আপেক্ষিক প্রতিসরণাঙ্ক

আলোর প্রতিসরণ (Refraction of Light) - পদার্থ বিজ্ঞান - দাখিল নবম ও দশম শ্রেণি | NCTB BOOK

1.2k

আমরা বলেছি কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক সব সময় 1 থেকে বেশি হয়। কারণ প্রতিসরণাঙ্ক যেহেতু শূন্য মাধ্যমের সাথে সেই মাধ্যমে আলোর বেগের তুলনা এটা 1 থেকে বেশি হবে। মাঝে মাঝে এক মাধ্যমের প্রতিসরণাঙ্কের তুলনায় অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক প্রকাশ করা হয় তখন কোনটির সাথে কোনটির তুলনা করা হয়েছে তার ওপর নির্ভর করে সেটা 1 থেকে কম হতে পারে। 

যেমন পানিকে প্রথম মাধ্যম এবং কাচকে দ্বিতীয় মাধ্যম ধরলে 

                                                            

পানির তুলনায় কাচের প্রতিসরণাঙ্ক 

                                                      η2η1=sinθ1sinθ2=1.14

যেটি 1 থেকে বেশি। 

আবার কাচের তুলনায় পানির প্রতিসরণাঙ্ক 

                                                       η1η2=sinθ2sinθ1=0.88

 

যেটি 1 থেকে কম। 

অর্থাৎ যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে চাচ্ছ সেটিকে যার তুলনায় বের করতে চাইছ সেই প্রতিসরণাঙ্ক দিয়ে ভাগ দিতে হবে। 

পানির তুলনায় হাঁরা: 1.82

হীরার তুলনায় পানি: 0.55 

কাচের তুলনায় হীরা: 1.59 

হীরার তুলনায় কাচ: 0.63 

তবে পদার্থবিজ্ঞানে সাধারণত দুটির তুলনা হিসেবে প্রতিসরণাঙ্ক ব্যবহার না করে নির্দিষ্ট বস্তুর প্রতিসরণাঙ্ক হিসেবেই ব্যবহার করা হয়। 

 

Content added By
Content updated By
Promotion

Are you sure to start over?

Loading...