District Commissioner Office, Sherpur Job Circular 2026
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১২ অক্টোবর ২০২৬ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner Office, Sherpur Recruitment Circular | Satt Academy প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৬টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ১৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০৪-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner Office, Sherpur Recruitment Circular | পদসংখ্যা ১৫ | Satt Academy এর গুরুত্বপূর্ণ তথ্য:
মোট পদসংখ্যা: ১৫টি।
মোট ক্যাটাগরি: ৬টি।
আবেদনের বয়সসীমা: আগ্রহী প্রার্থীদের বয়স ০৪-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা: ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১২:০১ ঘটিকা হতে ০৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত (অনলাইন আবেদন ও ফি জমাদান শুরু: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১২:০১ টা)।
আবেদন ফি: ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা (অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা)।
আবেদনের মাধ্যম: আবেদনকারী প্রার্থীকে https://dcsherpur.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner Office, Sherpur Recruitment Circular | পদসংখ্যা ১৫ | Satt Academy এর বিস্তারিত:
আবেদনের শর্তাবলি:
১। আবেদন গ্রহণের শেষ তারিখ (০৪ নভেম্বর ২০২৬) প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে ১৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ নং-১১, ২০২৪ অনুসরণ করা হয়েছে)। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। রিট পিটিশন মামলার পক্ষভুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের বয়স শিথিলযোগ্য হবে।
২। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সৃষ্ট পদ পূরণে "স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা ২০১১" এবং প্রয়োজনীয় ক্ষেত্রে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০-এর বিধিবিধানসমূহ যথাযথভাবে অনুসরণ করা হবে।
৩। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে।
৪। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
৫। নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মতে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
৬। চাকরির জন্য আবেদন আগামী ১৪ অক্টোবর, ২০২৬ তারিখ হতে ০৪ নভেম্বর, ২০২৬ তারিখ, বিকাল ৫.০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে।
৭। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ:
ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant's copy);
খ) সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র;
গ) শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
ঙ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
চ) ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে পদের সংশ্লিষ্ট অভিজ্ঞতা সনদ;
ছ) মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য নির্ধারিত কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণক।
৮। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না।
১০। একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারেন, একাধিক পদে আবেদন করলে আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে।
১২। পূর্বে ০৩ জুন ২০২৪ খ্রি. তারিখের ০৫.৪৫.৮১০০.০০৫.০১.০০২.২০.১৭০ নং স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে ইতঃপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
ক. উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে https://dcsherpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮ অক্টোবর ২০২৬ খ্রি. রাত ১২:০১ টা।
ii) Online-এ আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ০৪ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
(উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল এসএসএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।)
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
গ. অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদন Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview কপি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy-তে কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে Applicant's Copy-টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk Pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে ১০ম ও ১৬তম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা এবং ২০তম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন। (অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য মোট ৫৬/- টাকা)।
প্রথম SMS: DCSHERPUR
Example: DCSHERPUR ABCDEF
Reply: Application’s Name Taka .......... (Application fee) will be charged as Application fee. Your PIN is xxxxxxxx To pay fee Type DCSHERPUR Yes PIN and Send to 16222.
দ্বিতীয় SMS: DCSHERPUR
Example: DCSHERPUR YES 12345678
Reply: Congratulation Applicant’s Name payment completed Successfully for DCSHERPUR Application for xxxxxxxx User ID is (ABCDEF) and password (xxxxxxxx)
বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dcsherpur.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন।
জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:
i) User ID জানা থাকলে: DCSHERPUR
ii) PIN Number জানা থাকলে: DCSHERPUR
ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর-এর ওয়েবসাইট www.sherpur.gov.bd অথবা টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে।
ঞ. অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা dcsherpur@mopa.gov.bd ইমেইলে যোগাযোগ করা যাবে। (Mail-এর Subject-এ Organization Name: Sherpur, Post Name, Applicant's User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ট. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৯। বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।
২০। আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
২১। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:
বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।
দ্রুত সমাধান: পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।
লাইভ এক্সাম: যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।
বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।
বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।
কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।
স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।
প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।
বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।
স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।
এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।
এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:
https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?