Notice

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Chittagong Port Authority CPA Job Circular 2026

Chittagong Port Authority CPA Job Circular 2026

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৫ অক্টোবর ২০২৬ইং তারিখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Chittagong Port Authority Recruitment Circular | Satt Academy প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ২২টি ক্যাটাগরিতে ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ৩৯৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Chittagong Port Authority Recruitment Circular | পদসংখ্যা ৩৯৩ | Satt Academy এর গুরুত্বপূর্ণ তথ্য:

মোট পদসংখ্যা: ৩৯৩টি।

মোট ক্যাটাগরি: ২২টি।

আবেদনের বয়সসীমা: আগ্রহী প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমা: ৮ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ৮ ডিসেম্বর ২০২৬ রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত (ফি জমাদানের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬)।

আবেদন ফি: ৯ম থেকে ১০তম গ্রেডের জন্য ২০০ টাকা, ১১তম থেকে ১২তম গ্রেডের জন্য ১৫০ টাকা, ১৪তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১০০ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের জন্য ৫০ টাকা।

আবেদনের মাধ্যম: আবেদনকারী প্রার্থীকে www.cpadigital.gov.bd/jobs থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Chittagong Port Authority Recruitment Circular | পদসংখ্যা ৩৯৩ | Satt Academy এর বিস্তারিত:

আবেদনের শর্তাবলি:

১। আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট www.cpadigital.gov.bd/jobs-এ অনলাইন চাকরির আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে।

২। অনলাইন আবেদন ফরমের নির্ধারিত স্থানে প্রার্থীর ৩০০ × ৩০০ রেজুলেশনে সর্বোচ্চ ১০০ কিলোবাইটের jpg/jpeg ফরম্যাটে সদ্য তোলা রঙিন ছবি এবং ৩০০ × ৮০ রেজুলেশনে সর্বোচ্চ ৬০ কিলোবাইটের jpg/jpeg ফরম্যাটে স্বাক্ষর আপলোড করতে হবে।

৩। অনলাইন আবেদন ফরম সাবমিট করার পর Pay Now অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইন ফি জমা দিতে হবে। পেমেন্টের বিবরণ নিম্নরূপ:

ক্রমিক ০১, ০২ ও ০৩ নং পদ (৯ম ও ১০ম গ্রেড): নিয়োগ পরীক্ষার ফি ২০০/- (দুইশত) টাকা।

ক্রমিক ০৪, ০৫ ও ০৬ নং পদ (১১তম ও ১২তম গ্রেড): নিয়োগ পরীক্ষার ফি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা।

ক্রমিক ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ নং পদ (১৪তম থেকে ১৬তম গ্রেড): নিয়োগ পরীক্ষার ফি ১০০/- (একশত) টাকা।

ক্রমিক ১৮, ১৯, ২০, ২১ ও ২২ নং পদ (১৭তম থেকে ২০তম গ্রেড): নিয়োগ পরীক্ষার ফি ৫০/- (পঞ্চাশ) টাকা।

৪। প্রার্থীদের অনলাইন আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

৫। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট www.cpa.gov.bd-এর মাধ্যমে এবং মোবাইল ফোনে এসএমএস (SMS)-এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে। প্রার্থীগণ www.cpadigital.gov.bd/jobs ওয়েবসাইটে লগ-ইন করে পরীক্ষার প্রবেশপত্র/ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন। ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং কোনো প্রবেশপত্র/ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না।

৬। কেবল আবেদন দাখিল করা কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা/অধিকার প্রদান করে না। নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন/নির্দেশনা প্রযোজ্য হবে।

৭। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং ভুল তথ্য সংবলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ না দর্শিয়ে যেকোনো সময় এ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

৮। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও সময়সূচি:

অনলাইনে আবেদন গ্রহণ শুরুর সময়: ০৮/১১/২০২৬ খ্রিঃ সকাল ১০.০০ টা।

অনলাইনে আবেদন গ্রহণের শেষ সময়: ০৮/১২/২০২৬ খ্রিঃ রাত ১২.০০ টা।

অনলাইনে ফি জমাদানের শেষ তারিখ: ১০/১২/২০২৬ খ্রিঃ।

কেন স্যাট একাডেমি আপনার প্রস্তুতির সেরা সঙ্গী?

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:

বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।

দ্রুত সমাধান:  পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।

লাইভ  এক্সাম:  যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।

বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।

বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।

কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।

স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।

প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।

বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।

স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।

এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।

এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:

https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app

Najjar Hossain Raju Deadline: Dec 08, 2026, 11:59 PM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...