প্রায় ১৪শ বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন। সেখানে তাঁরা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। এ রকম জায়গার নাম বিহার।
ভিক্ষু - বৌদ্ধদের মধ্যে যাঁরা সংসারত্যাগী সন্ন্যাসী (যাঁরা সংসার করেন না); তাঁদের পরনে থাকে গেরুয়া রঙের লম্বা কাপড়, মাথা থাকে মুড়ানো এবং চলাফেরা, খাওয়া-দাওয়া সবকিছুতেই থাকে আলাদা বৈশিষ্ট্য।