অনুশীলনী

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ক. ব্যাকরণ | NCTB BOOK
5.8k
Summary

নিম্নে প্রদত্ত বহুনির্বাচনি প্রশ্নগুলোর সারসংক্ষেপ:

  1. প্রাণিজগতে ভাষা আছে কাদের? মানুষের
  2. মানুষের ভাষার জন্য বিশেষ কোন দিক? মস্তিষ্ক
  3. ভাষার মাধ্যমে কোন অনুভূতি প্রকাশ হয়? সবগুলো
  4. ভাষাকে দেশের গঠনের হিসেবে কী বলা হয়? হাতিয়ার
  5. ভাষা কত প্রকার? চার
  6. লেখার ব্যবস্থা না থাকা ভাষাকে কী বলে? মৌখিক ভাষা
  7. কোন ভাষার সীমাবদ্ধতা আছে? সব কটি
  8. লিখন ব্যবস্থার কি ধরনের উপাদান রয়েছে? সবগুলো
  9. যে ভাষার বর্ণ রয়েছে তা কী? ইংরেজি ও বাংলা
  10. অক্ষরের সংজ্ঞা কী? বর্ণ
  11. উচ্চারণের একক কী? ধ্বনি
  12. অক্ষর অনুযায়ী লেখনরীতি কী? বর্ণভিত্তিক
  13. ভাষার প্রধান উপাদান কয়টি? চার
  14. ভাষার উপাদান নয় কোনটি? বাগার্থ
  15. পশু-পাখির ডাককে কী বলা হয়? সংকেত
  16. একাধিক ধ্বনি মিলিয়ে অর্থ প্রকাশকে কী বলে? শব্দ
  17. বাক্যের সংজ্ঞা কী? সবগুলো
  18. বাক্যের স্থান কী? তৃতীয়
  19. বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে? সবগুলো
  20. ভাষার শব্দ ও বাক্যের অর্থ আলোচনা কী? বাগার্থ
  21. অঙ্গভঙ্গি, ছবি ইত্যাদির মাধ্যমে প্রকাশকে কী বলে? ভাব-বিনিময়ের ভাষা
  22. সংকেত ভাষা প্রকাশের উপায় কী? সবগুলো
  23. সংকেত ভাষার অপর নাম কী? ইশারা ভাষা
  24. মাতৃভাষা কী? সবগুলো
  25. শিশুর প্রথম ভাষা কী? মাতৃভাষা
  26. ভূগোলের কারণে ভালায় যে বৈচিত্র্য? উপভাষা
  27. ভৌগোলিক বৈচিত্র্য কী ভাষা বলে? কথ্য ভাষা
  28. উপভাষার অপর নাম কী? আঞ্চলিক ভাষা
  29. একটি উপভাষাকে আদর্শ ধরে কী বলে? প্রমিত ভাষা
  30. প্রমিত ভাষার অপর নাম কী? সামাজিক ভাষা
  31. বিশেষ পরিবেশে ভাষার ব্যবহারকে কী বলে? সামাজিক ভাষা
  32. ব্যক্তির পরিচয় প্রকাশের ভাষা কী? ব্যক্তিভাষা
  33. বিশেষ শ্রেণির ভাষা কী? সামাজিক ভাষা
  34. সামাজিক ভাষার সংখ্যা কত? ৩ প্রকার
  35. অভিজাতদের ভাষা কী? অভিজাত ভাষা
  36. সামাজিক সুযোগ কম পাওয়া ভাষা কী? নিম্নভাষা
  37. বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্য কী? পেশাগত ভাষা
  38. মাতৃভাষা ছাড়া অন্য ভাষা কী? দ্বিতীয় ভাষা
  39. বাংলা গদ্যের ভাষার রূপ কী? চলিত ভাষা
বহুনির্বাচনি প্রশ্ন

ঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (√) দাও:

১। প্রাণিজগতে একমাত্র কাদের ভাষা আছে?
ক. পাখির
খ. পশুর
গ. মানুষের
ঘ. সবার

২। ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যে দিক থেকে তা হলো-
i. স্নায়ুতন্ত্র
ii. মস্তিষ্ক
iii. মানুষের অন্যান্য প্রত্যঙ্গ
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

৩। ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি তা হলো-
i. হিংসা-বিদ্বেষ
ii. ভালোলাগা-ভালোবাসা
iii. ঘৃণা, ক্ষোভ
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

৪। ভাষাকে দেশগঠনের কী হিসেবে গ্রহণ করা হয়?
ক. মাধ্যম
খ. হাতিয়ার
গ. অঙ্গ
ঘ. বাহক

৫। ভাষা কত প্রকার?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪

৬। যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কী বলে?
ক. মৌখিক ভাষা
খ. লিখিত ভাষা
গ. ইশারা ভাষা
ঘ. সব কটি

৭। কোন ভাষার সীমাবদ্ধতা আছে?
ক. লিখিত ভাষার
খ. ইশারা ভাষার
গ. মৌখিক ভাষার
ঘ. সব কটি

৮। ভাষার লিখনব্যবস্থা-
i. বর্ণভিত্তিক
ii. অক্ষরভিত্তিক
iii. ভাবাত্মক
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

৯। যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো হলো-
i. ইংরেজি
ii. বাংলা
iii. তামিল
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

১০। অক্ষর কী?
ক. বর্ণ
খ. ধ্বনি
গ. বাক্য
ঘ. কথার টুকরো অংশ

১১। উচ্চারণের একক কী?
ক. বর্ণ
খ. ধ্বনি
গ. অক্ষর
ঘ. শব্দ

১২। অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে, তাকে কোন ধরনের লিখনরীতি বলে?
ক. বর্ণভিত্তিক
খ. অক্ষরভিত্তিক
গ. ভাবাত্মক
ঘ. ভাষাভিত্তিক

১৩। ভাষার প্রধান উপাদান কয়টি?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪

১৪। কোনটি ভাষার উপাদান নয়?
ক. বাগধ্বনি
খ. বাগর্থ
গ. আওয়াজ
গ. আওয়াজ
ঘ. বাক্য

১৫। পশু-পাখির ডাককে কী বলে?
ক. ধ্বনি
খ. ভাষা
ঘ. সংকেত

১৬। এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?
ক. আওয়াজ
খ. শব্দ
গ. ধ্বনি
ঘ. ভাষা

১৭। বাক্য বলতে বোঝায়-
i. কথা
ii. বাচন
iii. অর্থবোধক শব্দ
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

১৮। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ

১৯। বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে-
i. বক্তার
ii. শ্রোতার
iii. দর্শকের
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

২০। ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে?
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বাক্য
ঘ. বাগর্থ

২১। অঙ্গভঙ্গির মাধ্যমে, ছবি এঁকে, নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কী ভাষা বলে?
ক. অঙ্গভঙ্গির ভাষা
খ. ভাব-বিনিময়ের ভাষা
গ. চোখের ভাষা
ঘ. বর্ণনার ভাষা

২২। সংকেত ভাষা প্রকাশ করা হয়-
i. আঙুল মুখে ছুঁয়ে
ii. হাত মাথায় উঠিয়ে
iii. বুকে হাত দিয়ে
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

২৩। সংকেত ভাষার অপর নাম কী?
ক. চোখের ভাষা
খ. ভাব-বিনিময়ের ভাষা
গ. ইশারা ভাষা
ঘ. বর্ণনার ভাষা

২৪। মাতৃভাষা হলো-
i. মায়ের কাছ থেকে শেখা ভাষা
ii. মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা
iii. জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

২৫। শিশু প্রথম যে-ভাষা শেখে তাকে বলে-
i. প্রথম ভাষা
ii. মাতৃভাষা
iii. বিদেশি ভাষা
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

২৬। ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্র্যকে বলা হয়-
i. উপভাষা
ii. প্রমিত ভাষা
iii. কথ্যভাষা
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

২৭। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে-বৈচিত্র্য তাকে কী ভাষা বলে?
ক. কথ্যভাষা
খ. উপভাষা
গ. প্রমিত ভাষা
ঘ. ব্যক্তিভাষা

২৮। উপভাষার আরেক নাম কী?
ক. আঞ্চলিক ভাষা
খ. কথ্যভাষা
গ. ব্যক্তিভাষা
ঘ. প্রমিত ভাষা

২৯। একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কী বলে?
ক. ব্যক্তিভাষা
খ. কথ্যভাষা
গ. উপভাষা
ঘ. প্রমিত ভাষা

৩০। প্রমিত ভাষার অপর নাম কী?
ক. ব্যক্তিভাষা
খ. সামাজিক ভাষা
গ. উপভাষা
ঘ. কথ্যভাষা

৩১। বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, তখন তাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা
খ. সামাজিক ভাষা
গ. উপভাষা
ঘ. কথ্যভাষা

৩২। ব্যক্তির নিজস্ব পরিচয় যে-ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায়, তাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা
খ. ব্যক্তিভাষা
গ. উপভাষা
ঘ. কথ্যভাষা

৩৩। সমাজের কোনো বিশেষ শ্রেণির ভাষাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা
খ. সামাজিক ভাষা
গ. উপভাষা
ঘ. কথ্যভাষা

৩৪। সামাজিক ভাষা কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার

৩৫। অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে?
ক উচ্চশ্রেণিৰ ভাষা
খ উচ্চ ভাষা
গ অভিজাত ভাষা
ঘ সম্ভ্রান্ত শ্রেণির ভাষা

৩৬। সামাজিক সুযোগ-সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষাদীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়- তাদের ভাষাকে কী ভাষা বলে?
ক. নিম্নভাষা
খ. নিম্নশ্রেণির ভাষা
গ. অশিষ্টজনের ভাষা
ঘ. সাধারণের ভাষা

৩৭। সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষাবৈচিত্র্যকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা
খ. সামাজিক ভাষা
গ. উপভাষা
ঘ. পেশাগত ভাষা

৩৮। মাতৃভাষা ছাড়া অন্য যেকোনো ভাষাকে বলা হয়-
i. দ্বিতীয় ভাষা
ii. তৃতীয় ভাষা
iii. বিদেশি ভাষা
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i ও iii

৩৯। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন, তাকে কী বলে?
ক. লেখার ভাষা
খ. সাধুভাষা
গ. চলিতভাষা
ঘ. প্রমিত ভাষা

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...