এক নজরে এইচটিএমএল হেড ও হেডিং এলিমেন্ট
| ট্যাগ | বিবরণ |
|---|---|
| < head > | সকল হেড এলিমেন্টের একটি ধারক। যেমন- title, script, style, meta, link ইত্যাদি এলিমেন্টের ধারক এলিমেন্ট। |
| এইচটিএমএল হেডিং লেখার জন্য ব্যবহার করা হয়। |
<head> এলিমেন্ট
এইচটিএমএল < head > এলিমেন্টের সাথে হেডিং বা শিরোনামের কোন সম্পর্ক নেই।
< head > এলিমেন্ট মেটাডেটা রাখার জন্য একটি কন্টেইনার। এইচটিএমএল মেটাডেটা হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট সম্পর্কে তথ্য। মেটাডেটা ব্রাউজারে প্রদর্শিত হয় না।
< head > এলিমেন্টটি < html > ট্যাগের পরে এবং < body > ট্যাগের পূর্বে লেখা হয়ঃ
kt_satt_skill_example_id=1372
এইচটিএমএল হেডিং
< h1 > থেকে < h6 > ট্যাগ দ্বারা এইচটিএমএলে হেডিং বা শিরোনাম তৈরি করা হয়।
< h1 > দ্বারা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হেডিং এবং < h6 > দ্বারা সর্বনিম্ন গুরুত্বপূর্ণ হেডিং বুঝায়।
সিএসএস ব্যবহার করে আপনি অন্যান্য এলিমেন্ট এর ন্যায় হেডিংয়েরও ফন্ট সাইজ পরিবর্তন করতে পারেন।
kt_satt_skill_example_id=1373
হেডিংয়ের গুরুত্ব
সার্চ ইঞ্জিন হেডিং ব্যবহার করে আপনার ওয়েব পেজের গঠন এবং কন্টেন্টকে ইনডেক্সিং করে।
ডকুমেন্টের গঠন মার্জিত করার জন্য হেডিং এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।
অধ্যায়ের সারাংশ
- এইচটিএমএল
< head >এলিমেন্ট মেটাডেটা সংক্রান্ত অন্যান্য এলিমেন্ট ধারণ করে। - এইচটিএমএল ডকুমেন্টের হেডিং তৈরি করার জন্য
< h1 >থেকে< h6 >এলিমেন্টগুলো ব্যবহার করা হয়।
Read more