অধ্যাপক মতিন শ্রেণিকক্ষে প্রকল্প সম্বন্ধে পাঠদান করছেন। এমন সময় ছাত্র শিহাব প্রশ্ন রাখল- শুধু আন্দাজ করে কি কোনো ঘটনার কারণ আবিষ্কার করা যায়? জবাবে অধ্যাপক সাহেব বললেন, প্রকল্প হচ্ছে সাময়িক আন্দাজ। কোনো একটি ঘটনার কারণ আবিষ্কার করতে যেয়ে আমরা হয়তো খুব সহজে কারণকে খুঁজে বের করতে পারি না। অনেকগুলো বিষয় আমাদের মনে রেখাপাত করতে থাকে। এরূপ পরিস্থিতিতে আমরা পূর্বাপর অবস্থা বিবেচনা করে একটি সম্ভাবনাপূর্ণ বিষয়কে কারণ বলে আন্দাজ করি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হই এবং সেগুলোকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অহরহ প্রকল্প প্রণয়ন করি। যেহেতু সব ঘটনার কারণ সহজে জানা যায় না, সেহেতু প্রথমে কিছু একটা আন্দাজ করা ছাড়া অনুসন্ধান করে অগ্রসর হওয়া যায় না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?