লেখক-পরিচিতি

ফিলিস্তিনের চিঠি - আনন্দ পাঠ(বাংলা দ্রুত পঠন) - অষ্টম শ্রেণি | NCTB BOOK

471

ঘাসান কানাফানি প্রখ্যাত ফিলিস্তিনি কথাসাহিত্যিক। তাঁর জন্ম ১৯৩৬ খ্রিষ্টাব্দে, আক্রায়। লেখাপড়া শেষ করে তিনি প্রথমে সিরিয়ার রাজধানী এবং পরে কুয়েতে শিক্ষকতা ও সাংবাদিকতার কাজে যোগ দেন । ১৯৬৯ খ্রিষ্টাব্দে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় ‘আল-হাদাফ’ নামের সাপ্তাহিক পত্র । যা ছিল ‘পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইন'-এর মুখপত্র। তিনি উপন্যাস ছাড়াও লিখেছেন ছোটোগল্প, নাটক, প্রবন্ধ। ১৯৭২ খ্রিষ্টাব্দে ইসরায়েলি বাহিনির গোপন বোমা হামলায় তিনি নিহত হন।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...