পারদর্শিতার মানদন্ড
- কর্মক্ষেত্রের প্রকৃতি অনুসারে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম চিহ্নিত করা
- লে আউট কাজে ব্যবহৃত টুলস, ইকুইপমেন্ট ও যন্ত্রপাতি সনাক্ত করা
- লে আউট কাজের জন্য টুলস, ইকুইপমেন্ট ও যন্ত্রপাতিসমূহ প্রস্তুত/উপযোগী করা
- ড্রইং শীটের টাইটেল স্ট্রীপ ও রেকর্ডিং স্ট্রীপ অংকন করা
ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম
(খ) স্পেসিফিকেশন প্রয়োজনীয় যন্ত্রপাতি ( টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)
(গ) প্রয়োজনীয় মালামাল (Raw Materials)
(ঘ) কাজের ধারা
- স্টোর হতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ
- যথানিয়মে তালিকা অনুসারে সুরক্ষা সরঞ্জামাদি পরিধান করবো।
- সে আউট কাজে ব্যবহৃত টুলস, ইকুইপমেন্ট ও যন্ত্রপাতি এর সাথে পরিচিত হবো।
- লে আউট কাজের জন্য টুলস, ইকুইপমেন্ট ও যন্ত্রপাতিসমূহ সনাক্ত করবো।
ড্রইং বোর্ডে ড্রইং শীট স্থাপন
- টি-স্কয়ার বা প্যারালাল বারের সাথে ড্রইং শীট এর কিনারা সমান্তরাল করবো।
- ড্রইং বোর্ডের দৈর্ঘ্য বরাবর শীটের লম্বা দিকটি বোর্ডের কিপারার সাথে সমান্তরাল রাখবো।
- বোর্ডের উপর এবং নিচের কিপারার সাথে প্রায় সম দূরত্বে শীটটি স্থাপন করবো ।
- টী-স্কয়ারকে শীটের উপর রেখে পেপারের কিপারার সাথে সমান্তরাল করে বা এক লাইনে নিয়ে অসবো।
ড্রইং বোর্ডের পার্শ্ব সমান ও সমান্তরান করে ড্রইং শীট স্কইং বোর্ডে স্থাপন
- টী-স্কয়ার স্টক থেকে ২৫-৫০ মিমি. দূরে শীটের বাম প্রাপ্ত স্থাপন করবো।
- ড্রইং শীট স্কচটেপ বা ম্যাগনেটিক পাত দিয়ে ড্রইং বোর্ডে আটকাবো।
- পেপারের উপরের দিকে দুই প্রান্তে বোর্ড পিন বা ক্লিপ বা সেলো টেপ অথবা ম্যাগনেটিক পাত দিয়ে আটকাবো। অনুরুপভাবে, পেপারের নিচের দুই প্রাপ্ত আটকালে ড্রইং টেবিলে সিট স্থাপন কাজ শেষ হবে।
- ড্রইং শীটরে লে-আউট এর ব্যবহার করবো
- ড্রইং শীটের টাইটেল দ্বীপ ও রেকর্ডিং স্ট্রীপ কার্য সম্পন্ন করবো।
কাজের সতর্কতা :
- সঠিক নিয়মে সকল প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম পরিধান করা আবশ্যক ।
- লে আউট যন্ত্রপাতি যথাযথ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ।
আত্মপ্রতিফলন:
ড্রইং শীটের টাইটেল স্ত্রীপ ও রেকর্ডিং স্ত্রীপ এর ব্যবহার করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।
Content added By
Read more