Tax Commissioner’s Office Cumilla Job Circular 2026
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৮ অক্টোবর ২০২৬ইং তারিখে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-কুমিল্লা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Cumilla Circle Recruitment Circular | Satt Academy প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৭টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৪১ জনকে নিয়োগ প্রদান করা হবে। কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল - কুমিল্লা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Cumilla Circle Recruitment Circular | পদসংখ্যা ৪১ | Satt Academy এর গুরুত্বপূর্ণ তথ্য:
মোট পদসংখ্যা: ৪১টি।
মোট ক্যাটাগরি: ৭টি।
আবেদনের বয়সসীমা: আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা: ১৩ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ০৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা (অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা)।
আবেদনের মাধ্যম: আবেদনকারী প্রার্থীকে https://tzc.teletalk.com.bd/ থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-কুমিল্লা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Cumilla Circle Recruitment Circular | পদসংখ্যা ৪১ | Satt Academy এর বিস্তারিত:
আবেদনের শর্তাবলি:
অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
১। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আবেদনকারীর বয়স ০১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে)।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate অপশনটি সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
৩। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে বিজ্ঞপ্তির ক্রমিক নং-(১) এ বর্ণিত ব্যক্তিগত সহকারী, ক্রমিক নং-(২) এ বর্ণিত প্রধান সহকারী, ক্রমিক নং-(৩) এ বর্ণিত উচ্চমান সহকারী, ক্রমিক নং-(৪) এ বর্ণিত সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্রমিক নং-(৫) এ বর্ণিত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ক্রমিক নং-(৬) এ বর্ণিত গাড়ী চালক পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ক্রমিক নং-(৭) এ বর্ণিত অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
৪। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য চুক্তিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
৫। প্রার্থী কোনো কোটায় আবেদন করলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। সরকার কোটার বিষয়ে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবেন নিয়োগ প্রক্রিয়া তা অনুসারে সম্পন্ন হবে।
৬। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র দাখিলকৃত সুনির্দিষ্ট হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোনো সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৭। মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার (নাম ও পদবী উল্লেখসহ) দ্বারা সত্যায়িত প্রতিটির ০১টি করে ফটোকপি ও সদ্য তোলা ২ কপি রঙিন ছবি দাখিল করতে হবে:
ক। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র);
খ। পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখসহ) নাগরিকত্ব সনদ;
গ। শারীরিক প্রতিবন্ধী ও ক্রীড়া কোটার প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;
ঘ। এতিমখানা নিবাসী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;
ঙ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযোদ্ধার সনদপত্র যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে;
চ। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;
ছ। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের মূলকপি; এবং
জ। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant's Copy) এবং প্রবেশপত্র (Admit Card)-এর রঙিন প্রিন্ট কপি।
৮। পরীক্ষা ও যোগদান সম্পর্কিত বিষয়াদি নিম্নবর্ণিতরূপে নির্ধারিত হবে, যথা:
(ক) লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে), মৌখিক পরীক্ষা ও যোগদানের সময়সূচি কর অঞ্চল-কুমিল্লা'র নোটিশ বোর্ড এবং www.taxeszonecumilla.gov.bd ওয়েবসাইটে ও প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে খুদেবার্তা (SMS)-এর মাধ্যমে জানানো হবে।
(খ) এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল পদ পূরণে 'কর বিভাগ (১০ম গ্রেড হইতে ২০তম গ্রেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩' অনুসরণ করা হবে।
(গ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন।
(ঘ) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট হতে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে এবং তাদের পূর্ব কার্যকলাপ যথাযথ এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে।
৯। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
১০। কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন।
১১। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১২। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৩। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১৪। একজন প্রার্থী কর্তৃক একাধিক পদে আবেদন করা যাবে না।
১৫। উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
১৬। প্রার্থীর পক্ষে যেকোনো প্রকারের তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে এবং তিনি নিয়োগযোগ্য বিবেচিত হবেন না।
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://tzc.teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১০.০০ ঘটিকায়।
ii. Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৫ নভেম্বর ২০২৬, বিকাল ০৫.০০ ঘটিকায়।
(উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।)
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০, প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০, প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's Copy তে সঠিক তথ্য ও সদ্য তোলা রঙিন ছবি নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন।
Applicant's কপিতে একটি USER ID নম্বর দেওয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নবর্ণিত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হতে ০৬ পর্যন্ত পদের জন্য ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা এবং ক্রমিক নং ০৭ এ বর্ণিত পদের জন্য ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা (অফেরতযোগ্য) পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। (অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য মোট ৫৬/- টাকা)।
প্রথম SMS: TZC
Example: TZC ABCDEF
Reply: Applicant's Name, TK 112 or TK 56 will be charged as application fee. Your PIN is 12345678. To Pay fee Type TZC YES PIN and Send to 16222
দ্বিতীয় SMS: TZC
Example: TZC YES 12345678
Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for TZC Application for (Post Name). User ID is (ABCDEF) and Password (XXXXXXX).
বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://tzc.teletalk.com.bd/ অথবা কর অঞ্চল-কুমিল্লা এর ওয়েবসাইট www.taxeszonecumilla.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) USER ID বা PIN ভুলে গেলে পুনরুদ্ধারের পদ্ধতি (১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে):
i) USER ID জানা থাকলে PIN পেতে: TZC
ii) PIN জানা থাকলে USER ID পেতে: TZC
(জ) বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটসমূহ ছাড়াও টেলিটকের জব পোর্টাল www.alljobs.teletalk.com.bd-এ পাওয়া যাবে।
(ঝ) অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে কল করতে পারেন। ইমেইল: alljobs.query@teletalk.com.bd (ইমেইলের বিষয়ে Organization Name: TZC, Post Name, Applicant's User ID এবং Contact Number উল্লেখ করা বাধ্যতামূলক)। ফেসবুক পেজ: https://www.facebook.com/alljobsbdTeletalk
ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রের ঘোষণা অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:
বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।
দ্রুত সমাধান: পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।
লাইভ এক্সাম: যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।
বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।
বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।
কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।
স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।
প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।
বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।
স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।
এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।
এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:
https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?