আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণায় নিজ মালিকানা ও ব্যবস্থাপনায় চালিত যে কোনো ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত থেকে যেমন সম্মানজনক জীবিকা উপার্জন করা যায়, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখা যায়। চাহিদা আছে এমন পণ্য উৎপাদন ও বিক্রয় করে বা সেবাদান করে অর্থ উপার্জন করা যেতে পারে।
সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের যে সকল সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার করে কীভাবে সম্মানজনক জীবিকা উপার্জন করা যায়। এ সব বিষয় বিশ্লেষণ করে আমরা আত্মকর্মসংস্থানের বেশ কিছু উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র চিহ্নিত করতে পারি। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র-
- হস্তচালিত তাঁত
- মাদুর বা ম্যাট তৈরি
- মৃৎশিল্প
- বাঁশজাত দ্রব্য প্রস্তুতকরণ
- লবণ উৎপাদন
- টেইলারিং
- পোশাক প্রস্তুতকরণ মাছের জাল তৈরি
- কাঠের আসবাবপত্র তৈরি স্টিলের আসবাবপত্র তৈরি
- মাটির বাসন প্রস্তুতকরণ
- কামারের কাজ
- সেরিকালচার নৌকা তৈরি
- মাছ শুকানো
- গোল আলুর ময়দা তৈরি
- পাটের ম্যাট তৈরি
- আলুর চিপস তৈরি কলার চিপস তৈরি
- গৃহস্থালির দ্রব্যাদি তৈরি
- বাইসাইকেল মেরামত
- খেলনা তৈরি
- রাবারের দ্রব্য ও বল তৈরি
- রাবার চাষ
- মাখন তৈরি
- বলপেন ও কলম তৈরি
- ধানের খড় প্রক্রিয়াজাতকরণ
- বাইসাইকেল নির্মাণ সবজি চাষ
- ছাতা মেরামত
- গবাদি পশু ও হাঁসমুরগির খামার
- বেতের সামগ্রী তৈরি
- কাঁচের তৈজসপত্র তৈরি
- পিতল ও কাঁসার দ্রব্যাদি প্রস্তুত
- পাটের শৌখিন দ্রব্যাদি তৈরি গেঞ্জি তৈরি
- চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন ঝিনুক দ্রব্যাদি প্রস্তুত
- বেকারি
- আটা ময়দা প্রস্তুত
- ভোজ্য তেল উৎপাদন
- খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন
- নিটিং দ্রব্য প্রস্তুত
- এমব্রয়ডারি
- সুতা কাটা
- কাঠের খেলার সরঞ্জাম তৈরি
- প্রিন্টিং এন্ড পাবলিশিং
- প্লাস্টিক দ্রব্যাদি প্রস্তুত মোমের দ্রব্যাদি তৈরি
- জুয়েলারি
- স্ন্যাকস্
- পিঠা তৈরি কর্নফ্লেকস তৈরি
- কাঠের ও বাঁশের টুথ পিক তৈরি
- আইসক্রিম চামচ তৈরি
- প্যাড থ্রেসার
- কৃষি সরঞ্জাম প্রস্তুত ফটো ফ্রেম তৈরি
- ফটোস্ট্যাট ব্যবসায়
Content added By
Read more