দলে ভাগ হও। প্রত্যেক দল আলাদা আলাদাভাবে বিদ্যালয়ের বা এলাকার কোনো একটি সমস্যা চিহ্নিত করো। সমস্যাটি সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে এবং কোন মাধ্যমে ও কী কী উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে, তা আলোচনা করে ঠিক করো। এরপর যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো। নিচে কিছু নমুনা বিষয় দেওয়া হলো।
বিদ্যালয়ের সমস্যা:
- বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে আছে।
- বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম।
- বিদ্যালয়ের সামনে শব্দদূষণ।
এলাকার সমস্যাঃ
- বিদ্যালয়ে আসা-যাওয়ার পথের খারাপ অবস্থা।
- বিদ্যালয়ের সামনে রিকশা ও গাড়ির জট।
- বিদ্যালয়ের কাছাকাছি একটি খালের উপর সেতু নেই।
Content added || updated By