Notice

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — ১১ থেকে ২০তম গ্রেডে ২৫১টি পদে নিয়োগ

Directorate of Technical Education DTER Job Circular 2026: Apply Online for 251 Posts

কারিগরি শিক্ষা অধিদপ্তর (DTER) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — ১১ থেকে ২০তম গ্রেডে ২৫১টি পদে নিয়োগ

সমন্বিত তথ্য ও বিস্তারিত বিবরণ:

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের জন্য চমৎকার একটি সরকারি চাকরির সুযোগ! ২৮ জুন ২০২৬ ইং তারিখ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DTER Job Circular 2026 প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, ১১তম থেকে ২০তম গ্রেডের ২০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ২৫১ জন যোগ্য প্রার্থীকে স্থায়ী/অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, ইতঃপূর্বে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১১ নভেম্বর ২০২৫ তারিখের স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা অলরেডি আবেদন করেছেন, তাদের নতুন করে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য (Important Information):

প্রতিষ্ঠানের নাম: কারিগরি শিক্ষা অধিদপ্তর (DTE)।

মোট পদসংখ্যা: ২৫১টি।

পদের গ্রেড ও সংখ্যা: ১১তম থেকে ২০তম গ্রেডের ২০টি ক্যাটাগরি।

আবেদনের বয়সসীমা: ০১ জুন ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে (বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। তবে বিভাগীয় প্রার্থীদের (সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এলডিএ কাম-টাইপিস্ট পদের জন্য) বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন শুরুর তারিখ: ০১ জুলাই ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ টা থেকে।

আবেদনের শেষ তারিখ: ২১ জুলাই ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত

আবেদন ফি: পদের ক্রমিক অনুযায়ী ৫৬ টাকা, ১১২ টাকা এবং ১৬৮ টাকা (টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে অফেরতযোগ্য)।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://dter.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি প্রদানের নিয়মাবলী ও বিভাজন (Application Fee Details):

অনলাইনে আবেদনপত্র (Application Form) সফলভাবে সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে প্রার্থীকে অনলাইন আবেদনের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk Pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষা ফি জমা দিতে হবে।

ক্রমিক নং ১ পদের জন্য: পরীক্ষার ফি ১৫০/- এবং টেলিটক সার্ভিস চার্জ ১৮/- সহ মোট ১৬৮/- টাকা

ক্রমিক নং ২ থেকে ১৭ পদের জন্য: পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটক সার্ভিস চার্জ ১২/- সহ মোট ১১২/- টাকা

ক্রমিক নং ১৮ থেকে ২০ পদের জন্য: পরীক্ষার ফি ৫০/- এবং টেলিটক সার্ভিস চার্জ ০৬/- সহ মোট ৫৬/- টাকা

বিশেষ ছাড়: অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের আবেদন ফি মাত্র ৫৬/- টাকা

SMS প্রেরণের নিয়ম:

প্রথম SMS: DTER User ID লিখে Send করুন 16222 নম্বরে।

Example: DTER ABCDEF

দ্বিতীয় SMS: DTER YES PIN লিখে Send করুন 16222 নম্বরে।

Example: DTER YES 123456

মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents):

লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি সনদের ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

১। প্রার্থীর সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ)।

২। প্রবেশপত্রসহ পূরণকৃত রঙিন আবেদনপত্রের কপি (Applicant's Copy) এবং ০২ (দুই) কপি রঙিন ছবি।

৩। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্র।

৪। জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদ।

৫। কোটা দাবির সমর্থনে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত মূল সনদ ও প্রমাণপত্র (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইত্যাদি)।

৬। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি ছাড়পত্রের মূলকপি।

DTER Job Circular 2026, dter teletalk com bd, Directorate of Technical Education Job, কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, কারিগরি শিক্ষা অধিদপ্তর ২৫১ পদ, সরকারি চাকরি ২০২৬, স্যাট একাডেমি কারিগরি শিক্ষা অধিদপ্তর সার্কুলার।

পরীক্ষার আপডেট ও প্রবেশপত্র: নিয়োগ পরীক্ষার তারিখ, সময়সূচি, আসন বিন্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট www.techedu.gov.bd-এ প্রকাশ করা হবে। এছাড়া যোগ্য প্রার্থীদের মোবাইলের SMS-এর মাধ্যমে প্রবেশপত্র (Admit Card Download) ডাউনলোডের লিংক জানিয়ে দেওয়া হবে। পরবর্তী সব নিয়মিত আপডেট পেতে স্যাট একাডেমির নোটিশ বোর্ডে চোখ রাখুন।

কেন স্যাট একাডেমি আপনার প্রস্তুতির সেরা সঙ্গী?

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:

বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।

দ্রুত সমাধান:  পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।

লাইভ  এক্সাম:  যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।

বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।

বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।

কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।

স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।

প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।

বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।

স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।

এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।

এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:

https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app

Najjar Hossain Raju Jul 09, 2026, 12:51 PM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...