টার্কি পাখির বৈশিষ্ট্য
- ৬/৭ মাসের মধ্যে ডিম দেয়া শুরু করে ।
- ৪/৫টি স্ত্রী টার্কির জন্য ১টি পুরুষ থাকতে হবে।
- বছরে গড়ে ৮০ থেকে ৯০ টি ডিম দেয় ।
- ডিম ফুটে বাচ্চা বেড় হতে ২৮ দিন সময় লাগে ।
- পূর্ণাঙ্গ পুরুষ জাতীয় টার্কির মাথা ন্যাড়া থাকে।
- ১৪০/১৫০ দিনে পুরুষ টার্কির গড় ওজন হয় ৬-৭ কেজি এবং স্ত্রী টার্কির ৩-৪ কেজি হয়।
- ৯৮ থেকে ১০৫ দিনে পুরুষ টার্কির বাজারজাত করনের সঠিক সময়। আর স্ত্রী টার্কির ১২০-১৪০ দিন ।
- সাধারণত এর মাথা উজ্জ্বল লাল রঙের হয়। কখনো কখনো সাদা কিংবা উজ্জ্বল নীলাভ রঙেরও হয়ে থাকে।
- পুরুষ টার্কি গবলার বা টম নামেও পরিচিত। এগুলো গড়ে লম্বায় ১৩০ সে.মি. বা ৫০ ইঞ্চি হয়।
- বন্য টার্কি আত্মরক্ষার্থে দ্রুত দৌড়িয়ে গা ঢাকা দেয়। কিন্তু এটি স্বল্প দূরত্বে উড়তে পারে।
- স্ত্রী জাতীয় টার্কি সাধারণতঃ পুরুষ পাখির তুলনায় ওজনে অর্ধেক হয়।
টার্কি মুরগির মাংসের গুনাগুন ও উপকারিতা
- টার্কির মাংসে প্রোটিনের পরিমাণ বেশী, চর্বি কম । তাই গরু কিংবা খাসির মাংসের বিকল্প হতে পারে।
- টার্কির মাংসে অধিক পরিমাণ জিংক, লৌহ, পটাশিয়াম, বি-৬ ও ফসফরাস থাকে। এ উপাদানগুলো মানব শরীরের জন্য ভীষণ উপকারী ।
- নিয়মিত এই মাংস খেলে কোলেস্টোরল কমে যায়।
- টার্কির মাংসে এমাইনো এসিড ও ট্রিপটোফেন অধিক পরিমাণে থাকায় এর মাংস খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ।
- টার্কির মাংসে ভিটামিন ই অধিক পরিমাণে থাকে ।
Content added By
Read more