বহুনির্বাচনি প্রশ্ন
১. কোনটি সাপ্তাহিক পরিচ্ছন্নতার কাজ?
ক. আসবাবপত্র রং করা
খ. বাক্সে তোলা কাচের জিনিস ধোয়া
গ. রান্না ঘরের তাক পরিষ্কার করা
ঘ. বই খাতা গোছানো
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২ নং ও ৩ নং প্রশ্নের উত্তর দাও:
শান্তা তার বাড়ির আঙিনায় 'মাটি সমতল করে ফুল ও সবজি বাগান করল। সে নিয়মিত বাগানের আগাছা পরিষ্কার করে ও বাগানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে।
২. বাগান করার মাধ্যমে শান্তা পরিচ্ছন্নতার কোন কাজটি করে?
ক. সাপ্তাহিক
খ. অভ্যন্তরীণ
গ. বাৎসরিক
ঘ. বহিরাঙ্গন
৩. বাগান করা থেকে শান্তা যে সুবিধা পেতে পারে তা হলো-
i. বাড়তি আয়ের ব্যবস্থা
ii. বাড়ির শোভাবর্ধন
iii. পুষ্টির চাহিদা পূরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও ii
ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন
১.বহুতল ভবনের মাঝখানে সেমিপাকা বাড়িতে শাহানা তার পরিবার নিয়ে বসবাস করে। তার বাড়ির আঙিনার চারপাশ ঝোপঝাড়ে ঢেকে গেছে। একপাশে খোলা নর্দমা উপচে তরল ময়লা আঙিনায় চলে আসে। এতে তার বাড়িতে মশা মাছির উপদ্রব খুব বেড়ে গেছে।
ক. এডিস মশা কোন রোগ ছড়ায়?
খ. বাৎসরিক পরিচ্ছন্নতা বলতে কী বোঝায়?
গ. শাহানার বাড়িতে কোন ধরনের পরিচ্ছন্নতার অভাব রয়েছে। ব্যাখ্যা করো।
ঘ. শাহানার গৃহ পরিবেশ সুস্বাস্থ্যের অন্তরায়-বুঝিয়ে লেখো।