জব ২: ডি-হিউমিডিফায়ারের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সার্কিটের কম্পোনেন্ট টেস্ট করা।
পারদর্শিতার মানদন্ড
- স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা
- নির্দিষ্ট স্পেসিফিকেশন ডি-হিউমিডিফায়ার সংগ্রহ করতে পারা
- কাজ শেষে ওয়ার্কশপের নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা
- কাজ শেষে চেক লিস্ট অনুযায়ী টুলস ও মালামাল জমা দেয়া
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম:
প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্টে ও মেশিন)
মালামাল (Raw Materials ) :
ডায়াগ্রাম
কাজের ধারা-
১। নির্দিষ্ট স্পেসিফিকেশনের একটি ডি-হিউমিডিফায়ার নিতে হবে
২। ডি-হিউমিডিফায়ারের পেছনে ইলেকট্রিক্যাল ওয়্যারিং ডায়াগ্রাম দেখ
৩। ডি-হিউমিডিফায়ার কিছুক্ষণ চালাও। চালানোর পর
৪। সাপ্লাই কর্ড বিচ্ছিন্ন করতে হবে
৫ । স্ক্রু ড্রাইভার দিয়ে কভার প্লেট খোল
৬। সিষ্টেম হতে কম্পোনেন্ট বিচ্ছিন্ন করো
- ফ্যান মোটর
- থার্মোস্ট্যাট সুইচ
- মাইক্রো সুইচ
- পিসি (পাওয়ার সাপ্লাই) বোর্ড
৭। প্রতিটি কম্পোনেন্টের স্পেসিফিকেশন দেখ (ফ্যান মোটর - ভোল্টেজ, কারেন্ট)।
৮। স্পেসিফিকেশন অনুসারে কম্পেনেন্ট পরীক্ষা করার জন্য মেজারিং ইন্সট্রুমেন্ট নির্বাচন করো ।
৯। কম্পোনেন্ট সমুহের তালিকা প্রস্তুত করে পুনরায় কম্পোনেন্ট সমুহ যথাযথ স্থাপন করো।
১০। পুনরায় সাপ্লাই কর্ড প্লাগে স্থাপন কর এবং কিছুক্ষন চালাও
১১। সিষ্টেমকে যথাস্থানে রাখ
কাজের সতর্কতাঃ
- অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে।
- কাজটি করতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই শিক্ষক/ট্রেইনারকে জানাতে হবে।
আত্মপ্রতিফলন:
কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেস ডি-হিউমিডিফায়ারের ব্যবহৃত কম্পোনেন্ট সমুহের তালিকা প্রস্তুত করা, ত্রুটি যুক্ত কম্পোনেন্ট সমূহ নির্বাচন করা এবং ব্যবহৃত কম্পোনেন্টের নির্দিষ্ট স্পেসিফিকেশন অনুসারে বাজার থেকে ক্রয় করার দক্ষতা অর্জিত হয়েছে /হয় নাই /আবার অনুশীলন করতে হবে।
Read more