District Collector Office, Noakhali Job Circular 2026
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৩ অক্টোবর ২০২৬ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি | District Collector Office Noakhali Recruitment Circular | Satt Academy প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৪টি ক্যাটাগরিতে ২০তম গ্রেডে মোট ২২ জনকে নিয়োগ প্রদান করা হবে। নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বয়স ২৬-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি | District Collector Office Noakhali Recruitment Circular | পদসংখ্যা ২২ | Satt Academy এর গুরুত্বপূর্ণ তথ্য:
মোট পদসংখ্যা: ২২টি।
মোট ক্যাটাগরি: ৪টি।
আবেদনের বয়সসীমা: আগ্রহী প্রার্থীদের বয়স ২৬-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা: ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা (সকল পদের জন্য)।
আবেদনের মাধ্যম: আবেদনকারী প্রার্থীকে https://dcnoakhali.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি | District Collector Office Noakhali Recruitment Circular | পদসংখ্যা ২২ | Satt Academy এর বিস্তারিত:
আবেদনের শর্তাবলি:
১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
৩. প্রার্থীর বয়সসীমা ২৬/১১/২০২৬ খ্রি. তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৪. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল/প্রদর্শন করতে হবে। উল্লেখ্য যে, চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে না।
৫. কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ পরিপত্র/বিধি-বিধান অনুসরণ করা হবে।
৬. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূলকপি উপস্থাপন/দাখিল করতে হবে:
(ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy) ও Admit Card;
(খ) শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র/সাময়িক সনদপত্র;
(গ) পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে;
(ঘ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইন জন্মনিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে;
(ঙ) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
(চ) কোটার স্বপক্ষে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্র; যেমন—
(i) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত;
(ii) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/কার্ড;
(iii) শারীরিক প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ;
(iv) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদ; এবং
(v) জাত হরিজনের ক্ষেত্রে পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জাত হরিজন সনদ।
(ছ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
(জ) প্রশিক্ষণের সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে);
(ঝ) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে); ও
(ঞ) অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)।
৭. মুক্তিযোদ্ধা কোটায় চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে দেশের প্রচলিত আইন অনুসারে ওয়ারিশ সনদ দাখিল করতে হবে। বীর মুক্তিযোদ্ধা জীবিত থাকলে ওয়ারিশ সনদে তার প্রতিস্বাক্ষর থাকবে এবং মুক্তিযোদ্ধা জীবিত না থাকলে ওয়ারিশ সনদে কমপক্ষে ০১ (এক) জন ওয়ারিশের প্রতিস্বাক্ষর থাকতে হবে। কোনো মুক্তিযোদ্ধার ওয়ারিশ অসত্য তথ্য সংবলিত ওয়ারিশ সনদ গ্রহণ করলে তা বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
৮. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লিখিত সকল সনদ ও কাগজপত্রের সত্যায়িত (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা) ছায়ালিপি ০১ (এক) সেট মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সিল থাকতে হবে।
৯ ও ১০. নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধি-বিধান ও কোটা নীতি প্রয়োগ করা হবে। নির্দিষ্ট কোটায় নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থী তার দাবির সপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র/প্রমাণক মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে এবং তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
১১. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১২. নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় একাধিক পদে আবেদন করলেও একটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
১৩. লিখিত/মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী-এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের www.noakhali.gov.bd মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে।
(ক) আগ্রহী প্রার্থীগণ http://dcnoakhali.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৬/১০/২০২৬ খ্রি.; সকাল ১০.০০ টা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬/১১/২০২৬ খ্রি.; বিকাল ০৫.০০ টা।
(উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে Teletalk Pre-paid Mobile নম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।)
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষর ৬০ KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। Applicant's copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে যা ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন।
প্রথম SMS: DCNOAKHALI
Example: DCNOAKHALI ABCDEF
Reply: Applicant's Name, Tk. 56/- Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DCNOAKHALI YES PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DCNOAKHALI
Example: DCNOAKHALI YES 12345678
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for DCNOAKHALI Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)
বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
(চ) Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নেবেন।
(জ) শুধু Teletalk Pre-paid মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:
(i) User ID জানা থাকলে: DCNOAKHALI
(ii) PIN Number জানা থাকলে: DCNOAKHALI
(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও নোয়াখালী জেলার ওয়েবপোর্টাল www.noakhali.gov.bd এবং টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা dcnoakhali@mopa.gov.bd ই-মেলে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজের Subject-এ Organization Name: DCNOAKHALI, Post Name: *****, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে এই আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:
বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।
দ্রুত সমাধান: পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।
লাইভ এক্সাম: যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।
বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।
বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।
কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।
স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।
প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।
বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।
স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।
এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।
এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:
https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?