গুড প্র্যাকটিস (১.৫.২)

প্রথম পত্র (নবম শ্রেণি) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - এসএসসি ভোকেশনাল | NCTB BOOK

602

১.৫.২ গুড প্র্যাকটিস

নিরাপত্তা বজায় রেখে কাজের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনে কোন কাজ করা এবং নিয়মিত কাজে সেই অনুশীলন ধরে রাখাকে গুড প্র্যাকটিস বা ভাল অনুশীলন বলে। যেমন- পরিপূর্ণ পি পি ই ব্যবহার নিশ্চিত করা, অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা ইত্যাদি গুড প্র্যাকটিসের অর্ন্তভূক্ত।

গুড প্র্যাকটিসের সুবিধা

ভাল অনুশীলন এমন একটি পদ্ধতি বা কৌশল যা সাধারণত যে কোনও উপায়ের চেয়ে উন্নত হিসাবে গৃহীত হয়। কারণ এটি এমন ফলাফল বয়ে আনে যা অন্য উপায়ে অর্জনের চেয়ে উন্নততর হয়।

কর্মক্ষেত্রে -

  • কর্মীর দক্ষতা বাড়ে বা দক্ষ কর্মী তৈরি হয়
  • প্রতিষ্ঠানে কর্মী পেতে অসুবিধা হয়না
  • কাজের অভাব হয়না
  • প্রতিষ্ঠানটি অনেক দিন টিকে থাকে
  • অন্য সকলের কাছে এটি একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়, ইত্যাদি

স্বাস্থ্য ক্ষেত্রে -

  • জীবন হানি বা ক্ষতিগ্রস্থ হওয়ার ঝুকি থাকে না বিধায় কর্মী নিশ্চিন্তে কাজ করে
  • কর্মীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে
  • কর্মীর স্বাস্থ্য ভালো থাকে বিধায় অনুপস্থিতির হার কমে যায়, ইত্যাদি

অর্থনৈতিক ক্ষেত্রে - 

প্রতিষ্ঠানের মালিক ও কর্মী উভয়েই অর্থনৈতিক ভাবে লাভবান হয়, ইত্যাদি।

 

 

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...