Summary
পিতামাতার অবাধ্য হওয়া
পিতামাতার অবাধ্যতা означает তাদের শ্রদ্ধা এবং সম্মান না করা, নির্দেশ অমান্য করা। পিতামাতার স্নেহ ও ত্যাগ সন্তানের জন্য অপরিসীম। সন্তানদের কর্তব্য হলো পিতামাতার প্রতি বাধ্য থাকা, কারণ তাদের অবাধ্যতা একটি গুরুতর অপরাধ।
- পিতামাতার অবাধ্যতা শিরকের পর দ্বিতীয় বৃহত্তম গুনাহ।
- এই পাপ আল্লাহ তায়ালা ক্ষমা করেন না। রাসুলুল্লাহ (স.) এর বাণী অনুযায়ী, পিতামাতার অসন্তুষ্টি সন্তানের দোযখের কারণ।
- পিতামাতা সন্তুষ্ট থাকলে সন্তানের জান্নাত লাভ হয়; বিরাগী হলে দোযখে যেতে হয়।
- আল্লাহ তায়ালা মায়েদের অবাধ্যতাকে হারাম করেছেন।
- পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি নিহিত।
সন্তানের ভবিষ্যৎ উন্নতির জন্য পিতামাতার শাসনও তাৎপর্যপূর্ণ। এ কারণে সন্তানদের উচিত তাদের আদেশ পালন করা।
দলগত কাজ: শিক্ষার্থীরা পিতামাতার অবাধ্যতার পরিণতি নিয়ে একটি তালিকা তৈরি করবে।
পিতামাতার অবাধ্য হওয়া বলতে বোঝায়, তাঁদের শ্রদ্ধা ও সম্মান না করা। পিতামাতার কথামতো না চলা, তাঁদের নির্দেশ অমান্য করা। আল্লাহর অনুগ্রহের পর সন্তানদের প্রতি পিতামাতার অনুগ্রহ সবচেয়ে বেশি। তাঁরা সন্তানের আপনজন। তাঁদের স্নেহ-মমতায় সন্তান লালিত-পালিত হয়। সন্তানের আরাম আয়েশের জন্য তাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। সন্তানের ভবিষ্যৎ উন্নতির জন্য তাঁরা সবরকম ব্যবস্থা করেন। কাজেই সন্তানের কর্তব্য হলো পিতামাতার বাধ্য থাকা।
পিতামাতার অবাধ্য হওয়া জঘন্য অপরাধ। এর অপকারিতা অনেক।
অপকারিতা
১. শিকের পর সবচেয়ে বড় গুনাহ পিতামাতার অবাধ্য হওয়া।
২. পিতামাতার অবাধ্য হওয়ার পাপ এত ভয়াবহ যে স্বয়ং আল্লাহ তায়ালা এ পাপ ক্ষমা করেন না। এ বিষয়ে রাসুলুল্লাহ (স.) বলেন, 'মহান আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী সকল পাপই ক্ষমা করে দেন। কিন্তু পিতামাতার অবাধ্যতার পাপ তিনি ক্ষমা করেন না।' (বায়হাকি)
৩. পিতামাতার অবাধ্য হলে পরকালে জাহান্নামের কঠিন আগুনে জ্বলতে হবে।
এ বিষয়ে রাসুলুল্লাহ (স.) বলেছেন, 'তাঁরাই (পিতামাতা) তোমার বেহেশত ও দোযখ।' (ইবনু মাজাহ)
অর্থাৎ পিতামাতার সন্তুষ্টির উপর যেমন সন্তানের জান্নাত লাভ নির্ভর করে, ঠিক তেমনি তাঁদের অসন্তুষ্টির কারণে সন্তান দোযখবাসী হবে। নবি করিম (স.) আরও বলেন, 'তার নাক ধূলিমলীন হোক, আবার তার নাক ধূলিমলীন হোক, আবার তার নাক ধূলিমলীন হোক।' তাঁকে জিজ্ঞাস করা হলো, হে আল্লাহর রাসুল! সে কে? তখন তিনি বললেন, 'যে ব্যক্তি পিতামাতার যেকোনো একজনকে অথবা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল, তবুও সে বেহেশতে প্রবেশ করতে পারল না।' (মুসলিম)
৪. মাতার অবাধ্য হওয়াকে আল্লাহ তায়ালা হারাম ঘোষণা করেছেন।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, 'আল্লাহ তোমাদের জন্য মায়েদের অবাধ্য হওয়াকে হারাম করে দিয়েছেন।'
(সহিহ বুখারি)
৫. পিতা সন্তানের প্রতি অসন্তুষ্ট হলে আল্লাহ তায়ালাও তার প্রতি অসন্তুষ্ট হন।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, 'পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি।' (তিরমিযি)
পিতামাতা সন্তানের কল্যাণেই কখনো তাঁদের শাসন করেন বা কড়া কথা বলেন। এটা সন্তানকে মেনে নিতে হবে। এতে তার ভবিষ্যৎ সুখময় হবে।
আমরা পিতামাতার আদেশ-নিষেধ মেনে চলব। এটি মানবিক দায়িত্ব। এতে তাঁরা সন্তুষ্ট থাকবেন। আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন।
| দলগত কাজ: শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে পিতামাতার অবাধ্যতার পরিণতি কী তার একটি তালিকা তৈরি করবে। |
Read more