Notice

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Tax Commissioner’s Office,Taxes Zone-17, Dhaka, Job Circular 2026

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৫ নভেম্বর ২০২৬ইং তারিখে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭ ঢাকা জেলার নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office 17 Dhaka  District Circular | Satt Academy প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৭টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৪৬ জনকে নিয়োগ প্রদান করা হবে। কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাগন  এই নিয়োগে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।মোট পদসংখ্যা: ৪৬টি

 

মোট ক্যাটাগরি: ৭টা 

আবেদনের বয়সসীমা: ০১/১১/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

আবেদনের সময়সীমা:শুরু: ১০ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকা।শেষ: ৩০ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা।

আবেদন ফি:ক্রমিক নং ০১ থেকে ০৬ পর্যন্ত পদের জন্য: ১১২ টাকা (১০০ টাকা পরীক্ষার ফি + ১২ টাকা টেলিটক সার্ভিস চার্জ)।।ক্রমিক নং ০৭ (অফিস সহায়ক) পদের জন্য: ৫৬ টাকা (৫০ টাকা পরীক্ষার ফি + ৬ টাকা টেলিটক সার্ভিস চার্জ)।।অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ফি ৫৬ টাকা।

আবেদনের মাধ্যম: https://tax17.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে SMS করে ফি প্রদান করতে হবে।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

১. কম্পিউটার অপারেটর

গ্রেড ও বেতনস্কেল: গ্রেড-১৩ (২৪,০০০-৫৮,০০০/- টাকা)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে (Standard Aptitude Test) উত্তীর্ণ হতে হবে।

 

 

২. ব্যক্তিগত সহকারী
গ্রেড ও বেতনস্কেল: গ্রেড-১৩ (২৪,০০০-৫৮,০০০/- টাকা)
পদসংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।


৩. প্রধান সহকারী

গ্রেড ও বেতনস্কেল: গ্রেড-১৩ (২৪,০০০-৫৮,০০০/- টাকা)
পদসংখ্যা: ১০টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা থাকতে হবে।

৪. উচ্চমান সহকারী
গ্রেড ও বেতনস্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০/- টাকা)
পদসংখ্যা: ১৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা থাকতে হবে।

৫. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
গ্রেড ও বেতনস্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০/- টাকা)
পদসংখ্যা: ১২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা থাকতে হবে।

৬. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

গ্রেড ও বেতনস্কেল: গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০/- টাকা)
পদসংখ্যা: ০৭টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা থাকতে হবে।

৭. অফিস সহায়ক

গ্রেড ও বেতনস্কেল: গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০/- টাকা)
পদসংখ্যা: ০৯টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

 

 

আবেদনের শর্তাবলি

১. বয়सসীমা: ০১/১১/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

২. চাকরিজরত প্রার্থী: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কর বিভাগে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে 'Departmental Candidate' অপশন সিলেক্ট করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় মূল অনাপত্তি পত্র (NOC) জমা দিতে হবে।

৩. পরীক্ষার ধরন: সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তবে ক্রমিক ১ থেকে ৬ এর পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ক্রমিক ৭ পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

৪. কোটা নীতি: সরকারি নীতিমালা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।

৫. একাধিক পদ: একই দিনে সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিধায় একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

অনলাইন আবেদন ও ফি প্রদানের নিয়মাবলি

ওয়েবসাইট: https://tax17.teletalk.com.bd

ছবি ও স্বাক্ষর সাইজ:

ছবি: দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল (সর্বোচ্চ 100 KB)।

স্বাক্ষর: দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল (সর্বোচ্চ 60 KB)।

SMS প্রেরਣ পদ্ধতি (টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর):

আবেদন ফি জমা দেওয়ার জন্য আবেদনপত্রে প্রাপ্ত User ID ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে দুটি SMS করতে হবে:

প্রথম SMS:

TAX17 USER ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

দ্বিতীয় SMS:

TAX17 YES PIN লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

User ID জানা থাকলে: TAX17 Help USER USER ID Send to 16222

PIN জানা থাকলে: TAX17 Help PIN PIN No Send to 16222
বিশেষ দ্রষ্টব্য: শেষ তারিখের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় হাতে রেখে অনলাইনে আবেদন ও ফি জমাদান সম্পন্ন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

কেন স্যাট একাডেমি আপনার প্রস্তুতির সেরা সঙ্গী?

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:

বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।

দ্রুত সমাধান:  পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।

লাইভ  এক্সাম:  যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।

বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।

বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।

কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।

স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।

প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।

বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।

স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।

এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।

এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:

https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app

 

Md Kawsar Ali Deadline: Nov 30, 2026, 05:00 PM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...