Notice

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BPATC Job Circular 2026

Bangladesh Public Administration Training Centre Job Circular 2026

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫ অক্টোবর ২০২৬ইং তারিখে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Public Administration Training Centre Circular | Satt Academy প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৯টি ক্যাটাগরিতে ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ৩৯ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Public Administration Training Centre Circular | পদসংখ্যা ৩৯ | Satt Academy এর গুরুত্বপূর্ণ তথ্য:

মোট পদসংখ্যা: ৩৯টি।

মোট ক্যাটাগরি: ৯টি।

আবেদনের বয়সসীমা: আগ্রহী প্রার্থীদের বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমা: ১৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকা হতে ০৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি: ৯ম থেকে ১০তম গ্রেডের জন্য ২২৩ টাকা, ১১তম থেকে ১২তম গ্রেডের জন্য ১৬৮ টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা (অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা)।

আবেদনের মাধ্যম: আবেদনকারী প্রার্থীকে https://bpatc.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Public Administration Training Centre Circular | পদসংখ্যা ৩৯ | Satt Academy এর বিস্তারিত:

আবেদনের শর্তাবলি:

১। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮-৩২ বছর (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে)।

২। ছকে বর্ণিত ক্রমিক ১ ও ২-এর প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষা, তথ্যপ্রযুক্তি, গবেষণা পদ্ধতি, উপস্থাপনা, প্রতিবেদন ইত্যাদি বিষয়ে পারদর্শী হতে হবে। প্রার্থীকে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক (শাঁট/অফিসেক্স) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দেশ-বিদেশি জার্নালে পাবলিকেশন আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে।

৪। প্রার্থী যে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র/কাউন্সিলর কিংবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।

৫। গাড়িচালক পদের ক্ষেত্রে প্রার্থীর ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালনায় দক্ষ হতে হবে। প্রার্থীদের এ বিষয়ে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

৬। সরকারের জারিকৃত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র দাখিল করতে হবে।

৭। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত প্রমাণকের মূলকপি মৌখিক পরীক্ষার সময়ে প্রদর্শন ও সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

৮। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে সে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা/মাতা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সনদের সত্যায়িত কপি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সম্পর্ক সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

৯। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

১০। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১১। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

১২। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৩। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা-এর নিজস্ব ওয়েবসাইট www.bpatc.gov.bd এবং https://bpatc.teletalk.com.bd অথবা টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে।

১৪। Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd বা diradmin@bpatc.gov.bd এই ইমেলে যোগাযোগ করা যাবে।

অনলাইনে আবেদনের নিয়মাবলী:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://bpatc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭/১০/২০২৬ খ্রি. বিকাল ০৪.০০ টা।

ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৭/১১/২০২৬ খ্রি. বিকাল ০৪.০০ টা।

(উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে পারবেন।)

SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk Pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন:

৯ম থেকে ১০তম গ্রেড: ২২৩/- টাকা

১১তম থেকে ১২তম গ্রেড: ১৬৮/- টাকা

১৩তম থেকে ১৬তম গ্রেড: ১১২/- টাকা

১৭তম থেকে ২০তম গ্রেড: ৫৬/- টাকা

(অনগ্রসর নাগরিকদের জন্য সকল পদের ক্ষেত্রে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ সর্বমোট ৫৬/- টাকা প্রযোজ্য।)

প্রথম SMS: BPATC User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: BPATC ABCDEF

Reply: Applicant's Name, TK ... will be charged as application fee. Your PIN is 12345678. To Pay fee Type BPATC YES PIN and Send to 16222.

দ্বিতীয় SMS: BPATC YES PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: BPATC YES 12345678

Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for BPATC Application for (Post Name). User ID is (ABCDEF) and Password (XXXXXXX).

বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

খ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bpatc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

গ. প্রার্থী SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

ঘ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন:

i) User ID জানা থাকলে: BPATC Help User User ID & Send to ১৬২২২।

ii) PIN Number জানা থাকলে: BPATC Help PIN PIN No & Send to ১৬২২২।

ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

কেন স্যাট একাডেমি আপনার প্রস্তুতির সেরা সঙ্গী?

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:

বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।

দ্রুত সমাধান:  পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।

লাইভ  এক্সাম:  যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।

বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।

বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।

কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।

স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।

প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।

বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।

স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।

এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।

এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:

https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app

Najjar Hossain Raju Deadline: Nov 07, 2026, 11:59 PM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...