অনুশীলনী

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - কৃষিশিক্ষা - কৃষি প্রযুক্তি | NCTB BOOK
600
Summary

শূন্যস্থান পূরণ কর

  • বীজতলায় দিয়ে পানি দেওয়া ভালো.
  • পুরু ত্বকের বীজ ২০-২৪ ঘন্টা ভিজিয়ে রেখে বীজতলায় বুনলে তাড়াতাড়ি চারা বের হবে.
  • হ্যাচিং ট্রেতে কোণে সাজাতে হয়.
  • শতক প্রতি ২৫০-৩০০ কেজি চুন প্রয়োগ করে ঘোলাপানি থিতিয়ে স্বাভাবিক করা যায়.

মিলকরণ

  • ১. অঙ্গজ বংশবৃদ্ধি
  • ২. পানি নিকাশ
  • ৩. সেচ প্রকল্প
  • ৪. বীজ ফসলের পৃথকীকরণ
  • ৫. পানির ক্ষতিকর দিক
  • ৬. নিরাপদ দূরত্ব

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

  • ১. কর্তন বা ছেদ কলম কী?
  • ২. ডিম উৎপাদনের উদ্দেশ্য কী?
  • ৩. পুকুরের পানি কেন শোধন করা হয়?
  • ৪. সেটিং ট্রেতে কীভাবে ডিম বসানো হয়?

রচনামূলক প্রশ্ন

  • ১. বাংলাদেশের প্রধান সেচ প্রকল্পগুলো কী কী?
  • ২. পানি নিকাশ বলতে কী বোঝ? অতিরিক্ত পানির ক্ষতিকর দিকগুলো বর্ণনা কর।
  • ৩. বীজ কয় ধাপে উৎপন্ন করা হয়? বিভিন্ন প্রকার বীজের বর্ণনা দাও।
  • ৪. ডিম বাছাইয়ের ধাপসমূহ উল্লেখপূর্বক প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানোর পদ্ধতি বর্ণনা কর।
  • ৫. সেচের পানির অপচয় কীভাবে হয়? কার্যকারিতা বৃদ্ধি করা প্রয়োজন কেন?

বহুনির্বাচনি প্রশ্ন

  • ১. বাচ্চা ফোটানোর জন্য নির্বাচিত ডিম শীতকালে সংরক্ষণ করা যাবে?
  • ২. ফোয়ারা পদ্ধতিতে সেচ দেওয়া হয়-কোথায়?

অনুচ্ছেদ থেকে প্রশ্ন

রাজিয়ার বাবার পুকুরে সমস্যা সৃষ্টি হয়েছে, রাজিয়া তুঁতে বা কপার সালফেট প্রয়োগের পরামর্শ দেয়।

  • ৩. প্রয়োজনীয় কপার সালফেটের পরিমাণ কত?
  • ৪. সমস্যার কারণ কী?

সৃজনশীল প্রশ্ন

  1. ক. অঙ্গজ বংশবিস্তার কী? খ. একটি সুবিধা ব্যাখ্যা কর। গ. গোলাপের বংশবিস্তারে কোন পদ্ধতি কার্যকরী? ঘ. ফলনে ভূমিকা কীভাবে রাখে বিশ্লেষণ কর।
  2. ক. পানি সেচ কেন দেওয়া হয়? খ. কার্যকারিতা বৃদ্ধির প্রযুক্তি ব্যাখ্যা কর। গ. সেচ পদ্ধতির সফলতা ব্যাখ্যা কর। ঘ. সমস্যা সমাধান বিশ্লেষণ কর।
শূন্যস্থান পূরণ কর

১. বীজতলায় ………………. দিয়ে পানি দেওয়া ভালো।
২. পুরু ত্বকের বীজ …………………. ঘন্টা ভিজিয়ে রেখে বীজতলায় বুনলে তাড়াতাড়ি চারা বের হবে।
৩. হ্যাচিং ট্রেতে …………………….. কোণে সাজাতে হয়।
8. শতক প্রতি ………………………. কেজি চুন প্রয়োগ করে ঘোলাপানি থিতিয়ে স্বাভাবিক করা যায়।

মিলকরণ
বামপাশডানপাশ

১.

২.

৩.

৪.

অঙ্গজ বংশবৃদ্ধি

পানি নিকাশ

সেচ প্রকল্প

বীজ ফসলের পৃথকীকরণ

পানির ক্ষতিকর দিক

নিরাপদ দূরত্ব

পি. আই. আর. ডি. পি

মাটিতে 'জো' আনা

গুটি কলম

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. কর্তন বা ছেদ কলম কী?
২. ডিম উৎপাদনের উদ্দেশ্য কী?
৩. পুকুরের পানি কেন শোধন করা হয়?
8. সেটিং ট্রেতে কীভাবে ডিম বসানো হয়?

রচনামূলক প্রশ্ন

১. বাংলাদেশের প্রধান সেচ প্রকল্পগুলো কী কী?
২. পানি নিকাশ বলতে কী বোঝ? পানি নিকাশের উদ্দেশ্যসহ অতিরিক্ত পানির ক্ষতিকর দিকগুলো বর্ণনা কর।
৩. বীজ কয় ধাপে উৎপন্ন করা হয়? বিভিন্ন প্রকার বীজের বর্ণনা দাও।
8. ডিম বাছাইয়ের ধাপসমূহ উল্লেখপূর্বক প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানোর পদ্ধতি বর্ণনা কর।
৫. কীভাবে সেচের পানির অপচয় হয়ে থাকে? সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা প্রয়োজন কেন?

বহুনির্বাচনি প্রশ্ন

১. বাচ্চা ফোটানোর জন্য নির্বাচিত ডিম শীতকালে কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে?
ক. ৩-৪ দিন
খ. ৪-৫ দিন
গ. ৭-১০ দিন
ঘ. ১০-১২ দিন

২. ফোয়ারা পদ্ধতিতে সেচ দেওয়া হয়-
i. বীজতলায়
ii. শাক-সবজির ক্ষেতে
iii. বহুবর্ষজীবী ফল গাছে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
রাজিয়ার বাবা তাঁর ৫ শতকের একটি পরিত্যক্ত পুকুরে মাছ চাষের উদ্যোগ নেন এবং চাষ শুরু করেন। কিন্তু কিছুদিন যাবৎ রাজিয়া লক্ষ করে যে, পুকুরের পানি ঘন সবুজ রং ধারণ করেছে এবং মাঝে মাঝে মৃত মাছও ভেসে উঠে। ৭ম শ্রেণির শিক্ষার্থী রাজিয়া তার বাবাকে এ সমস্যা সমাধানে পুকুরে তুঁতে বা কপার সালফেট প্রয়োগের পরামর্শ দেয়।
৩. রাজিয়ার বাবার পুকুরের জন্য প্রয়োজনীয় তুঁতে বা কপার সালফেটের পরিমাণ কত?
ক. ১২-১৫ গ্রাম
খ. ২৪-৩০ গ্রাম
গ. ৪৮-৬০ গ্রাম
ঘ. ৬০-৭৫ গ্রাম

৪. রাজিয়ার বাবার পুকুরে উল্লিখিত সমস্যার কারণ কী?
ক. পুকুরে শেওলার স্তর সৃষ্টি হওয়া
খ. পুকুরের পানি ঘোলা হওয়া
গ. পুকুরে অতিরিক্ত চুন দেওয়া
ঘ. পুকুরের পানির অম্লত্ব ও ক্ষারত্ব কম-বেশি হওয়া

সৃজনশীল প্রশ্ন

১.

ক. উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তার বলতে কী বোঝ?
খ. অঙ্গজ বংশবিস্তারের একটি সুবিধা ব্যাখ্যা কর।
গ. গোলাপের বংশবিস্তারের ক্ষেত্রে ক ও খ চিত্রে প্রদর্শিত পদ্ধতি দুইটির মধ্যে কোনটি কার্যকরী? কারণ ব্যাখ্যা কর।
ঘ. চিত্রের পদ্ধতিসমূহ ভালো ফলনে কীভাবে ভূমিকা রাখতে পারে? বিশ্লেষণ কর।

২. শ্যামল বাবু তাঁর পারিবারিক চাহিদা মেটানোর জন্য বাড়ির পাশের স্বল্প জমিতে টমেটো ও ফুলকপি চাষ শুরু করেন। এ ছাড়া বাড়ির পিছনে তাঁর ৫ বছরের পুরানো আমের একটি বাগানও আছে। শ্যামল বাবু আম বাগানে যে সেচ পদ্ধতিটি অনুসরণ করে সফলতা লাভ করেন তা তাঁর সবজি ক্ষেতে প্রয়োগ করেন। এতে সবজি বাগানে সমস্যা দেখা দেয়।
ক. পানি সেচ কেন দেওয়া হয়?
খ. সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির একটি প্রযুক্তি ব্যাখ্যা কর।
গ. শ্যামল বাবু যে সেচ পদ্ধতি প্রয়োগ করে চাষে সফলতা পান তা ব্যাখ্যা কর।
ঘ. শ্যামল বাবু কীভাবে সবজি ক্ষেতে উদ্ভূত সমস্যার সমাধান করবেন বিশ্লেষণ কর।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...