DC Rajshahi Job Circular 2026: Apply Online for 20th Grade Posts
সমন্বিত তথ্য ও বিস্তারিত বিবরণ:
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বিশেষ করে রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য একটি দারুণ সরকারি চাকরির সুযোগ! ০৭ জুলাই ২০২৬ খ্রি. তারিখ জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Rajshahi Job Circular 2026 প্রকাশিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের সাধারণ প্রশাসনের আওতাভুক্ত ২০তম গ্রেডের শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার যাবতীয় শর্ত, পদসংখ্যা ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ নিচে তুলে ধরা হলো।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী (এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ)।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
মোট পদসংখ্যা: ০৬টি।
পদের গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (বেতন স্কেল: ৮,২৫ো-২০,০১০/- টাকা)।
আবেদনের বয়সসীমা: ০৯/০৭/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। (বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
আবেদন শুরুর তারিখ (Application Start): ০৯ জুলাই ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ টা হতে।
আবেদনের শেষ তারিখ (Application Deadline): ২৯ জুলাই ২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
আবেদন ফি (Application Fee): টেলিটক সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য মোট ৫৬/- টাকা।
আবেদনের প্রক্রিয়া (Application Process): আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
ক্রমি নং | পদের নাম (Post Name) | পদ সংখ্যা | বেতন স্কেল (গ্রেড-২০) | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|---|
| ০১ | অফিস সহায়ক | ০৫টি | ৮,২৫০-২০,০১০/- | যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
| ০২ | সহকারী বাবুর্চি
(সার্কিট হাউসের জন্য) | ০১টি | ৮,২৫০-২০,০১০/- | ক) যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
খ) রান্নার কাজে অন্যূন ০৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
সর্বমোট শূন্য পদ | ০৬টি |
অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে সাবমিট করার পর প্রার্থীর ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাওয়া যাবে, যেখানে একটি User ID দেওয়া থাকবে। এই User ID ব্যবহার করে প্রার্থীকে অনলাইন আবেদনের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk Pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষা ফি বাবদ মোট ৫৬/- টাকা জমা দিতে হবে।
প্রথম SMS: DCRAJSHAHI User ID লিখে Send করুন 16222 নম্বরে।
Example: DCRAJSHAHI ABCDEF
দ্বিতীয় SMS: DCRAJSHAHI YES PIN লিখে Send করুন 16222 নম্বরে।
Example: DCRAJSHAHI YES 12345678
(বিশেষ দ্রষ্টব্য: অনলাইনে আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না)
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শনের পাশাপাশি ০১ সেট সত্যায়িত ফটোকপি এবং ডাউনলোডকৃত Applicant's Copy দাখিল করতে হবে:
১। শিক্ষাগত যোগ্যতার সকল স্তরের মূল সনদপত্র।
২। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
৩। জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদ।
৪। বিভিন্ন কোটার (মুক্তিযোদ্ধা কোটা, এতিম/প্রতিবন্ধী, আনসার ও ভিডিপি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত মূল সনদ ও প্রমাণপত্র।
৫। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র/অনুমোদনপত্র।
DC Rajshahi Job Circular 2026, dcrajshahi teletalk com bd, Rajshahi DC Office Job, জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, রাজশাহী ডিসি অফিস অফিস সহায়ক নিয়োগ, রাজশাহী সরকারি চাকরি ২০২৬, স্যাট একাডেমি ডিসি অফিস সার্কুলার।
প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত আপডেট: নিয়োগ পরীক্ষার তারিখ, সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর অফিশিয়াল ওয়েবসাইট www.rajshahi.gov.bd এ প্রকাশ করা হবে। এছাড়া যোগ্য প্রার্থীদের মোবাইলে SMS-এর মাধ্যমে প্রবেশপত্র (Admit Card Download) ডাউনলোডের লিংক জানিয়ে দেওয়া হবে। পরবর্তী সকল নিয়মিত আপডেট পেতে স্যাট একাডেমির সাথেই থাকুন।
এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:
বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।
দ্রুত সমাধান: পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।
লাইভ এক্সাম: যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।
বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।
বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।
কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।
স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।
প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।
বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।
স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।
এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।
এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:
https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?