Notice

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Coal Power Generation Company Bangladesh Limited (CPGCBL) Recruitment Circular 2026

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৯ অক্টোবর ২০২৬ইং তারিখে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | Coal Power Generation Company Bangladesh Limited (CPGCBL) Recruitment Circular | Satt Academy প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৫টি ক্যাটাগরিতে বিভিন্ন গ্রেডে মোট ২০টি শূন্যপদে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স পদের নামভেদে ৩২ বা ৫০ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | Coal Power Generation Company Bangladesh Limited (CPGCBL) Recruitment Circular | পদসংখ্যা ২০ | Satt Academy এর গুরুত্বপূর্ণ তথ্য:

মোট পদসংখ্যা: ২০টি।

মোট ক্যাটাগরি: ৫টি।

আবেদনের বয়সসীমা: ১ ও ২ নং পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর, ৩ নং পদের জন্য সর্বোচ্চ ৫০ বছর, ৪ ও ৫ নং পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর (০৩.১১.২০২৬ তারিখ অনুযায়ী)।

আবেদনের সময়সীমা: ৩ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৩ নভেম্বর ২০২৬ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত।

 

আবেদন ফি: টেলিটক প্রিপ্রেইড মোবাইলের মাধ্যমে ২০০ টাকা।

আবেদনের মাধ্যম: আবেদনকারী প্রার্থীকে http://cpgcbl.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং এসএমএস-এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | Coal Power Generation Company Bangladesh Limited (CPGCBL) Recruitment Circular | পদসংখ্যা ২০ | Satt Academy এর বিস্তারিত:

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা: ১. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineer): মেকানিক্যাল-০৪ জন, ইলেকট্রিক্যাল-০৪ জন। বেতন স্কেল: ৫২,০০০/- টাকা। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে বিএসসি ডিগ্রি। ২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (HR/Admin/Stores): ০২ জন। বেতন স্কেল: ৫২,০০০/- টাকা। শিক্ষাগত যোগ্যতা: সরকার ও ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআর/ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪ বছরের স্নাতক বা ৩ বছরের স্নাতকসহ ১ বছরের মাস্টার্স ডিগ্রি। এমবিএ বা মাস্টার্স ডিগ্রিসহ PGD-HRM অগ্রাধিকার পাবে। ৩. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Security): ০২ জন। বেতন স্কেল: ৫২,০০০/- টাকা। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতক ডিগ্রি বা এইচএসসি বা সমমান। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ সশস্ত্র বাহিনী/বিজিবির ওয়ারেন্ট অফিসার/সিনিয়র ওয়ারেন্ট অফিসার/মাস্টার ওয়ারেন্ট অফিসার অথবা বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে। ৪. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Sub-Assistant Engineer): মেকানিক্যাল-০৪ জন, ইলেকট্রিক্যাল-০৪ জন। বেতন স্কেল: ৪০,০০০/- টাকা। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ডিপ্লোমা। ৫. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (HR/Admin/Stores): ০২ জন। বেতন স্কেল: ৪০,০০০/- টাকা। শিক্ষাগত যোগ্যতা: সরকার ও ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআর/ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪ বছরের স্নাতক বা ৩ বছরের স্নাতকসহ ১ বছরের মাস্টার্স ডিগ্রি।

আবেদনের শর্তাবলি: ১. শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসকৃত প্রার্থীদের ক্ষেত্রে ৫.০ স্কেলে কমপক্ষে ৩.৫ এবং ৪.০ স্কেলে কমপক্ষে ২.৭৫ থাকতে হবে। সনাতন পদ্ধতিতে পাসকৃতদের কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। ২. ও-লেভেল এবং এ-লেভেল পাস প্রার্থীদের ক্ষেত্রে প্রতিটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। ৩. বিদেশি বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সমমান ও সার্টিফিকেট থাকতে হবে। ৪. প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে (লিখিত ও মৌখিক) শক্তিশালী যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। ৫. কোনো প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। ৬. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং যেকোনো বা সকল আবেদন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

 

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও সময়সূচি:

অনলাইনে আবেদন গ্রহণ শুরুর সময়: ০৩/১১/২০২৬ খ্রিঃ সকাল ১০:০০ টা।

 

অনলাইনে আবেদন গ্রহণের শেষ সময়: ২৩/১১/২০২৬ খ্রিঃ রাত ১১:৫৯ টা

আবেদন ফি জমাদানের সময়সীমা: অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপ্রেইড মোবাইলের মাধ্যমে ২০০/- (দুইশত) টাকা ফি জমা দিতে হবে।

কেন স্যাট একাডেমি আপনার প্রস্তুতির সেরা সঙ্গী?

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:

বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।

দ্রুত সমাধান:  পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।

লাইভ  এক্সাম:  যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।

বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।

বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।

কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।

স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।

প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।

বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।

স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।

এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।

এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:

https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app

Najjar Hossain Raju Deadline: Nov 23, 2026, 11:59 PM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...