SQL-এর অনেক নিজস্ব(Built-in) ফাংশন রয়েছে, যা তথ্য হিসাব-নিকাশে ব্যবহৃত হয়।
SQL Aggregate ফাংশন
aggregate ফাংশন একটি কলামের ভ্যালুগুলো হিসাব(calculation) করে একটি একক মান রিটার্ন করে।
প্রয়োজনীয় aggregate ফাংশনঃ
AVG()- গড় মান রিটার্ন করে।COUNT()- সারি সংখ্যা রিটার্ন করে।FIRST()- প্রথম ভ্যালুটি রিটার্ন করে।LAST()- শেষ ভ্যালুটি রিটার্ন করে।MAX()- বৃহত্তম ভ্যালুটি রিটার্ন করে।MIN()- ক্ষুদ্রতম ভ্যালুটি রিটার্ন করে।SUM()- সমষ্টি রিটার্ন করে।
SQL Scalar ফাংশন
ইনপুট ভ্যালুর উপর ভিত্তি করে scalar ফাংশন একক মান রিটার্ন করে।
প্রয়োজনীয় scalar ফাংশনঃ
UCASE()- একটি ফিল্ডের অক্ষর সমূহকে বড়-হাতের অক্ষরে রূপান্তর করে।LCASE()- একটি ফিল্ডের অক্ষর সমূহকে ছোট-হাতের অক্ষরে রূপান্তর করে।MID()- একটি টেক্সট ফিল্ডের থেকে অক্ষর সমূহকে নিষ্কাশন(extract) করে।LEN()- টেক্সট ফিল্ডের দৈর্ঘ্য কে রিটার্ন করে।ROUND()- দশমিক সংখ্যাকে একটি নির্দিষ্ট পূর্ণ সাংখ্যায় প্রকাশ করে।NOW()- সিস্টেমের বর্তমান তারিখ এবং সময় রিটার্ন করে।FORMAT()- একটি ফিল্ডকে প্রদর্শন করানোর গঠন(formats) নির্ধারন করে।
বিঃদ্রঃ Aggregate ফাংশন-সমুহ সম্পর্কে পরবর্তী অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Content added By
Read more