নমুনা প্রশ্ন

কবিতা - সপ্তবর্ণা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

647

বহুনির্বাচনি প্রশ্ন

১. কর্মের আহ্বানে মানুষ কত দিন হতে চলছে?
ক. সহস্রাব্দকাল
খ. অনন্তকাল
গ. শতাব্দীকাল
ঘ. ঐতিহাসিক কাল

২. কালে কালে মানুষ কীভাবে সমুন্নত হয়েছে?
ক. সম্মিলিত প্রয়াসে
খ. একক প্রয়াসে
গ. সভ্যতার বিকাশে
ঘ. অর্থনৈতিক বিকাশে

উদ্ধৃতাংশ পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
(১) একতাই বল
(২) চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা
৩. উদ্ধৃতির ১ম অংশের সাথে 'সাম্য' কবিতার কোন চরণের মিল আছে?
i. বিপুলা পৃথিবী, প্রসারিত পথ / যাত্রীরা সেই পথে
ii. শতেকের সাথে শতেক হস্ত/ মিলায়ে একত্রিত
iii. বিজয় কেতন উড়ায়ে মানুষ / চলিয়াছে দলে দলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

8. উদ্ধৃতাংশের সাথে 'সাম্য' কবিতার কোন ভাবের মিল আছে?
ক. সংগ্রাম
খ. প্রচেষ্টা
গ. সম্মিলিত অবস্থান
ঘ. সাহস

সৃজনশীল প্রশ্ন

১. অমিত সাহেব একটি পাঠাগার স্থাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু তাঁর একার পক্ষে এত বিশাল কাজ সম্পাদন কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তিনি কারও সহযোগিতা নিতে সম্মত নন। পরে গ্রামের সকল শ্রেণির মানুষের সার্বিক সহযোগিতায় পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এখন সবাই পাঠাগার থেকে বই সংগ্রহ করে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারছে।
ক. 'সাম্য' কবিতায় কোনটির মাধ্যমে জীবন মহীয়ান হয়?
খ. 'সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা' দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. অমিত সাহেবের চরিত্রে 'সাম্য' কবিতার বৈসাদৃশ্যের দিকটি ব্যাখ্যা কর।
ঘ. "উদ্দীপকের মূলভাব যেন 'সাম্য' কবিতারই প্রতিরূপ।"- বিশ্লেষণ কর।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...