দশমিক সংখ্যা (৭.১)

দশমিক ভগ্নাংশ - প্রাথমিক গণিত - পঞ্চম শ্রেণি প্রাথমিক | NCTB BOOK

971
একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় একজন দৌড়বিদ ৪২.১৯৫ কিমি পথ দৌড়ান। এখন আমরা নিচের সংখ্যাগুলো পরীক্ষা করি।

৪২.১৯৫ সংখ্যাটি একটি দশমিক ভগ্নাংশ যার দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ রয়েছে তা নিচে দেখানো হলো।

৪২.১৯৫ সংখ্যাটিতে ১০, ১, ০.১, ০.০১ এবং ০.০০১ কতটি আছে?

 

 

১ কে ১০ দ্বারা গুণ করলে এবং ১ কে ১০ দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যায়।

(১) কতটি ০.১ দ্বারা ২.১ গঠন করা যায়? 

(২) কতটি ০.০১ দ্বারা ০.১৯ গঠন করা যায়? 

(৩) কতটি ০.০০১ দ্বারা ০.১৯৫ গঠন করা যায়? 

(৪) কতটি ০.০০১ দ্বারা ৪২.১৯৫ গঠন করা যায়?

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion

Are you sure to start over?

Loading...