বিবৃতিমূলক [হাঁ-বোধক, না-বোধক], প্রশ্ন, বিস্ময় ও অনুজ্ঞা বাক্যে বিরামচিহ্ন (৭.২)

ক. ব্যাকরণ - বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

674

বিবৃতিমূলক বাক্য :

ক) হাঁ-বোধক : ছোটবেলা থেকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি।

সমুদ্রে নানারকম প্রাণী বাস করে।

নদীমাতৃক দেশ বাংলাদেশ।

না-বোধক:

মনটা ভালো না।

না, শুধু শহর নয়, সমগ্র অঞ্চলটা সর্বত্র প্রসিদ্ধ ও চিরপরিচিত।

তুমি নিশ্চয়ই জানতে কোনোমতেই তাকে বিরত করা যাবে না।

প্রশ্নবোধক বাক্য:


কী করে তুমি এ-কাজ করলে?

সেই সন্ধ্যাটা আবার কবে আসবে?

বড় বড় কথার আমরা কী বুঝি?

বিস্ময়বোধক বাক্য :

এত নীচ তুমি! আবার শ্রী-কান্ত!

অনুজ্ঞাবোধক বাক্য:

মন দিয়ে পড়।

অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়।

ঈশ্বর তোমার মঙ্গল করুন।

বাংলাদেশ চিরজীবী হোক।

কাজটি করে দাও না ভাই!

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...