নাযিরা তিলাওয়াত (পাঠ ৫)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - ইসলাম শিক্ষা - কুরআন ও হাদিস শিক্ষা | NCTB BOOK
236

আল-কুরআন তিলাওয়াতের ফজিলত অত্যধিক। পবিত্র কুরআন মুখস্থ তিলাওয়াত করা যায়। আবার দেখেও পাঠ করা যায়। দেখে দেখে তিলাওয়াত করাকে নাযিরা তিলাওয়াত বলে। নাযিরা তিলাওয়াত একটি উত্তম ইবাদত। আল্লাহ তায়ালা এরূপ তিলাওয়াতকারীকে আখিরাতে অত্যধিক সম্মান ও মর্যাদা দান করবেন। আমরাও বেশি বেশি কুরআন তিলাওয়াত করতে চেষ্টা করব।

কুরআন তিলাওয়াতের আদব

আল-কুরআন অত্যন্ত মর্যাদাবান গ্রন্থ। সুতরাং অত্যন্ত আদবের সাথে এ কিতাব তিলাওয়াত করা উচিত।
আল-কুরআন তিলাওয়াতের কতিপয় আদব নিচে দেওয়া হলো-
ক. পূর্ণরূপে ওযু করে পাক-পবিত্র জায়গায় বসা।
খ. পবিত্র কুরআনকে উঁচু কোনো কিছুর উপর রাখা।
গ. মনোযোগ সহকারে তিলাওয়াত করা। কোনোরূপ কথাবার্তা, হাসি-ঠাট্টা না করা।
ঘ. ধীরে ধীরে তাজবিদের সাথে তিলাওয়াত করা।
ঙ. আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের জন্য তিলাওয়াত করা।

শ্রেণির কাজ

  • এ শ্রেণিতে নাযিরা তিলাওয়াতের পাঠ হলো- সূরা আল-বাকারার পঞ্চম রুকু থেকে অষ্টম রুকু পর্যন্ত।
  • শিক্ষক প্রথমে দেখে দেখে শুদ্ধ ও সুন্দরভাবে এ আয়াতগুলো তিলাওয়াত করবেন। এ সময় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে। কোনোরূপ কথাবার্তা, হাসি-তামাশা, হট্টগোল করবে না।
  • এরপর শিক্ষার্থীরা একেকজন করে তিলাওয়াত করবে। শিক্ষক তা শুনবেন। কারো কোনো ভুল হলে তা সংশোধন করে দেবেন। শিক্ষকের নির্দেশনামতো শিক্ষার্থীরা নিজেদের ভুলগুলো ঠিক করে নেবে।
  • অতঃপর শিক্ষার্থীরা প্রত্যেকে পুনরায় তিলাওয়াত করবে এবং শিক্ষক শুনবেন। শুদ্ধ না হওয়া পর্যন্ত শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা দেবেন। এভাবে শিক্ষার্থীরা শুদ্ধরূপে তাজবিদ সহকারে কুরআন তিলাওয়াত শিখবে। অতঃপর বাড়িতে নিয়মিত তিলাওয়াতের অভ্যাস করবে।
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...