা বাঁশের ফালি

2 years after

বাঁখারি অর্থ কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি।

6 months after

বিদেশযাত্রার উদ্যোগ হতে লাগল বলে সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে গেল।

'সুভা' গল্পের সুভা চরিত্রটি ছিল জন্ম থেকেই বোবা। বোবা হওয়ার কারণে তার পিতা-মাতা তাকে নিয়ে সারাক্ষণ বিচলিত থাকতেন। গৃহপালিত পশু-ও বাড়ির বিড়াল শাবক ছিল তার বন্ধুর মতো। কিন্তু কন্যাদায়গ্রস্ত পিতা বাণীকণ্ঠ সুভাকে কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে দিতে চান। সুভার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু পিতা-মাতাকে বলতেও পারছিল না। তাই শেষ পর্যন্ত যখন কলকাতায় যাওয়ার উদ্যোগ শুরু হলো তখন সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে গেল।

6 months after

উদ্দীপকের গানিম 'সুভা' গল্পের সুভার সঙ্গে শারীরিক প্রতিবন্ধিতা ও সামাজিক বঞ্চনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। 

প্রতিবন্ধিরা অস্বাভাবিক নয়। তাদের প্রয়োজন শুধু অতিরিক্ত একটু যত্ন। অথচ আমাদের সমাজে প্রতিবন্ধীদের বরাবরই হেয় প্রতিপন্ন করা হয়। তাদের বোঝা স্বরূপ মনে করা হয়। 

'সুভা' গল্পের প্রধান চরিত্র সুভা। সে জন্ম থেকেই বোবা। তার এই শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে বাবা-মা বেশ চিন্তিত থাকেন। মা সুভাকে তার গর্ভের কলঙ্ক বলে জ্ঞান করেন। সে কারও কাছে কোনো সহানুভূতি পায় না। তার একমাত্র ভাষাসম্পন্ন বন্ধু প্রতাপ। সেও সুভার অনুভূতি উপলব্ধি করতে চায় না। উদ্দীপকের গানিমেরও জন্মগতভাবে পা দুটি নেই। এজন্য শিশুকাল থেকেই তাকে পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হতে হয়েছে। সেও সমাজে কারও কাছে কোনো মূল্য পেত না। তাই উদ্দীপকের গানিম 'সুভা' গল্পের সুভার সঙ্গে শারীরিক প্রতিবন্ধিতা ও সামাজিক বঞ্চনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ।

6 months after

"উদ্দীপকের গানিমের মতো প্রেরণা পেলে 'সুভা' গল্পের সুভার অবস্থারও পরিবর্তন হতো।"- মন্তব্যটি যথার্থ। 

শারীরিক প্রতিবন্ধিতা কোনো অপরাধ নয়। কিন্তু আমাদের সমাজে শারীরিক প্রতিবন্ধীরা বোঝাস্বরূপ। তারা কোনো কাজের নয়-এটা ভেবে তাদের সব সময় দূরে রাখা হয়। অথচ তারাও একটু বাড়তি যত্ন আর সুযোগ পেলে অসাধ্যকে সাধন করতে পারবে। 

উদ্দীপকের গানিমকে দেখা যায় যে, জন্ম থেকেই তাঁর দুটি পা নেই। কিন্তু তাঁর বাবা-মা দুজন গানিমের দুটি পা হয়ে তাঁকে সঙ্গ দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। যার ফলে বিশ্ব দরবারে তিনি আজ মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিতি লাভ করেছেন। 

'সুভা' গল্পে সুভা চরিত্রের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন রূপ। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবার তাকে প্রেরণা না জুগিয়ে বরং আরও বোঝা মনে করেছে। বিশেষ করে সুভার মা। অথচ বোবা কন্যার এই অবস্থায় মা অথবা বাবা যদি তার মুখের বুলি হতেন, তার আবেগ-অনুভূতি বোঝার চেষ্টা করতেন তাহলে সমাজ তাকে এত তাচ্ছিল্য করতে পারত না। এমনকি প্রেরণা পেলে সুভার কোনো সুপ্ত প্রতিভাও হয়তো বিকশিত হতে পারত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

6 months after

সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ জাতির জীবনীশক্তির হ্রাস করা।

6 months after

"বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়" বলতে বোঝানো হয়েছে গুরু শিষ্যকে বিদ্যাদান করতে পারেন না, তিনি উত্তরসাধক মাত্র। শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, ছাত্রকে শিক্ষা অর্জন করতে সক্ষম করে তোলায়। গুরু শিষ্যকে বিদ্যালাভের পথ দেখিয়ে দিতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করে দিতে পারেন, তার জ্ঞানপিপাসাকে বাড়িয়ে দিতে পারেন। কিন্তু শিক্ষা ছাত্রের নিজেকে অর্জন করে নিতে হয়। যে ছাত্র নিজে থেকে শিক্ষা গ্রহণে তৎপর না হবে তাকে কোনোভাবেই শিক্ষাদান করা সম্ভব নয়। তাই বলা হয়েছে, বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়।

6 months after

উদ্দীপকের সাইফুল সাহেবের মধ্যে 'বই পড়া' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা হলো বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করা। প্রাতিষ্ঠানিক শিক্ষা কখনো মানুষকে পরিপূর্ণ করে গড়ে তুলতে পারে না। কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যবইয়ের বাইরে তেমন কিছুই পড়ানো হয় না। ফলে জীবন সমৃদ্ধ হয় না। আর জীবনকে সমৃদ্ধ করার প্রধান শর্ত হলো জ্ঞানভান্ডারকে পরিপূর্ণ করা। আর এজন্য প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি আরও নানা বই পড়ে নিজেকে সমৃদ্ধ করতে হয়। 

উদ্দীপকের সাইফুল সাহেব তার ছেলে মাহিমকে পাঠ্যবইয়ের পাশাপাশি আরও নানা ধরনের বই পড়তে উদ্বুদ্ধ করেন। বাবার এমন অনুপ্রেরণায় মাহিম শুভ্র চিন্তা-চেতনায় সমৃদ্ধ হয়ে ওঠে। 'বই পড়া' প্রবন্ধে প্রাবন্ধিক আসলে এই বিষয়টিরই অবতারণা করেছেন। সেখানে বলা হয়েছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো আমাদের উদরপূর্তির ব্যবস্থা করে কিন্তু নিজেকে সমৃদ্ধ করতে চাইলে পাঠ্যবইয়ের বাইরে পাঠকের নিজ পছন্দের বই পড়ার উপায়ান্তর নেই, যা মূলত বই পড়ার গুরুত্বকে ইঙ্গিত করে। তাই বলা যায়, সাইফুল সাহেবের মধ্যে 'বই পড়া' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা হলো বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করা।

6 months after

"প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলতে উদ্দীপকের মাহিমের শুভ্র চিন্তা সমর্থনযোগ্য"- মন্তব্যটি 'বই পড়া' প্রবন্ধের আলোকে যথার্থ। 

বই মানবসভ্যতার শ্রেষ্ঠ প্রকাশমাধ্যম। যুগ যুগ ধরে অনুসন্ধিৎসু মানুষের অভিজ্ঞতালব্ধ জ্ঞানই বইয়ে লিপিবদ্ধ থাকে। তাই বই পড়ে মানুষের জ্ঞানপিপাসা যতটা তৃপ্ত হয় ততটা অন্য কোনোভাবে হয় না। বর্তমানে এই প্রগতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাইলে নিজেকে করতে হবে সমৃদ্ধ। আর সমৃদ্ধ করার অন্যতম উপায় হলো জ্ঞানভান্ডার পূর্ণ করা। 'বই পড়া' প্রবন্ধে প্রাবন্ধিক প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে স্বেচ্ছায় জ্ঞানচর্চাকে বেশি প্রাধান্য দিয়েছেন। কেননা প্রাতিষ্ঠানিক শিক্ষায় বিদ্যাদানের চেয়ে বিদ্যা গেলানো হয় বেশি। যার দরুন প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে যে ব্যক্তি ডিগ্রি নিয়ে বের হয় তার মধ্যে আর প্রাণশক্তি থাকে না। সে সমৃদ্ধ হওয়ার পরিবর্তে আরও ফতুর হয়ে বেরিয়ে আসে। যার ফলে প্রগতিশীল এই জগতের সাথে তাল মিলিয়ে সে চলতে পারে না। বর্তমানে এই প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে চাইলে শুধু উদরপূর্তির বিদ্যা লাভ করলে চলবে না। বই পড়ে জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করতে না পারলে মুখ থুবড়ে পড়ে যেতে হবে। এই কথাটাই মূলত 'বই পড়া' প্রবন্ধের মূল সুর। উদ্দীপকেও দেখা যায়, মাহিম সিলেবাসের বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়েছে বলে সে শুভ্র চিন্তার অধিকারী হয়েছে, আবার কাঙ্ক্ষিত ইচ্ছাও পূর্ণ হয়েছে। তাই বলা যায়, প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলতে উদ্দীপকের মাহিমের শুভ্র চিন্তা সমর্থনযোগ্য।

6 months after

📖 বাংলা সাহিত্য – নবম-দশম শ্রেণি | NCTB অনুমোদিত ২০২৫

আপনি কি খুঁজছেন “বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণি PDF”, Class 9-10 Bangla Literature Question Answer, অথবা NCTB বাংলা সাহিত্য বই অনুশীলনী সমাধান?

তাহলে সঠিক জায়গায় এসেছেন!
SATT Academy–তে আমরা এনেছি বাংলা সাহিত্যের প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও ব্যাখ্যা ও অনুশীলনী সমাধান, একদম বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত।


✅ এখানে যা থাকছে:

  • প্রতিটি অধ্যায়ের মূলভাব ও ব্যাখ্যা (সহজ ভাষায়)
  • অনুশীলনীর সব প্রশ্নের সঠিক ও নির্ভুল সমাধান
  • রচনামূলক ও ব্যাখ্যাসহ ব্যাকরণ অংশের কভারেজ
  • ভিডিও লেকচার ও অডিও রিডিং ফাইল – শ্রুতিশিক্ষার জন্য
  • লাইভ কুইজ ও পরীক্ষামূলক প্রশ্ন ব্যাঙ্ক
  • PDF ও ছবি আকারে ডাউনলোড সুবিধা
  • কমিউনিটি যাচাইকৃত ব্যাখ্যা ও ফিডব্যাক ফিচার

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 বাংলা সাহিত্য – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড

(ডাউনলোড লিংকে ক্লিক করে NCTB মূল বই অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)


📚 অধ্যায়ভিত্তিক ফিচার (উদাহরণ):

✍️ ১ম অধ্যায়: "সাহিত্যের রূপ ও রস"

  • সাহিত্য কী? কেন পড়ি? → সহজ ভাষায় ধারণা
  • সাহিত্য রচনার ধারা → ছন্দ, অলংকার, কাব্যরীতি ব্যাখ্যা
  • MCQ, SAQ ও LAQ প্রশ্ন-উত্তর + লাইভ কুইজ

✍️ কবিতা, প্রবন্ধ, নাটক, ছোটগল্প

  • "সাত ভাই চম্পা", "নসু ডাকাত", "নিমগাছ" ইত্যাদি সাহিত্যের সারমর্ম ও মূলভাব
  • কবির পরিচিতি, শিল্পশৈলী, বিশ্লেষণ

👨‍👩‍👧‍👦 উপকারিতা:

  • শিক্ষার্থীদের জন্য: পরীক্ষার প্রস্তুতিতে সময় ও শ্রম বাঁচাবে
  • শিক্ষকদের জন্য: ক্লাসে ব্যাখ্যার জন্য সাজানো ও যাচাইকৃত কনটেন্ট
  • অভিভাবকদের জন্য: সন্তানকে পড়াশোনায় সহায়তা করার সহজ উপায়
  • প্রশিক্ষকদের জন্য: রিভিশনের জন্য রেডিমেড কুইজ ও ব্যাখ্যা

⚙️ কীভাবে ব্যবহার করবেন:

  1. অধ্যায় নির্বাচন করে ব্যাখ্যা ও প্রশ্ন–উত্তর পড়ুন
  2. PDF/ছবি ডাউনলোড করুন – অফলাইনে পড়ার জন্য
  3. লাইভ টেস্ট দিন – প্রস্তুতি যাচাই করুন
  4. ভিডিও দেখে অনুশীলন করুন
  5. নিজের ব্যাখ্যা বা মতামত দিয়ে কমিউনিটিতে অবদান রাখুন

✨ কেন SATT Academy?

  • ✅ ১০০% ফ্রি ও বিজ্ঞাপনমুক্ত লার্নিং প্ল্যাটফর্ম
  • ✅ NCTB অনুযায়ী সাজানো সঠিক ও নির্ভুল কনটেন্ট
  • ✅ লাইভ কুইজ, ভিডিও লেকচার, ইমেজ, PDF
  • ✅ কমিউনিটি যাচাইকৃত ও শিক্ষার্থী-সহায়ক ব্যাখ্যা
  • ✅ মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন — যেকোনো সময়, যেকোনো ডিভাইসে

🔍 সার্চ–সহায়ক কীওয়ার্ড:

  • বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণি
  • Class 9-10 Bangla Literature PDF
  • NCTB Bangla Literature Class 9 10
  • বাংলা সাহিত্য প্রশ্ন উত্তর অনুশীলনী সমাধান
  • Class 9-10 Bangla Sahitya live test
  • Bangla Sahitya NCTB ২০২৫ SATT
  • Bangla Sahitya question bank with answer

🚀 আজই শুরু করুন!

SATT Academy–এর মাধ্যমে বাংলা সাহিত্যের সৌন্দর্য আবিষ্কার করুন সহজ ভাষায়, অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও ও PDF সহ। পড়ুন, বুঝুন, অনুশীলন করুন — সবার আগে সাফল্যের পথে থাকুন।

🌼 SATT Academy – সাহিত্যের আলোয় শিক্ষার সোপান।

Related Question

View All

চন্ডীপুর

 

3 years after

'পিতা-মাতার নীরব হৃদয়ভার'- কথাটির মধ্য দিয়ে লেখক বাষ্প্রতিবন্ধী সুভার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতা-মাতার হৃদয়ের নীরব কষ্টকে বোঝাতে চেয়েছেন।

সুভা বাণীকন্ঠের ছোট মেয়ে। সে কথা বলতে পারে না। বাণীকণ্ঠ তার বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। কিন্তু বাষ্প্রতিবন্ধী হওয়ায় ছোট মেয়ে সুভাকে বিয়ে দিতে পারেননি। তাই সুভার ভবিষ্যৎ নিয়ে বাণীকণ্ঠ এবং তার স্ত্রী উভয়েই চিন্তিত। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের হৃদয়ে নীরব কষ্ট সৃষ্টি হয়। লেখক সেই কষ্টকেই বলেছেন- পিতা-মাতার নীরব হৃদয়ভার।

1 year after

উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার শারীরিক প্রতিবন্ধিতার দিকটির সংগতি দেখানো হয়েছে।

শারীরিক প্রতিবন্ধিতার কারণে অনেকে সমাজে অবহেলার শিকার হয়। এতে সমাজের মানুষ হীনম্মন্যতার পরিচয় দেয়। প্রতিবন্ধীদের প্রতি সহানুভূশীল হলে তবেই তারা বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং সমাজে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে।

'সুভা' গল্পে সুভা কথা বলতে পারে না। আনন্দের বার্তা নিয়ে পৃথিবীতে এলেও কথা বলতে না পারার বিষয়টি কিছুটা সুভার বাবা- মায়ের মনে নীরব হৃদয়ভারের জন্ম দেয়। উদ্দীপকের কল্যাণীর জন্মও পরিবারে আনন্দ নিয়ে আসে। কিন্তু তার মানসিক প্রতিবন্ধিতার দিকটি সবাইকে চিন্তিত করে তোলে। তার মানসিক বিকাশ কিছুটা কম হয়েছে। 'সুভা' গল্পের সুভাও বাষ্প্রতিবন্ধী হওয়ায় তার পরিবারের সবার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এভাবে উদ্দীপকের বক্তব্যে কল্যাণী ও সুভার প্রতিবন্ধিতার দিকটি সংগতিপূর্ণ হয়ে উঠেছে।

1 year after

কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন- মন্তব্যটি যথার্থ।

শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজে বিভিন্নভাবে অবহেলার সম্মুখীন হয়। তারা আমাদের সমাজেরই অংশ, আমাদের মতোই মানুষ। তাই তাদের কল্যাণে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সহানুভূতি পেলে তারা জীবনের পূর্ণতা লাভ করবে।

উদ্দীপকে কল্যাণীর মানসিক বিকাশ ঠিকভাবে ঘটেনি। বিয়ের কথাবার্তায় তার বাবা পলাশ বাবু বরপক্ষের কাছে সে সব কথা খুলে বলেন। তারা সব শুনে উদারতার পরিচয় দেন। বরের বাবা সুবোধ বাবু মহত্ত্বের পরিচয় দিয়ে কল্যাণীকে ঘরে নিয়ে যেতে চান। অন্যদিকে 'সুভা' গল্পের সুভা বাষ্প্রতিবন্ধী। সে কথা বলতে পারে না। সবার কাছ থেকে অবহেলা পেলেও সুভা তার বাবার ভালোবাসা পেয়েছে। সুভার সাথে কেউ মেশে না বলে সে পোষা প্রাণীদের মাঝে নিজের একটি বিশাল জগৎ তৈরি করেছে।

উদ্দীপকের কল্যাণী ও 'সুভা' গল্পের সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন। কল্যাণী সুবোধ বাবুর উদারতায় পেয়েছে সুন্দর ভবিষ্যতের সন্ধান। অথচ 'সুভা' গল্পের সুভার পরিণতি এতটা মানবিকতায় সিক্ত হয়নি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

1 year after

শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শুনা যায়, তেমনি এই লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থানপতনের শব্দ শুনিতেছ

11 months after

শঙেখর মাঝে সমুদ্রের শব্দ শোনা যায়।

 

1 year after
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews