Department of Archaeology Job Circular 2026 DOA
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্নতত্ত্ব অধিদপ্তর (Department of Archaeology) তাদের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডের স্থায়ী ও অস্থায়ী শূন্য পদসমূহে পূরণের লক্ষ্যে Department of Archaeology Job Circular 2026 প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৩তম থেকে ২০তম গ্রেডের ২১টি ক্যাটাগরিতে সর্বমোট ৪২ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।
বাংলাদেশের সকল জেলার যোগ্যতাসম্পন্ন প্রকৃত নাগরিকগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। স্যাট একাডেমির (Satt Academy) আজকের পোস্টে Department of Archaeology Job Circular 2026-এর পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন স্কেল এবং আবেদন করার নিয়ম সংক্ষেপে তুলে ধরা হলো।
তথ্যের বিবরণ | বিস্তারিত তথ্য (Details) |
|---|---|
প্রতিষ্ঠানের নাম | প্রত্নতত্ত্ব অধিদপ্তর (DOA) |
মন্ত্রণালয় | সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২২ জুলাই ২০২৬ (০৭ শ্রাবণ ১৪৩৩) |
স্মারক নম্বর | ৪৩.২৩.০০০০.০০০.১২৩.১১.০০০৩.২৬/৪৯০ |
ক্যাটাগরি সংখ্যা & গ্রেড | ২১টি ক্যাটাগরি (১৩তম থেকে ২০তম গ্রেড) |
মোট শূন্য পদ | ৪২টি |
আবেদনের জেলা | সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। |
আবেদনের বয়সসীমা | ০১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর (নৈশ প্রহরীদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের জন্য ৪৫ বছর) |
আবেদন শুরুর তারিখ ও সময় | ২৩ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা |
আবেদনের শেষ তারিখ ও সময় | ১২ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা |
আবেদন ফি | ১-৯ নং পদের জন্য ১১২/- টাকা এবং ১০-২১ নং পদের জন্য ৫৬/- টাকা |
আবেদন ওয়েবসাইটের লিংক |
|
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.archaeology.gov.bd
|
ক্র.নং | পদের নাম, গ্রেড ও বেতন স্কেল | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা |
|---|---|---|---|
| ১ | লাইব্রেরিয়ান/লাইব্রেরিয়ান-কাম-কাস্টোডিয়ান
(১৩তম গ্রেড: ১১,০০০ - ২৬,৫৯০/-) | ১টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি; লাইব্রেরি সাইন্সে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স। |
| ২ | হিসাব সহকারী/হিসাব সহকারী-কাম-ক্যাশিয়ার/ক্যাশিয়ার
(১৪তম গ্রেড: ১০,২০০ - ২৪,৬৮০/-) | ৪টি | বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। |
| ৩ | সহকারী মডেলার
(১৪তম গ্রেড: ১০,২০০ - ২৪,৬৮০/-) | ১টি | এইচএসসি/সমমানসহ অনুমোদিত ইনস্টিটিউট হতে মডেলিং এ সনদপ্রাপ্ত। |
| ৪ | আলোকচিত্রকর
(১৪তম গ্রেড: ১০,২০০ - ২৪,৬৮০/-) | ১টি | স্নাতক ডিগ্রি এবং ফটোগ্রাফি, ডেভেলপিং ও প্রিন্টিংয়ে ২ বছরের অভিজ্ঞতা। |
| ৫ | সার্ভেয়ার
(১৪তম গ্রেড: ১০,২০০ - ২৪,৬৮০/-) | ২টি | সার্ভে বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। |
| ৬ | ড্রাইভার
(১৫তম গ্রেড: ৯,৭০০ - ২৩,৪৯০/-) | ১টি | ৮ম শ্রেণি/সমমান পাশ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। |
| ৭ | রেফারেন্স সহকারী
(১৬তম গ্রেড: ৯,৩০০ - ২২,৪৯০/-) | ১টি | এইচএসসি/সমমান পাশ। |
| ৮ | বুকিং সহকারী
(১৬তম গ্রেড: ৯,৩০০ - ২২,৪৯০/-) | ৩টি | এইচএসসি/সমমান পাশ। |
| ৯ | কার্পেন্টার
(১৬তম গ্রেড: ৯,৩০০ - ২২,৪৯০/-) | ১টি | ভকেশনাল ইনস্টিটিউট হতে কাঠের কাজের সার্টিফিকেটধারী। |
| ১০ | ক্যাশ সরকার
(১৭তম গ্রেড: ৯,০০০ - ২১,৮০০/-) | ৩টি | এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ। |
| ১১ | ডেসপাস রাইডার
(১৭তম গ্রেড: ৯,০০০ - ২১,৮০০/-) | ১টি | ৮ম শ্রেণি পাশ এবং বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সধারী। |
| ১২ | ডুপ্লিকেটিং মেশিন অপারেটর/ফটোকপি অপারেটর
(১৭তম গ্রেড: ৯,০০০ - ২১,৮০০/-) | ১টি | এইচএসসি/সমমান পাশ এবং ফটোকপি/ডুপ্লিকেটিং মেশিন চালনায় অভিজ্ঞতা। |
| ১৩ | ভান্ডার সহকারী
(১৭তম গ্রেড: ৯,০০০ - ২১,৮০০/-) | ১টি | এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ। |
| ১৪ | রসায়নাগার পরিচারক
(১৮তম গ্রেড: ৮,৮০০ - ২১,৩১০/-) | ১টি | এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ। |
| ১৫ | গ্রন্থাগার পরিচারক
(১৮তম গ্রেড: ৮,৮০০ - ২১,৩১০/-) | ২টি | এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ। |
| ১৬ | জাদুঘর পরিচারক
(১৯তম গ্রেড: ৮,৫০০ - ২০,৫৭০/-) | ৭টি | এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ। |
| ১৭ | অফিস সহায়ক
(২০তম গ্রেড: ৮,২৫০ - ২০,০১০/-) | ৪টি | ৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ১৮ | কুক/বাবুর্চি
(২০তম গ্রেড: ৮,২৫০ - ২০,০১০/-) | ১টি | ৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ১৯ | সাইট পরিচারক
(২০তম গ্রেড: ৮,২৫০ - ২০,০১০/-) | ১টি | ৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ২০ | মালী
(২০তম গ্রেড: ৮,২৫০ - ২০,০১০/-) | ৩টি | ৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ২১ | নৈশ প্রহরী
(২০তম গ্রেড: ৮,২৫০ - ২০,০১০/-) | ২টি | ৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
বয়সসীমা: ০১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। তবে নৈশ প্রহরী পদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
পরীক্ষার নিয়ম: সকল পদের লিখিত পরীক্ষা একই দিনে ও একই সময়ে অনুষ্ঠিত হতে পারে, তাই ১টির বেশি পদে আবেদন না করার জন্য বলা হয়েছে।
১. ইচ্ছুক প্রার্থীরা doa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
২. আবেদন শুরু ২৩ জুলাই ২০২৬ (সকাল ১০:০০ টা) এবং জমা দেওয়ার শেষ সময় ১২ আগস্ট ২০২৬ (বিকাল ০৫:০০ টা)।
৩. নির্ধারিত স্থানে সদ্য তোলা রঙিন ছবি (৩০০ × ৩০০ pixel, সাইজ সর্বোচ্চ 100KB) ও স্বাক্ষর (৩০০ × ৮০ pixel, সাইজ সর্বোচ্চ 60KB) আপলোড করতে হবে।
৪. আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ফি জমা দিতে হবে।
১ থেকে ৯ নং পদ: ফি ১০০/- + সার্ভিস চার্জ ১২/- = মোট ১১২/- টাকা।
১০ থেকে ২১ নং পদ: ফি ৫০/- + সার্ভিস চার্জ ৬/- = মোট ৫৬/- টাকা।
অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল পদে মোট ৫৬/- টাকা।
১ম SMS: doa User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
(উদাহরণ: doa ABCDEF)
২য় SMS: doa YES PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
(উদাহরণ: doa YES 12345678)
বিশেষ দ্রষ্টব্য: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ও ফলাফলের আপডেট জানতে নিয়মিত চোখ রাখুন স্যাট একাডেমি (Satt Academy)-তে।
এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:
বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।
দ্রুত সমাধান: বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।
লাইভ বোর্ড এক্সাম: বিগত সালের বোর্ড প্রশ্নগুলোতে যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।
টেস্ট পেপার সলিউশন: বিভিন্ন নামী স্কুলের টেস্ট পেপারের প্রশ্ন পড়া এবং সেই প্রশ্নের ওপর পরীক্ষা দেওয়ার সুযোগ।
বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।
কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।
স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।
প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।
বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।
স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।
এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার এসএসসি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।
এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:
https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?