পারদর্শিতার মানদন্ড
■ স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) ও শোভন পোশাক পরিধান করা;
■ প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;
■ কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট বাছাই এবং সংগ্রহ করা;
■ জবের প্রয়োজন অনুযায়ী কাচাঁমাল সংগ্রহ করা;
■ ডিজাইন অনুযায়ী সাবধানতার সাথে মেজারমেন্ট নেয়া;
■ মেজারমেন্ট অনুযায়ী ড্রিল করা;
■ রিভেট গানের সাহায্যে রিডেটিং সম্পন্ন করা; কাজ শেষে ওয়ার্কপের এর নিয়ম অনুযায়ী কাজের স্থান, টুলস ও ইকুইপমেন্ট পরিষ্কার করা;
■ কাজ শেষে ওয়ার্কপের এর নিয়ম অনুযায়ী টুলস ও ইকুইপমেন্ট স্টোরে জমা দেয়া; অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
■ ওয়েস্টেজ এবং স্ক্র্যাপ নির্ধারিত স্থানে ফেলা।
প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)
| পিপিই এর নাম | স্পেসিফিকেশন | পরিমাণ |
|---|---|---|
| নিরাপদ জুতা | স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী | ১ জোড়া |
| মাস্ক | স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী | ১ টি |
| বয়লার স্যুট | স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী | ১ টি |
| হ্যান্ড গ্লাভস | স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী | ১ জোড়া |
| সেফটি হেলমেট | স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী | ১ টি |
| সেফটি গগলস | স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী | ১ টি |
| ইয়ার প্লাগ | স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী | ১ টি |
প্রয়োজনীয় যন্ত্রপাতি সমুহ :
| যন্ত্রপাতির নাম | স্পেসিফিকেশন | পরিমাণ |
|---|---|---|
| স্টিল রুল | ৬ ইঞ্চি | ১ পিস |
| স্ক্রাইবার | ৬ ইঞ্চি | ১ পিস |
| ট্রাই স্কয়ার | ৬ ইঞ্চি | ১ পিস |
| ডিভাইডার | স্ট্যান্ডার্ড | ১ পিস |
| হ্যান্ড রিভেট গান | ১২ ইঞ্চি | ১ পিস |
| সেটার পাঞ্চ | ৬ ইঞ্চি | ১ পিস |
| বলপিন হ্যামার | ২ পাউন্ড | ১ পিস |
| প্রিটেবল ড্রিল মেশিন | ৬৫০ ওয়াট | ১ পিস |
| ড্রিল বিট | রিভেট সাইজ ৫ মিমি | ১ পিস |
প্রয়োজনীয় কাচাঁমাল সমুহ:
| কাচামালের নাম | স্পেসিফিকেশন | পরিমাণ |
|---|---|---|
| এম এস শিট মেটাল | ডায়া ৮০ মিমি ও উচ্চতা ১০০ মিমি | ১ পিস |
| ব্লাইন্ড রিভেট | ৪.৮ x ১৮ মিমি | ৬ পিস |
| কটন ওয়েন্ট | স্ট্যান্ডার্ড | ৫০ গ্রাম |
| পেপার | অফসেট | ২ পিস |
জবের ড্রইং
কাজের ধারা
১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) ও শোভন পোশাক পরিধান করো;
২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রভুত করো;
৩. চিত্রে প্রদর্শিত জব টির জন্য প্রয়োজনীয় টুলস ও ইনট্রুমেন্ট প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো;
৪. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট সরঞ্জামগুলির সম্পর্কে ধারণা লাভ করো;
৫. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট সিলেক্ট এবং সরঞ্জাম সংগ্রহ করো;
৬. কাজ টির কাচামাল স্টিল রুলের, ট্রাই স্কয়ার, ফাইভারের সাহায্যে ডিজাইন অনুযায়ী মার্কিং করো;
৭. ৫ মিমি টুইন্ট ড্রিল ও পোর্টেবল ড্রিল মেশিন ব্যবহার করে রিডেটের জন্য ড্রিল করো;
৮. ৪.৮ মিমি রিডেটের জন্য মেশিনের নোস হেড়ে নিপল বা টিশ সংযুক্ত করো :
৯. রিডেট গানের অগ্রভাগে প্রথমে রিডেটাট লম্বা পাশে নিপলের মধ্যে প্রবেশ করাও;
১০. ল্যাপ জয়েন্টের দু'টি প্লেটের হোলে মধ্যে রিডেটের ৰচিটি প্রবেশ করাও ও গানটি সামান্য চাপ দাও;
১১. রিভেট পানের হ্যান্ডেল ট্রিলারটি চাপতে থাক যতক্ষণ না রিডেটটি সংযুক্ত হয় এবং রিডেটটি সেট হয়;
১২. পরবর্তীতে একই ভাবে অনান্য হোলে রিভেটেং সম্পন্ন করো;
১৩. জবটি এমারিরুখ দিয়ে পরিষ্কার করো;
১৪. কোন সমস্যা হলে প্রশিক্ষককে অবহিত করো;
১৫. কাজের শেষে টুলস ও ইনস্ট্রুমেন্ট গুলো কর্মক্ষেত্রের পদ্ধতি অনুসারে পরিষ্কার করো,
১৬. টুলস ও ইনট্রুমেন্ট গুলো কর্মক্ষেত্রের পদ্ধতি অনুসারে স্টোরে জমাদান করো,
কাজের সর্তকতা
• টুলস ও ইনট্রুমেন্টের ধরন অনুসারে সাবধানে হ্যান্ডেলিং করো;
• টুলস ও ইনট্রুমেন্ট গুলো পরিষ্কার করো;
• টুলস ও ইনট্রুমেন্ট ধারালো অংশ সাবধানে ব্যবহার করো;
• সঠিক ভাবে সকল প্রয়োজনীয় সুরক্ষা নিয়ম মানা আবশ্যক।
অর্জিত দক্ষতা /ফলাফল
রিভেট পান ব্যবহার করে ল্যাপজয়েন্ট তৈরি করার মাধ্যমে ওয়ার্কশপে শিক্ষার্থীদের হ্যান্ড রিভেটগানের দ্বারা রিভেটিং করার করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।