এইচটিএমএল(৫) এর পূর্বে অডিও ফাইল চালানোর জন্য প্লাগ-ইন ব্যবহার করতে হতো। বর্তমানে ওয়েব পেজে অডিও চালানোর জন্য এইচটিএমএল(৫)-এ <audio> এলিমেন্ট ব্যবহার করা হয়।
এক নজরে এইচটিএমএল(৫) অডিও ট্যাগ সমুহ
| ট্যাগ | বর্ণনা |
|---|---|
< audio > | যে কোনো ধরনের অডিও বা সাউন্ড ডিফাইন করে। |
< source > | < video > এবং < audio > ট্যাগের জন্য মিডিয়া ফাইলের উৎস ডিফাইন করে। |
ব্রাউজার সাপোর্ট
| এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
|---|---|---|---|---|---|
| <audio> | ৪.০ | ৯.০ | ৩.৫ | ৪.০ | ১০.৫ |
<audio> এলিমেন্ট
ওয়েবে অডিও চালানোর জন্য এইচটিএমএল(৫) < audio > এলিমেন্ট ব্যবহার করা হয়ঃ
উদাহরণ
kt_satt_skill_example_id=1776
উদাহরণের ব্যাখ্যা
controls এট্রিবিউটটি অডিও চালু করা, বন্ধ করা এবং ভলিউম নিয়ন্ত্রন করার ক্ষমতা দেয়। যে সকল ব্রাউজারে < audio > এলিমেন্ট সাপোর্ট করে না, ঐ সকল ব্রাউজারে < audio > এলিমেন্টের মাঝের লেখাটি প্রদর্শন করবে।
একাধিক < source > এলিমেন্টের মাধ্যমে একাধিক অডিও ফাইল ফর্ম্যাট যুক্ত করতে পারি। ব্রাউজার প্রথম সাপোর্টেড ফর্ম্যাটটি ব্যবহার করবে।
অডিও ফর্ম্যাট সাপোর্ট
<audio > এলিমেন্টে তিনটি ফর্ম্যাট সাপোর্ট করে। যথাঃ MP3, Wav, এবং Ogg । এই তিনটি ফর্ম্যাটের মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরারে শুধুমাত্র MP3 ফর্ম্যাট সাপোর্ট করে এবং সাফারি ব্রাউজারে MP3 ও Wav ফর্ম্যাট সাপোর্ট করে আর গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এবং অপেরা ব্রাউজারে তিনটি ফর্ম্যাটই সাপোর্ট করে।
মিডিয়া টাইপ
তিনটি ফর্ম্যাটের জন্য তিনটি মিডিয়া টাইপ ব্যবহার করতে হয়। MP3 ফর্ম্যাটের জন্য audio/mpeg, Wav ফর্ম্যাটের জন্য audio/wav এবং Ogg ফর্ম্যাটের জন্য audio/ogg ব্যবহার করতে হয়।
Read more