পারদর্শিতার মানদন্ড
- কর্মক্ষেত্রের প্রকৃতি অনুসারে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম চিহ্নিত করা
- লে আউট কাজে ব্যবহৃত টুলস, ইকুইপমেন্ট ও যন্ত্রপাতি সনাক্ত করা
- লে আউট কাজের জন্য টুলস, ইকুইপমেন্ট ও যন্ত্রপাতিসমূহ প্রস্তুত/উপযোগী করা
- বিভিন্ন স্ট্রোকে অক্ষর ও সংখ্যা লিখা
ড্রইং বোর্ডের পার্শ্ব সমান ও সমান্তরাল করে ড্রইং শীট ড্রইং বোর্ডে স্থাপন
- টী স্কয়ার স্টক থেকে ২৫-৫০ মিমি. দুরে শীটের বাম প্রান্ত স্থাপন করবো।
- ড্রইং শীট স্কচটেপ বা ম্যাগনেটিক পাত দিয়ে ড্রইং বোর্ডে আটকাবো।
- পেপারের উপরের দিকে দুই প্রান্তে বোর্ড পিন বা ক্লিপ বা সেলো টেপ অথবা ম্যাগনেটিক পাত দিয়ে আটকাবো। অনুরূপভাবে, পেপারের নিচের দুই প্রান্ত আটকালে ড্রইং টেবিলে সিট স্থাপন কাজ শেষ হবে।
- ড্রইং শীটের লে-আউট এর ব্যবহার করবো।
- অক্ষর ও সংখ্যা লেখার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার রেখা ঘর অংকন করবো।
- অক্ষর ও সংখ্যা লেখার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার অক্ষর ও সংখ্যা অংকণ অংকন করবো।
কাজের সর্তকতা:
- সঠিক নিয়মে সকল প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম পরিধান করা আবশ্যক ।
- লে আউট যন্ত্রপাতি যথাযথ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
আত্মপ্রতিফলন
ড্রইং করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার রেখা অংকনের দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/জাবার অনুশীলন করতে হবে।
Content added By
Read more