Notice

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১০ পদে জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Ministry of Defence – Recruitment Circular for 10 Posts 2026

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৩৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Ministry of Defence Job Circular 2026 | Satt Academy

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৮ নভেম্বর ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা ডি-১১ (প্রশাসন) কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩টি ক্যাটাগরিতে ১৬তম ও ২০তম গ্রেডে মোট ৩৭ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে (http://mod.teletalk.com.bd) আবেদনপত্র আহ্বান করা হয়েছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Ministry of Defence Job Circular 2026 | পদসংখ্যা ৩৭ | Satt Academy-এর গুরুত্বপূর্ণ তথ্য:

মোট পদসংখ্যা: ৩৭টি।

মোট ক্যাটাগরি: ৩টি।

আবেদনের বয়সসীমা: ০১-১১-২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমা: ১২ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ০৩ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি: পদ ও প্রার্থীর শ্রেণি অনুযায়ী ৫৬ টাকা, ৬৮ টাকা, ১১২ টাকা অথবা ১২২ টাকা।

আবেদনের মাধ্যম: http://mod.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।

এই চাকরির বিবরণ

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Ministry of Defence Job Circular 2026 | পদসংখ্যা ৩৭ | Satt Academy-এর বিস্তারিত:

পদ ও শিক্ষাগত যোগ্যতা:

ক্রমিকপদের নাম ও গ্রেডশূন্য পদ
১সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৬)৩০টি
২অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)০২টি
৩অফিস সহায়ক (গ্রেড-২০)০৫টি
মোট৩টি ক্যাটাগরি৩৭টি

বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী):

সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

অফিস সহায়ক: ৮,২৫০–২০,০১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা:

১। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দের সর্বনিম্ন গতি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার টাইপিং এবং Word Processing-সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের সর্বনিম্ন গতি থাকতে হবে। কম্পিউটারে Word Processing-সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

৩। অফিস সহায়ক: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের শর্তাবলি:

১। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে ০১-১১-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮–৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

২। চাকরির আবেদন ফরমে (Applicant's Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে। কোনো তথ্য গোপন করা যাবে না।

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় Departmental Status-এর ঘরে Yes অপশন নির্বাচন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ (NOC) প্রদর্শন করতে হবে।

৪। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৫। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

৬। মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে:

সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি।

স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক এবং ক্যান্টনমেন্ট বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রদত্ত নাগরিকত্ব সনদ।

জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের Applicant's Copy এবং Admit Card।

কোটায় আবেদন করলে সংশ্লিষ্ট কোটার প্রমাণপত্র।

৭। প্রার্থীর প্রদত্ত তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা অসামঞ্জস্যপূর্ণ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৮। লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৯। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

১০। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

অনলাইনে আবেদনের নিয়মাবলি:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের http://mod.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

আবেদন শুরুর তারিখ ও সময়: ১২ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা।

আবেদনের শেষ তারিখ ও সময়: ০৩ ডিসেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থীকে সদ্য তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। তাই Submit করার পূর্বে সকল তথ্যের সঠিকতা নিশ্চিত হতে হবে।

(ঘ) আবেদনপত্র Submit করার পর ছবিসহ Application Preview দেখা যাবে। Applicant's Copy-তে কোনো ভুল থাকলে ফি জমা দেওয়ার আগে পুনরায় আবেদন করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার পর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য হবে না।

SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:

আবেদনপত্র Submit করার পর Applicant's Copy-তে একটি User ID পাওয়া যাবে। উক্ত User ID ব্যবহার করে যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

প্রথম SMS:

MOD USER ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: MOD ABCDEF

দ্বিতীয় SMS:

MOD YES PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: MOD YES 12345678

ফি জমা সম্পন্ন হলে প্রার্থীকে User ID ও Password প্রদান করা হবে।

আবেদন ফি:

১ ও ২ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।

৩ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সকল পদের আবেদন ফি ৫৬ টাকা।

প্রবেশপত্র প্রাপ্তি:

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mod.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে। প্রার্থী User ID ও Password ব্যবহার করে প্রবেশপত্র Download করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

User ID ও Password পুনরুদ্ধার:

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে SMS-এর মাধ্যমে User ID ও PIN পুনরুদ্ধার করা যাবে।

User ID জানা থাকলে: MOD Help User User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।

PIN জানা থাকলে: MOD Help PIN PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।

যোগাযোগ:

অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd কিংবা d11@mod.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার যাবতীয় তথ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট https://www.mod.gov.bd এবং টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd থেকে জানা যাবে।

ডিক্লারেশন:

প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে কিংবা প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান সম্পন্ন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

কেন স্যাট একাডেমি আপনার প্রস্তুতির সেরা সঙ্গী?

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:

বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।

দ্রুত সমাধান:  পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।

লাইভ  এক্সাম:  যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।

বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।

বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।

কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।

স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।

প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।

বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।

স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।

এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।

এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:

https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app

Md Zahid Hasan Deadline: Dec 03, 2026, 03:44 PM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...