পরোপকার (الْإِحْسَانُ ) (পাঠ ২)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - ইসলাম শিক্ষা - আখলাক | NCTB BOOK
474
Summary

মানুষ সামাজিক জীব হিসেবে একত্রিত হয়ে বসবাস করে এবং এজন্য পরস্পরের সহযোগিতার প্রয়োজন হয়। অন্যের উপকারে আসার নামই পরোপকার, যা আরবিতে 'ইহসান' ( الْإِحْسَانُ) নামে পরিচিত। এটি আল্লাহর সৃষ্টির অধীনে মানুষের কর্তব্য পালন করার একটি উপায়।

পরোপকারের সুফল:

  • আল্লাহর ভালোবাসা লাভ: পরোপকারী ব্যক্তিদের আল্লাহ ভালোবাসেন (সূরা আল-বাকারা, আয়াত ১৯৫)।
  • সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা: পরোপকারের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়।
  • শত্রু মিত্রে পরিণত: পরোপকারের মাধ্যমে শত্রুকে মিত্রতে পরিণত করা সম্ভব।
  • আল্লাহর রহমত লাভ: দয়া প্রদর্শন করলে আল্লাহর রহমত বর্ষিত হয়। (তিরমিজি)
  • মানুষের ভালোবাসা অর্জন: পরোপকারের মাধ্যমে মানুষের ভালোবাসা ও সামাজিক বন্ধন মজবুত হয়।

আমরা সর্বদা সৃষ্টির সেবা করব এবং বিপদে প্রতিবেশীদের সাহায্য করব।

দলগত কাজ: শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে মানুষের উপকারের একটি তালিকা তৈরি করবে।

মানুষ সামাজিক জীব হিসেবে সমাজবদ্ধ হয়ে বসবাস করে। আর সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হলে পরস্পরের সহযোগিতার প্রয়োজন। অন্যের প্রয়োজনে বা উপকারে আসার নামই হলো পরোপকার।

পরোপকারের আরবি প্রতিশব্দ হলো 'ইহসান' الْإِحْسَانُ, যার অর্থ অন্যের উপকার করা। আল্লাহর সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব ও কর্তব্য আছে সেগুলোকে উত্তম বা যথাযথভাবে পালন করার নামই পরোপকার।

তাৎপর্য

পরোপকার মহান আল্লাহর একটি বড় গুণ। মহান আল্লাহ পরম দয়ালু। সমগ্র সৃষ্টির প্রতি তার এ অসীম দয়া ও করুণা বিরাজমান। তিনি সকল মানুষকে সমান যোগ্যতা ও দক্ষতা দিয়ে সৃষ্টি করেননি। এ কারণে মানুষ পরস্পরের উপর নির্ভরশীল। তাই মানুষ সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অপরের উপকার করতে হবে।

পরোপকারের সুফল

১. আল্লাহর ভালোবাসা লাভ

পরোপকারী ব্যক্তিদের আল্লাহ তায়ালা ভালোবাসেন। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন,

وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

অর্থ: "তোমরা সৎকর্ম ও পরোপকার কর। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীল ও পরোপকারীদেরকে ভালোবাসেন।" (সূরা আল-বাকারা, আয়াত-১৯৫)

২. সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়

পরোপকারের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। সম্পদ ব্যয় করে বা ভালো কথা বলেও মানুষের উপকার করা যায়। এতে সমাজ থেকে ঝগড়া-ফাসাদ দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়।

৩. শত্রু মিত্রে পরিণত হয়

পরম শত্রুকেও পরোপকারের মাধ্যমে আপন করা যায়। কঠোর হৃদয়বিশিষ্ট লোকের অন্তর ও জয় করা যায়।

৪. আল্লাহর রহমত লাভ

আল্লাহর কোনো সৃষ্টির প্রতি দয়া করলে তিনি দয়াকারী ব্যক্তির উপর রহমত বর্ষণ করেন। এ সম্পর্কে মহানবি (স.)-এর হাদিস-

ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ

অর্থ: 'তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে। তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন।' (তিরমিযি)

৫. মানুষের ভালোবাসা অর্জন
দয়া বা পরোপকারের মাধ্যমে মানুষের ভালোবাসা পাওয়া যায়। সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। সামাজিক বন্ধন মজবুত হয়। কঠিন হৃদয়ের মানুষকে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করা যায়। পরম শত্রুও মিত্রতে পরিণত হয়।

আমরা সর্বদা সৃষ্টির সেবা করব। বিপদে-আপদে অপরের সাহায্য করব।

দলগত কাজ: শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে মানুষকে কীভাবে উপকার করা যায় তার একটি তালিকা তৈরি করবে।
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...