Notice

বাংলাদেশ ডাক বিভাগ এ ১৪-১৬ গ্রেডের বিভিন্ন ক্যাটাগরির ছাড়পত্রপ্রাপ্ত শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

Department of Posts Recruitment Circular for Various Posts (Grades 14–16)

📢 নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ডাক বিভাগ — পোস্টমাস্টার জেনারেল-এর কার্যালয়, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা পোস্টমাস্টার জেনারেল-এর দপ্তর, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা ও এর আওতাধীন বিভিন্ন ইউনিট/অফিসে ১৪তম থেকে ১৬তম গ্রেডে ৮টি ক্যাটাগরিতে মোট ১৮৭টি শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের বিবরণ ও মোট পদসংখ্যা:

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট) (গ্রেড-১৪, ২৩,৫০০–৫৬,৮০০/-): ০৪টি

উচ্চমান সহকারী (গ্রেড-১৪, ২৩,৫০০–৫৬,৮০০/-): ১০টি

ক্যাশিয়ার (গ্রেড-১৪, ২৩,৫০০–৫৬,৮০০/-): ০১টি

পোস্টাল অপারেটর (গ্রেড-১৫, ২২,৮০০–৫৫,২০০/-): ২৯টি

মেইল অপারেটর (গ্রেড-১৫, ২২,৮০০–৫৫,২০০/-): ১৩৫টি

ড্রাইভার (ভারী) (গ্রেড-১৫, ২২,৮০০–৫৫,২০০/-): ০১টি

কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট) (গ্রেড-১৬, ২১,৯০০–৫২,৯০০/-): ০৪টি

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬, ২১,৯০০–৫২,৯০০/-): ০৩টি

যারা আবেদন করতে পারবেন: সংশ্লিষ্ট ইউনিট/অফিসের অধিক্ষেত্র অনুযায়ী নির্ধারিত জেলা/উপজেলার প্রকৃত/স্থায়ী নাগরিকগণ 

আবেদন শুরু: ৩০ নভেম্বর ২০২৬ (সকাল ১০:০০ টা)

আবেদন শেষ: ৩০ ডিসেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা)

আবেদনের ওয়েবসাইট: pmgcc.teletalk.com.bd

🎂 বয়সসীমা ও আবেদন ফি

বয়সসীমা (৩০/১২/২০২৬ তারিখে): ১৮ থেকে ৩২ বছর (বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)

আবেদন ফি (টেলিটক সার্ভিস চার্জ ও ভ্যাটসহ): প্রতিটি পদের জন্য ১১২/- টাকা (১০০ টাকা ফি + ১২ টাকা চার্জ); সকল গ্রেডের অনগ্রসর শ্রেণির নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে ৫৬/- টাকা (৫০ টাকা ফি + ৬ টাকা চার্জ)

📝 পরীক্ষা পদ্ধতি ও জরুরি তথ্য

সকল পদের প্রার্থীকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে MCQ বাছাই পরীক্ষা, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (কোনো টিএ/ডিএ দেওয়া হবে না)

অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ২টি SMS (PMGCC User ID এবং PMGCC Yes PIN পাঠিয়ে 16222 নম্বরে) করে ফি জমা দিতে হবে (ফি জমা না দিলে আবেদন গৃহীত হবে না)

আবেদনে রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে আপলোড করতে হবে এবং ফি জমা দেওয়ার আগেই Applicant's Copy যাচাই করে রঙিন প্রিন্ট সংরক্ষণ করতে হবে

মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত Application Form, ২ কপি সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা/লাইসেন্স/অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সনদ, NID/জন্ম নিবন্ধন সনদ ও প্রযোজ্য ক্ষেত্রে কোটা/অনাপত্তি সনদের মূলকপি প্রদর্শন ও ১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে

বিস্তারিত তথ্য ও ওয়েবসাইট: pmgcc.bdpost.gov.bd অথবা alljobs.teletalk.com.bd

Md Zahid Hasan Deadline: Dec 30, 2026, 11:52 AM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...