পারদর্শিতার মানদন্ড :
১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা;
২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;
৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট নির্বাচন ও সংগ্রহ করা;
৪. প্রয়োজন অনুযায়ী ড্রইং করার মালামাল সংগ্রহ করা;
৫. কাজ করার নিমিত্ত কম্পিউটার বুটআপ করা;
৬. প্রদত্ত ড্রইং অনুযায়ী ২ডি ইন্টারফেস এর ব্যবহার করা;
৭. প্রদত্ত ড্রইং অনুসারে কাজের ধাপ অনুসরণ করে টেক্সট স্টাইল সেট করা;
৮. কাজ শেষে কম্পিউটার শাটডাউন করা;
৯. কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিস্কার করা;
১০. অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
১১. কাজ শেষে চেক লিষ্ট অনুযায়ী মালামাল জমাদান করা;
প্রয়োজনীয় যন্ত্রপাতি, মালামাল ও ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম :
কাজের ধাপ (Working Procedure ) :
- প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো।
- সঠিক নিয়মে কম্পিউটার জন করবো।
- অটোক্যাড সফ্টওয়ার ওপেন করবো।
- প্রয়োজন অনুযায়ী ইউজার ইন্টারফেসগুলি ঠিক করবো।
- চিত্র/ডায়াগ্রাম অনুযায়ী স্টাইল (Standard) সিলেক্ট করবো।
- নতুন স্টাইল এর নাম দিব।
- প্রয়োজন অনুসারে ফন্ট, ফন্ট স্টাইল চেইঞ্জ করবো ।
- টেক্সট এর উচ্চতা ঠিক করবো।
- উইডথ ফেক্টর ঠিক করবো।
- টেক্সট এর অবলিক এ্যাঙ্গেল ঠিক করবো।
- কাজ শেষে কাজের জায়গা পরিস্কার করবো।
- কাজ শেষে কম্পিউটার বন্ধ করবো।
- কাজ শেষে সংগৃহীত মালামাল নির্ধারিত স্থানে জমা দিবো।
সতর্কতা (Precausion) :
- কাজের সময় মাস্ক ব্যবহার করবো। কাজের সময় সঠিক নিয়মে বসবো।
- কাজের সময় কম্পিউটার থেকে সঠিক দূরত্ব বজায় রেখে বসবো।
- ল্যাবে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্হা আছে কিনা দেখে নিৰো ।
- বৈদ্যুতিক নিরাপত্তার দিকে খেয়াল রাখবো।
অর্জিত দক্ষতা: টেক্সট স্টাইল নিয়ে কাজ করার দক্ষতা অর্জন করেছে।
Read more