কৃষি হিসাব রক্ষণ পদ্ধতি (ফসল উৎপাদন) (পাঠ ৭)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - কৃষিশিক্ষা - কৃষিজ উৎপাদন | NCTB BOOK
664
Summary

অনেক মানুষ ফসল উৎপাদনকে ব্যবসা মনে করে এবং আয়-ব্যয় হিসাব করে। ফসল উৎপাদনে আয়-ব্যয় ভিন্ন হতে পারে, যা তিন প্রকারে ভাগ করা যায়: ১) উপকরণ ব্যয়, ২) উপরি ব্যয়, ৩) মোট উৎপাদন ব্যয়।

  • উপকরণ ব্যয়:
    • বিষয়গত উপকরণ: বীজ, সার, সেচ ইত্যাদি।
    • অবস্তুগত উপকরণ: শ্রমিক এবং যান্ত্রিক শক্তির জন্য খরচ।
  • উপরি ব্যয়: মোট উপকরণ ব্যয়ের উপর সুদ।
  • মোট উৎপাদন ব্যয়: উপকরণ ব্যয় ও উপরি ব্যয়ের যোগফল।

আয়ও দুই ভাগে বিভক্ত: ১) সামগ্রিক আয় (উৎস: উৎপাদিত ফসল বিক্রি), ২) প্রকৃত আয় (সামগ্রিক আয় কমাতে মোট উৎপাদন ব্যয়)।

পেঁপে চাষের প্রকৃত আয় বের করতে হলে বিভিন্ন উপকরণের ব্যয় ও আয়ের হিসাব করতে হবে। শিক্ষার্থীদের একটি প্রকল্পের অংশ হিসেবে ১২০০ বর্গমিটার জমিতে পেঁপে চাষের আয়-ব্যয়ের হিসাব করতে হবে।

নতুন শব্দ: বস্তুগত উপকরণ ব্যয়, অবস্তুগত উপকরণ ব্যয়, উপরি ব্যয়, মোট উৎপাদন ব্যয়, সামগ্রিক আয়, প্রকৃত আয়।

অনেক মানুষ ফসল উৎপাদনকে ব্যবসা হিসেবে নিয়ে থাকে। তাই ফসল উৎপাদনে ব্যয় এবং উৎপাদিত ফসল বিক্রি করে আয়ের হিসাব করে থাকে। যদি কোনো ফসল উৎপাদনে ব্যয় থেকে আয় কাঙ্ক্ষিত মাত্রার বেশি হয় তবে সে ফসল উৎপাদনে যাওয়া উচিত। ফসল উৎপাদনে আয়-ব্যয়, স্থান, কাল ও পাত্র ভেদে ভিন্ন হতে পারে। ফসল উৎপাদনে আয়-ব্যয়ের হিসাব করতে হলে আমাদের প্রথমে কত ধরনের ব্যয় ও আয় হতে পারে সে বিষয়ে জানতে হবে। ফসল উৎপাদনে আমরা তিন ধরনের ব্যয় দেখতে পাই; যথা-ক) উপকরণ ব্যয়, খ) উপরি ব্যয় এবং গ) মোট উৎপাদন ব্যয়।

ক) উপকরণ ব্যয়: উপকরণ ব্যয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়; যথা-

১. বস্তুগত উপকরণ: ব্যয় ফসল উৎপাদনে বীজ, সার, সেচ ইত্যাদির জন্য যে ব্যয় হয় তাকে বস্তুগত উপকরণ ব্যয় বলে। বস্তুগত উপকরণ ব্যয় নিচের ছকের মাধ্যমে নির্ণয় করা হয়-

ক্রমিক নংউপকরণ

হেক্টর প্রতি প্রয়োজনীয় উপকরণ

(কেজি)

উপকরণের মূল্য হার

(টাকা)

হেক্টর প্রতি ব্যয়

(টাকা)

২. অবস্তুগত উপকরণ ব্যয় : ফসল উৎপাদন কাজে প্রয়োজনীয় শ্রমিক ও পশু বা যান্ত্রিক শক্তির জন্য যে ব্যয় প্রয়োজন হয় তাকে অবস্তুগত ব্যয় বলে। যেমন- চারা রোপণের জন্য শ্রমিক, জমি চাষের জন্য খরচ ইত্যাদি। অবস্তুগত উপকরণ ব্যয় নিচের ছকের মাধ্যমে নির্ণয় করা হয়-

ক্রমিক নংকাজের বিবরণশ্রমিক সংখ্যা বা চাষ
সংখ্যা

দৈনিক মজুরি বা চাষ প্রতি খরচ

(টাকা)

হেক্টর প্রতি ব্যয়

(টাকা)

খ) উপরি ব্যয়: ফসল উৎপাদন কালে মোট উপকরণ ব্যয়ের উপর সুদ ও জমির মূল্যের উপর সুদ।

গ) মোট উৎপাদন ব্যয়: মোট উপকরণ ব্যয় ও মোট উপরি ব্যয়ের যোগফলকে মোট উৎপাদন ব্যয় বলে।
মোট উৎপাদন ব্যয় মোট উপকরণ ব্যয় মোট উপরি ব্যয়।

ফসল উৎপাদনে আয়কে আবার দুভাগে ভাগ করা হয়, যথা- সামগ্রিক আয় ও প্রকৃত আয়। উৎপাদিত ফসল ও উপদ্রব্য বিক্রি করে যে আয় হয় তাকে সামগ্রিক আয় বলে, যেমন ধান চাষ করে উৎপাদিত ধান ও খড় বিক্রি করে প্রাপ্ত আয়। সামগ্রিক আয় থেকে মোট উৎপাদন ব্যয় বাদ দিলে যে আয় থাকে তাকে প্রকৃত আয় বলে।

প্রকৃত আয় = সামগ্রিক আয় মোট উৎপাদন ব্যয়।

তোমরা কি নির্দিষ্ট পরিমাণ জমিতে পেঁপে চাষের জন্য প্রকৃত আয় বের করতে পারবে? পেঁপে চাষে প্রকৃত আয় বের করার জন্য নিচের ব্যয় ও আয়ের হিসাব আমাদের করতে হবে:

বস্তুগত উপকরণ ব্যয়

১. বীজ, সার, কীটনাশক, ছত্রাকনাশক, বাঁশ, সুতলি, পানি সেচ বাবদ খরচ বের করতে হবে।

বস্তুগত উপকরণ ব্যয়

১. বীজ, সার, কীটনাশক, ছত্রাকনাশক, বাঁশ, সুতলি, পানি সেচ বাবদ খরচ বের করতে হবে।

অবস্তুগত উপকরণ ব্যয়

১. বীজতলা তৈরি, বীজ বপন, চারার পরিচর্যা, চারা তোলার শ্রমিকের সংখ্যা ও খরচ বের করতে হবে।
২. তিন বার জমি চাষ ও মই এর জন্য চাষের খরচ বের করতে হবে।
৩. মাদা তৈরি, সার মেশানো, চারা রোপণের জন্য শ্রমিকের সংখ্যা ও খরচ বের করতে হবে।
৪. সার প্রয়োগ ও অন্যান্য পরিচর্যা, ফসল সংগ্রহের জন্য খরচ বের করতে হবে।

উপরি ব্যয়

১. মোট উপকরণ ব্যয়ের উপর ১২.৫০% হারে ফসল উৎপাদনকালীন সময়ের সুদ বের করতে হবে।
২. জমির বাজার মূল্যের উপর ১২.৫০% হারে ফসল উৎপাদনকালীন সময়ের সুদ বের করতে হবে।

মোট উৎপাদন ব্যয়: মোট উপকরণ ব্যয় ও মোট উপরি ব্যয় যোগ করে মোট উৎপাদন ব্যয় বের করতে হবে।

সামগ্রিক আয়: সম্ভাব্য ফলনকে বাজারদর দিয়ে গুণ করে সামগ্রিক আয় বের করতে হবে।

প্রকৃত আয়: সামগ্রিক আয় থেকে মোট উৎপাদন ব্যয় বিয়োগ করে প্রকৃত আয় হিসাব করতে হবে

কাজ: শিক্ষার্থীরা দুটি দলে ভাগ হয়ে ১২০০ বর্গমিটার জমিতে পেঁপে চাষের জন্য আয়-ব্যয়ের হিসাব কর।

নতুন শব্দ: বস্তুগত উপকরণ ব্যয়, অবস্তুগত উপকরণ ব্যয়, উপরি ব্যয়, মোট উৎপাদন ব্যয়, সামগ্রিক আয়, প্রকৃত আয়

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...