তথ্য সংগ্রহের ধারণা

তথ্য সংগ্রহ (Data Collection) - হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-২ - এইচএসসি (বিএমটি) ভোকেশনাল | NCTB BOOK

1.2k

উপাত্ত থেকে তথ্য পাওয়া যায়। উপাত্ত হলো তথ্যের ক্ষুদ্রতম একক। এটি অক্ষর, শব্দ, সংখ্যা, চিহ্ন প্রভৃতি হতে পারে। এই উপাত্তগুলোকে যৌক্তিক কোনো প্রকাশ করবে। তাই বলা যায়, একাধিক উপাত্তের সমন্বয়ে গঠিত অর্থবোধক কোনো বক্তব্য বা বর্ণনাকেই তথ্য বলা হয়। সুনির্দিষ্ট উদ্দেশ্যে নির্ধারিত ক্ষেত্র থেকে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে বের করা বা আহরণ করাকে তথ্য সংগ্রহ বলে। তথ্য হলো কোনো গবেষণা বা পরিসংখ্যানিক কাজের প্রাথমিক ও অপরিহার্য উপাদান। তথ্যসমূহ পরস্পর সম্পর্কযুক্ত হয়। আর এটি কোনো বিশেষ বা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সংগ্রহ করা হয়।

চিত্র : তথ্য সংগ্রহের মাধ্যম

নির্ধারিত পদ্ধতিতে এই তথ্য খুঁজে নেওয়াকে বলা হয় তথ্য সংগ্রহ। তথ্য হলো গবেষণার প্রাথমিক উপাদান। কোনো পণ্য মানসম্মত ও সুন্দর হতে হলে এর কাঁচামাল উন্নতমানের হতে হয়। একইভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হলে সঠিক ও সুস্পষ্ট তথ্যের প্রয়োজন হয়। তথ্য বিশ্লেষণ, উপস্থাপন, শ্রেণিবদ্ধকরণ প্রভৃতি সংগৃহীত তথ্যের ওপর নির্ভর করে। তাই তথ্য সংগ্রহের কাজটি যথার্থ ও নির্ভুল হওয়া উচিত।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...