অনুশীলনী

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - কৃষিশিক্ষা - কৃষি উপকরণ | NCTB BOOK
479
শূন্যস্থান পূরণ কর

১. উদ্ভিদ পুষ্টি উপাদানগুলোকে ……………………….. শ্রেণিতে ভাগ করা হয়।
২. ……………………….. উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৩. গৃহপালিত পশু খাদ্যে ……………………….. পুষ্টি উপাদান থাকা দরকার।
8. ……………………….. পদ্ধতিতে কম্পোস্ট তৈরি করা যায়।

মিলকরণ
বামপাশডানপাশ

১.

২.

৩.

৪.

ডাল, খৈল, শুঁটকি গুঁড়া

নাইট্রোজেন, ক্যালসিয়াম

জৈব ও রাসায়নিক সার

কাঁচা ঘাস, মুলা, গাজর

আঁশ জাতীয় পুষ্টি উপাদান

কৃত্রিম উৎস

পুষ্টি উপাদান

আমিষ

শর্করা

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলতে কী বোঝ?
২. উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎস কয়টি ও কী কী?
৩. সম্পূরক খাদ্য বলতে কী বোঝ?
৪. সবুজ সার কী?

রচনামূলক প্রশ্ন

১. সবুজ সারের উপকারিতা বর্ণনা কর।
২. বালাইনাশক বলতে কী বোঝ? বিভিন্ন প্রকার বালাইনাশকের বর্ণনা দাও।
৩. কৃষিতে রাসায়নিক বালাইনাশক ব্যবহারের ক্ষতিকর দিক উল্লেখ কর।
৪. উদ্ভিদের জীবনচক্রে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের ভূমিকা বর্ণনা কর।
৫. কম্পোস্ট সার বলতে কী বোঝ? কম্পোস্ট সার তৈরির পরিখা পদ্ধতি বর্ণনা কর।

বহুনির্বাচনি প্রশ্ন

১. উদ্ভিদের পুষ্টি উপাদান কয়টি?
ক. ১১
খ. ১৪
গ. ১৭
ঘ. ২০

২. উদ্ভিদে কার্বন ও হাইড্রোজেন ঘাটতি পূরণে প্রয়োজন-
i. পানি
ii. মাটি
iii. বায়ু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
সালমা নতুন মুরগি চাষি, সে ডিম উৎপাদনের জন্য বাজার থেকে ১৮ টি মুরগি ও ৬ কেজি মুরগির খাদ্য কিনে আনে। কিন্তু দু'দিন পর সে লক্ষ করল মুরগির ডিমের খোসাগুলো বেশ নরম প্রকৃতির, ফলে সে বিচলিত হয়ে পড়ে।
৩. ন্যূনতম হারে খাদ্য খাওয়ালে সালমা ক্রয়কৃত খাদ্য মুরগিগুলোকে কয়দিন খাওয়াতে পারবে?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. 8

৪. সালমার মুরগির ডিম উৎপাদনে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য খাদ্যে যোগ করতে হবে-
ক. খৈল
খ. ডাল চূর্ণ
গ. ভুট্টা ভাঙা
ঘ. লবণ

সৃজনশীল প্রশ্ন

১. সরদারপাড়া গ্রামের কৃষক হাফিজ ২০ শতাংশ জমি বর্গা নিয়ে ধান চাষ শুরু করে লক্ষ করলেন ধান চারার কুশি আশানুরূপ হারে গজাচ্ছে না এবং জমিতে পোকামাকড় দেখা যাচ্ছে। চিন্তিত হাফিজকে বিভিন্নজন রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের পরামর্শ দিলেও তিনি সেটি গ্রহণ করেননি। ফলে প্রথম দফায় সে সফল না হলেও পরের বছর জৈব ব্যবস্থাপনা গ্রহণ করে তিনি ঐ জমি থেকে কাঙ্ক্ষিত ফল অর্জন করেন।
ক. উদ্ভিদের পুষ্টি উপাদান বলতে কী বোঝ?
খ. পরিখা পদ্ধতিতে কম্পোস্ট তৈরির ক্ষেত্রে একটি পরিখা ফাঁকা রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. প্রথম দফায় কী ধরনের জৈব ব্যবস্থাপনা গ্রহণ করলে হাফিজ উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে পারতেন তা বর্ণনা কর।
ঘ. হাফিজের দ্বিতীয় বারের চাষ ব্যবস্থাপনা শুধু পুষ্টি ঘাটতি পূরণই নয় রোগবালাই দমনেও সহায়ক ভূমিকা রেখেছে- মূল্যায়ন কর।

২. আহাদ সাহেব দ্বিতীয় বারের মতো বাড়ির পাশের পতিত জমিটি চাষের জন্য ঠিক করে বেগুনের চারা রোপণ করলেন। চারাগুলো বড় হলে ফুল ও ফল আসে। কিন্তু এক সময় জমির অধিকাংশ বেগুন গাছের কাণ্ডে ও ডগায় বিভিন্ন রকমের পোকার উপস্থিতি দেখা যায় আর কিছু কিছু বেগুনে ছোট কালো ছিদ্র লক্ষ করা যায়। গত বছর এই একই পরিস্থিতিতে তিনি কীটনাশক প্রয়োগ করেছিলেন কিন্তু কোনো উপকার পাননি বরং অর্থের অপচয় হয়েছে। তাই এবার তিনি বিকল্প উপায় খুঁজতে কৃষি কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেন।
ক. পরিবেশকে বাঁচাতে কী ধরনের বালাইনাশক ব্যবহার করতে হয়?
খ. কী কারণে বালাইনাশককে নীরব ঘাতক বলা হয় ব্যাখ্যা কর।
গ. আহাদ সাহেবের সবজি ক্ষেতের সমস্যা দূরীকরণের উপায় বর্ণনা কর।
ঘ. প্রথম বার সবজি ক্ষেতে আহাদের গৃহীত পদক্ষেপের ফলাফল মূল্যায়ন কর।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...