অনুশীলনী

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - ইসলাম শিক্ষা - আখলাক | NCTB BOOK
575

বহুনির্বাচনি প্রশ্ন

১. কোন যুদ্ধে বিজয়ের পর ইহুদি মহিলা মহানবি (স.)-কে বিষ মিশ্রিত গোশত খেতে দেয়?

ক. বদর
খ. উহ্রদ
গ. খাইবার
ঘ. হুনাইন

২. 'নামায শেষে তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়।' আল্লাহ তায়ালার এ নির্দেশের উদ্দেশ্য কী?

ক. শ্রমিকের অধিকার বর্ণনা করা
খ. নামাযের গুরুত্ব বর্ণনা করা
গ. শ্রমের উদ্দেশ্য বর্ণনা করা
ঘ. শ্রমের গুরুত্ব বর্ণনা করা

৩. শালীনতার গুরুত্ব অপরিসীম, কারণ তা মানুষকে
i. আল্লাহর অনুগত বান্দা হতে সাহায্য করে
ii. পরিবেশের প্রতি সদাচরণে সহায়তা করে
iii. অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে
নিচের কোনটি সঠিক?

ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জাবির আবিরের নিকট একটি বই জমা রাখল। দুই দিন পর ফেরত চাইলে আবির বইটি ফেরত দিতে ব্যর্থ হয়।

৪. আবিরের দ্বারা কী লঙ্ঘিত হয়েছে?

ক. আহদ
খ. আমানত
গ. আদল
ঘ. তাহসিব

৫. আবিরকে বলা যায় -

ক. মুশরিক
খ. মুনাফিক
গ. ফাসিক
ঘ. কাফির

সৃজনশীল প্রশ্ন

১। শিল্পপতি জামিল সাহেব তাঁর গার্মেন্টসে কর্মীদের যথাসময়ে উপযুক্ত পারিশ্রমিক পরিশোধ করেন। তিনি কর্মীদেরকে সততার সাথে কাজ করার পাশাপাশি তৈরি পোষাকের গুণগত মান ঠিক রাখার জন্য কঠোর নির্দেশ দেন। তারপরও এক কর্মী জনাব মাযহার আলী ইচ্ছাকৃতভাবে কাপড় কম দিয়ে পোশাক তৈরি করে এবং বিষয়টি গোপন রাখে। এতে জামিল সাহেবের ব্যবসা ক্ষতিগ্রস্থ হয়। ফলে জামিল সাহেব ঐ কর্মীর বেতন বন্ধ করে দেন। এক পর্যায়ে সামান্য বেতনের ঐ কর্মচারীর পরিবারের সমস্যার কথা বুঝতে পারলে জামিল সাহেব ঐ কর্মচারীকে ক্ষমা করে বেতন চালু করে দেন।

(ক) শালীনতা কী?
(খ) যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়- হাদিসটি ব্যাখ্যা কর।
(গ) জামিল সাহেবের আচরণে যে গুণটি সবচেয়ে বেশি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
(ঘ) জনাব মাযহার আলীর কর্মকাণ্ডটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

২। জসিম সাহেবের বাড়িতে রজব মিয়া মাসিক দুই হাজার টাকা বেতনে কাজ করে। বেতনের টাকাগুলো জসিম সাহেবের নিকটই জমা রাখেন। এভাবে দুই বছর কাজ করার পর ঢাকা শহরে বেড়াতে এসে নিখোঁজ হন। এ অবস্থায় জমানো টাকা দিয়ে জসিম সাহেব তার এলাকায় এক বিঘা জমি ক্রয় করে রজব মিয়ার নামে কওলা করেন। দীর্ঘ দশ বছর পরে রজব মিয়া জসিম সাহেবের বাড়িতে ফিরে আসলে, জসিম সাহেব তার জমির দলিল হাতে দিয়ে জমি বুঝিয়ে দেন। অপরদিকে আরমান সাহেবের ড্রাইভার রমিজ মিয়া বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে আরমান সাহেবের নিকট দুই লাখ টাকা দেন। আরমান সাহেব তাকে বিদেশে পাঠানোর কথা বলে একটি জাল ভিসা তৈরি করে দেন। রমিজ মিয়া এর মাধ্যমে বিদেশে যেতে ব্যর্থ হয়ে টাকা ফেরত চাইলে আরমান সাহেব বলেন, তোমাকে ভিসা দেওয়া হয়েছে, কাজেই তুমি বিদেশে যেতে না পারার দায়ভার আমি বহন করব না।

(ক) পরোপকার কী?
(খ) আখলাকে যামিমাহ্ বলতে কী বোঝায়?
(গ) জসিম সাহেবের কাজটির মাধ্যমে কোন বিষয়টি রক্ষা পেয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) রমিজ মিয়ার সাথে আরমান সাহেবের আচরণের পরিণতি কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...