Summary
ইতিহাস জ্ঞান অর্জনের একটি বিশেষ শাখা, যা এর রচনা ও উপস্থাপনার পদ্ধতিতে ভিন্ন। ইতিহাসের বৈশিষ্ট্যগুলো হল:
- সত্যনিষ্ঠ তথ্য: ইতিহাস অতীতের পুনর্গঠন করে সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে।
- মানবসমাজের অগ্রগতি: ইতিহাসে মানবসমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্যনির্ভর বিবরণ থাকে।
- গতিশীলতা: ইতিহাস থেমে থাকে না; এটি গতিশীল এবং সময়ের সাথে পরিবর্তিত হয়, তাই বিভাগ করা কঠিন।
- সঠিক বিবরণ: ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা ইতিহাসের বৈশিষ্ট্য, কিন্তু নিরপেক্ষ বর্ণনা না হলে সেটি সঠিক ইতিহাস হবে না।
ইতিহাস জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে আলাদা। এর রচনা ও উপস্থাপনার পদ্ধতিও ভিন্ন। ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলে এ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
- প্রথমত, সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য।
- দ্বিতীয়ত, ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানবসমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্যনির্ভর বিবরণ।
- তৃতীয়ত, ইতিহাস থেমে থাকে না, এটি গতিশীল এবং বহমান। যে কারণে প্রাচীনযুগ, মধ্যযুগ, আধুনিকযুগ সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন। আবার পরিবর্তনের ধারাও সব দেশে একসঙ্গে ঘটেনি।
- চতুর্থত, ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাও ইতিহাসের বৈশিষ্ট্য। তবে ঘটনার নিরপেক্ষ বর্ণনা না হলে সেটা সঠিক ইতিহাস হবে না ।
| একক কাজ : সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতকে পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য— ব্যাখ্যা কর । |
Read more