Notice

বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Coast Guard Job Circular 2026

Bangladesh Coast Guard Job Circular 2026

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪ অক্টোবর ২০২৬ইং তারিখে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Coast Guard Circular | Satt Academy প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৭টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৩৮ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ৩১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Coast Guard Circular | পদসংখ্যা ৩৮ | Satt Academy এর গুরুত্বপূর্ণ তথ্য:

মোট পদসংখ্যা: ৩৮টি।

মোট ক্যাটাগরি: ৭টি।

আবেদনের বয়সসীমা: আগ্রহী প্রার্থীদের বয়স ৩১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমা: ১১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি: ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা (অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা)।

আবেদনের মাধ্যম: আবেদনকারী প্রার্থীকে https://jobs.coastguard.gov.bd থেকে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে এবং অনলাইন ব্যাংকিং/কার্ড/মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Coast Guard Circular | পদসংখ্যা ৩৮ | Satt Academy এর বিস্তারিত:

আবেদনের শর্তাবলি:

০১। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গড়মিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোনো সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

০২। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং-ক থেকে ঠ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার (নাম ও পদবী উল্লেখসহ) দ্বারা সত্যায়িত প্রতিটির ০১টি করে ফটোকপি ও সদ্য তোলা ২ কপি রঙিন ছবি দাখিল করতে হবে:

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);

(খ) জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখসহ) নাগরিকত্ব সনদ;

(গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র;

(ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;

(ঙ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান কোটায় প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশ মোতাবেক তার পিতা/মাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট (উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত)-এর সত্যায়িত কপি;

(চ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে;

(ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(জ) শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(ঝ) তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(ঞ) প্রার্থীকে তার কোটা দাবির সপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণক;

(ট) অনলাইনে পূরণকৃত Applicant's copy-এর সত্যায়িত কপি; এবং

(ঠ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি।

০৭। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই সকল শর্ত পূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষার সময় সকল চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র-এর মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

০৮। বিজ্ঞপ্তিতে বিজ্ঞাপিত পদসমূহের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।

০৯। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোনো আবেদন বাতিল/স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করে।

১০। যোগ্যতাসম্পন্ন সকল প্রার্থীর নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা (প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

১১। নিয়োগের ক্ষেত্রে পদোন্নতি ও জ্যেষ্ঠতার ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে।

১২। নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি ও পদ্ধতি অনুসরণ করা হবে।

১৩। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ কোস্ট গার্ডের ওয়েবসাইটে (www.coastguard.gov.bd) ও জাতীয় দৈনিক সংবাদপত্রসমূহে প্রকাশিত হয়েছে।

১৪। অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী ও শর্তাবলি:

ক. আগ্রহী প্রার্থীগণ https://jobs.coastguard.gov.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১/১০/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা।

ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১/১০/২০২৬ তারিখ বিকাল ০৩:০০ টা।

iii) উক্ত সময়ের মধ্যে https://jobs.coastguard.gov.bd/-এ Registration সম্পন্ন করা প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে Make Payment বাটনে ক্লিক করে যেকোনো অনলাইন ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) এবং অনধিক ০৩ (তিন) মাসের মধ্যে তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ ৬০ KB হতে হবে।

গ. Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।

ঙ. পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy-তে কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন গ্রহণযোগ্য নয়।

আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে এডমিট কার্ড সংগ্রহের জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে। প্রার্থীকে অবশ্যই আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট সম্পন্ন না করলে আবেদনটি বাতিল হয়ে যাবে। পেমেন্ট করার জন্য প্রার্থীকে Make Payment বাটনে ক্লিক করতে হবে এবং অনলাইন ব্যাংকিং, ব্যাংকিং কার্ড অথবা bKash-এর মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

পরীক্ষার ফি বাবদ: ১৩-১৬ গ্রেডের পদের জন্য জনপ্রতি ১১২/- টাকা এবং ১৭-২০ গ্রেডের পদের জন্য জনপ্রতি ৫৬/- টাকা (অনগ্রসর প্রার্থীদের জন্য সকল পদে ৫৬/- টাকা)।

চ. Online আবেদনপত্রে প্রার্থীর নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে।

ছ. SMS-এর মাধ্যমে পরবর্তীতে পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। প্রার্থী https://jobs.coastguard.gov.bd/-এ ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশপত্র Download পূর্বক প্রিন্ট করে নেবেন।

জ. প্রার্থীগণ Forget Password বাটনে ক্লিক করে নিজেদের পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন।

ঝ. Online-এ আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে কাজটি সম্পন্ন করে প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ঞ. Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে job@creativesofttechnology.com এবং bcgcivilrecruit@gmail.com ইমেইলে যোগাযোগ করা যাবে। (Mail-এর Subject-এ Organization Name: BCG, Post Name: *****, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

ট. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১৫। নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

কেন স্যাট একাডেমি আপনার প্রস্তুতির সেরা সঙ্গী?

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:

বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।

দ্রুত সমাধান:  পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।

লাইভ  এক্সাম:  যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।

বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।

বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।

কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।

স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।

প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।

বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।

স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।

এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।

এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:

https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app

Najjar Hossain Raju Deadline: Oct 31, 2026, 11:59 PM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...