Eastern Lubricant Blenders PLC Job Circular 2026
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে ইস্টার্ন লুব্রিকেন্ট ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি | Eastern Lubricant Blenders PLC Circular | Satt Academy প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির তথ্যমতে, ৬টি ভিন্ন ক্যাটাগরিতে ১০তম, ১৬তম ও ২০তম গ্রেডে সর্বমোট ৬ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ০৬/১১/২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ নিয়োগের পদ সংখ্যার হ্রাস-বৃদ্ধির অথবা নিয়োগ বাতিলের অধিকার সংরক্ষণ করেন।
ইস্টার্ন লুব্রিকেন্ট ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি | Eastern Lubricant Blenders PLC Circular | পদসংখ্যা ৬ | Satt Academy এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট পদসংখ্যা: ৬টি।
পদের ক্যাটাগরি: ৬টি।
আবেদনের বয়সসীমা: ০৬/১১/২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য)
আবেদনের সময়সীমা: ০৭ অক্টোবর ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা থেকে ০৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
আবেদনের ফি: গ্রেড ১০ এর জন্য ২২৩ টাকা, গ্রেড ১৬ এর জন্য ১১২ টাকা এবং গ্রেড ২০ এর জন্য ৫৬ টাকা।
আবেদনের মাধ্যম: টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে https://elbl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
ইস্টার্ন লুব্রিকেন্ট ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি | Eastern Lubricant Blenders PLC Circular | পদসংখ্যা ৬ | Satt Academy এর বিস্তারিতঃ
আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলী:
১। কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে "বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠান/আওতাধীন কোম্পানিসমূহের কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি নীতিমালা-২০২৪" এবং কর্মচারী নিয়োগের ক্ষেত্রে "বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক-কর্মচারী নিয়োগ নীতিমালা-২০২৩" অনুসরণ করা হবে।
২। প্রার্থীগণকে http://elbl.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
৩। সরকারি/আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে।
৪। প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শেষের তারিখে সংশ্লিষ্ট পদের পার্শ্বে উল্লেখিত বয়সের অধিক হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি/জেএসসি/সমমানের পরীক্ষার সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য হবে এবং বয়সের বিষয়ে কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৫। সকল পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সনদ সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান/বোর্ড হতে অর্জন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত কলেজ/বিশ্ববিদ্যালয়ের হতে হবে। বিদেশি কলেজ/বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি হতে সমতুল্য সনদের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
৬। অভিজ্ঞতা নির্ধারণের ক্ষেত্রে কোনো পদের বিপরীতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের (ফলাফল প্রকাশের তারিখ) পরের সময়কাল হতে অভিজ্ঞতার সময়কাল বিবেচনা করা হবে।
৭। "বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক-কর্মচারী নিয়োগ নীতিমালা-২০২৩" মোতাবেক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের (ক্রমিক নং- ৪, ৫, ৬ এ উল্লেখিত) জন্য বয়স ৪৫ (পঁয়তাল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৮। একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কেবলমাত্র ০১ (এক) টি পদের বিপরীতে দরখাস্ত করতে পারবেন। একই পদের জন্য একাধিক দরখাস্ত বা একই ব্যক্তি একাধিক পদের জন্য দরখাস্ত করলে সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।
৯। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS ও ELBL-এর ওয়েবসাইট www.elbl.gov.bd-এর মাধ্যমে জানানো হবে।
১০। প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রের রঙিন প্রিন্টেড কপি, সদ্যতোলা ০৩ (তিন) কপি রঙিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট, কম্পিউটার প্রশিক্ষণের সনদ, বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র (NID/Smart Card), যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্রসহ প্রয়োজনীয় দলিলাদির মূল কপি উপস্থাপন করতে হবে। বর্ণিত দলিলাদির এক সেট ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িতপূর্বক দাখিল করতে হবে।
১১। প্রার্থীদেরকে লিখিত/মৌখিক/ব্যবহারিক/স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১২। নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৩/০৭/২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
১৯। ক) আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ০৭-১০-২০২৬, সকাল ১০:০০ ঘটিকা।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ: ০৬-১১-২০২৬, বিকাল ৫:০০ ঘটিকা।
(উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।)
খ) ছবি ও স্বাক্ষর: অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল) ও সদ্য তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।
২০। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
ক) আবেদনপত্র সাবমিট করার পর Applicant's copy রঙিন প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
খ) Applicant's copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে ফি জমা দিতে হবে:
ক্রমিক ১ হতে ৩ এর পদের জন্য: পরীক্ষার ফি ২০০ টাকা + সার্ভিস চার্জ ২৩ টাকা = সর্বমোট ২২৩/- টাকা।
ক্রমিক ৪ এর পদের জন্য: পরীক্ষার ফি ১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা = সর্বমোট ১১২/- টাকা।
ক্রমিক ৫ ও ৬ এর পদের জন্য: পরীক্ষার ফি ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা = সর্বমোট ৫৬/- টাকা।
প্রথম SMS: ELBL
উদাহরণ: ELBL ABCDEF
দ্বিতীয় SMS: ELBL
২১। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে দাখিল/সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
২৩। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:
বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।
দ্রুত সমাধান: পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।
লাইভ এক্সাম: যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।
বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।
বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।
কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।
স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।
প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।
বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।
স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।
এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।
এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:
https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?