অনুশীলনী

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - ইসলাম শিক্ষা - কুরআন ও হাদিস শিক্ষা | NCTB BOOK
359

বহুনির্বাচনি প্রশ্ন

১. মাদ্দের হরফ কয়টি?

ক. ৩টি
খ. ৬টি
গ. ১৪টি
ঘ. ১৫টি

২. তোমরা কুরআন পাঠ কর, কেননা কুরআন পাঠকের জন্য সুপারিশ করবে। হাদিসের উদ্দেশ্য-
i. কুরআন পাঠের গুরুত্ব বর্ণনা করা
ii. তাজবিদসহ কুরআন তিলাওয়াত করা
iii. নিজে কুরআন শিক্ষা করা ও অপরকে শেখানো
নিচের কোনটি সঠিক?

ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও

এরফান নিয়মিত কুরআন তিলাওয়াত করে কিন্তু তার তিলাওয়াত শুদ্ধ হয় না। একবার (নুহুন) শব্দ তিলাওয়াতের সময়ে (নুন) বর্ণকে টেনে পড়েনি।

৩. এরফান এক্ষেত্রে কি ত্যাগ করেছে?

ক. ওয়াক্‌ফ্ফ
খ. মাদ্দ
গ. মাখরাজ
ঘ. সিফাত

৪. এরফানের এ জাতীয় তিলাওয়াতে
i. সালাত শুদ্ধ হবে না
ii. অর্থ পরিবর্তন হয়ে যাবে
iii. গুনাহ হবে
নিচের কোনটি সঠিক?

ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন

১। নাবিহা প্রতিদিন কুরআন তিলাওয়াত করে। মেয়ের তিলাওয়াত শোনার জন্য বাবা মাওলানা আহমাদ সাহেব নাবিহার কাছে বসলেন। নাবিহা তিলাওয়াত শুরু করল। তিলাওয়াতের সময়ে? (মিম) চিহ্নে বিরতি দেয়নি, (ফিহা) তিলাওয়াতের সময়ে ও বর্ণ এবং বর্ণ (তাজবিদ অনুযায়ী) সঠিক নিয়মে পড়েনি। মেয়েকে উদ্দেশ্য করে নাবিহার বাবা বললেন, কুরআন তিলাওয়াতের জন্য আল্লাহ তায়ালা বিশেষ নির্দেশ দিয়েছেন।

(ক) মাখরাজ কী?
(খ) নাযিরা তিলাওয়াত বলতে কী বোঝায়?
(গ) নাবিহা দ্বিতীয় পর্যায়ে তাজবিদের কোন নিয়মটি ত্যাগ করেছে? ব্যাখ্যা কর।
(ঘ) নাবিহাকে তাঁর বাবা যে বিষয়টির প্রতি তাগিদ দিয়েছেন তার গুরুত্ব বিশ্লেষণ কর।

২। আকরাম সাহেব একজন বিশিষ্ট সমাজপতি। একদিন তার অসুস্থ প্রতিবেশী মনির মিয়া চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য চাইলে তিনি তাঁকে ফিরিয়ে দেন। অপরদিকে আকরাম সাহেবের বন্ধু আফজাল সাহেব তার অসহায় ফুপাতো বোনের বিয়ের যাবতীয় খরচ বহন করেন।

(ক) সিহাহ সিত্তাহ কী?
(খ) মানবপ্রেম একটি মহৎ গুণ- ব্যাখ্যা কর।
(গ) সাহায্য প্রার্থী মনির মিয়ার প্রতি আকরাম সাহেবের আচরণে কী লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) আফজাল সাহেবের কাজটি পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ কর।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...