মুরগির সম্পূরক খাদ্য (পাঠ ৮)

কৃষি উপকরণ - কৃষিশিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

338

বাংলাদেশে গ্রামীণ পরিবেশে ছাড়া অবস্থায় যেসব হাঁসমুরগি পালা হয় সেগুলো নিজেরা যতটুকু সম্ভব খাবার খায় এবং এদেরকে শুধু চালের কুঁড়া সরবরাহ করা হয়। এতে হাঁস-মুরগি পুষ্টিহীনতায় ভোগে। এছাড়া খামারে খাবার উপযুক্ত মাত্রায় সরবরাহ না করলেও হাঁস-মুরগি পুষ্টিহীনতায় ভোগে। ফলে হাঁস-মুরগি থেকে কাঙ্ক্ষিত ফলন যেমন- ডিম, মাংস পাওয়া যায় না। এজন্য এদেরকে ৬টি পুষ্টি উপাদান (শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ, পানি) সমৃদ্ধ খাবার হিসেবে সরবরাহ করা হয়। এটাই হাঁস-মুরগির সম্পূরক খাদ্য। সম্পূরক খাদ্যে দানা জাতীয় ও আঁশ জাতীয় খাদ্য রাখতে হয়। নিচে বাড়ন্ত মুরগির সম্পূরক খাদ্যের তালিকা দেখানো হলো:

৮-১৬ সপ্তাহ বয়সের বাড়ন্ত মুরগির জন্য সম্পূরক খাদ্যের তালিকা

উপাদানপরিমাণ
গম ভাঙা৫০ ভাগ
গমের ভুসি১০ ভাগ
চালের কুঁড়া১৬ ভাগ
শুঁটকি মাছের গুঁড়া৯ ভাগ
তিলের খৈল১২ ভাগ
ঝিনুকের গুঁড়া২.৫ ভাগ
লবণ০.৫ ভাগ

মোট

১০০ ভাগ
কাজ: শিক্ষক শিক্ষার্থীদেরকে দলীয়ভাবে বাড়ন্ত মুরগির জন্য ১ কেজি সম্পূরক খাদ্য তৈরি, খাদ্য উপকরণ ও পরিমাণসহ একটি পোস্টার তৈরি করতে বলবেন।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...